নীলগিরি লেঙ্গুর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নীলগিরি লেঙ্গুর[১]
সংরক্ষণ অবস্থা
জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্য: প্রাণী জগৎ
পর্ব: কর্ডাটা
শ্রেণী: স্তন্যপায়ী
বর্গ: Primates
পরিবার: Cercopithecidae
গণ: Trachypithecus
Species group: T. vetulus
প্রজাতি: T. johnii
দ্বিপদ নাম
Trachypithecus johnii
(J. Fischer, 1829)

নীলগিরি লেঙ্গুর (ট্র্যাকিপিথেকাস জনি) দক্ষিণ ভারতের পশ্চিমঘাটের নীলগিরি পর্বতে প্রাপ্ত লুটাং নামে প্রাচীন এক বাঁদর প্রজাতি। কর্ণাটক রাজ্যের কোডাগু, তামিলনাড়ুপালানি পর্বতকেরল রাজ্যের কোনো কোনো অঞ্চলেও এই বাঁদর দেখা যায়। এই বৃক্ষচর স্তন্যপায়ীদের দেহে চকচকে কালো লোম ও মাথায় সোনালি-বাদামি লোম দেখা যায়। দেহ ও লেজের আকারে এগুলি ধূসর লেঙ্গুরের সমান। স্ত্রীদের জানুর ভিতরের দিকের লোমে সাদা লোমের দাগ দেখা যায়। এরা দল বেঁধে বাস করে, প্রতিটি দলে ৫ থেকে ১৬টি করে বাঁদর দেখা যায়। এদের প্রায়শই দেখা যায় শস্যক্ষেত্র লন্ডভন্ড করতে। এদের খাদ্য ফল, কচি শাখা ও পাতা। বনধ্বংস ও লোম ও মাংসের লোভে এদের ব্যাপক শিকারের ফলে এই প্রজাতি আজ বিপন্ন। মনে করা হয়, এদের মাংস থেকে যৌনোত্তেজক ড্রাগ নির্মাণ করা হয়।

[সম্পাদনা] তথ্যসূত্র

  1. Groves, C. (2005). Wilson, D. E., & Reeder, D. M.. ed. Mammal Species of the World (3rd সম্পাদিত). প্রকাশক: Johns Hopkins University Press. pp. 166. ISBN 0-801-88221-4. http://www.bucknell.edu/msw3. 
  2. Singh, M., Kumar, A. & Molur, S. (2008). Trachypithecus johnii. 2008 IUCN Red List of Threatened Species. IUCN 2008. Retrieved on 4 January 2009.

[সম্পাদনা] বহিঃসংযোগ

Wikispecies-logo.svg
Nilgiri Langur
সম্পর্কে উইকিপ্রজাতি তে আরো বিস্তারিত তথ্য আছে।



টেমপ্লেট:C.Colobinae nav টেমপ্লেট:Primate-stub

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ