বিষ্ণুপুর মহকুমা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিষ্ণুপুর মহকুমা
—  মহকুমা  —
'
Location of বিষ্ণুপুর মহকুমা
in West Bengal and ভারত
স্থানাঙ্ক 23°05′N 87°19′E / 23.08°N 87.32°E / 23.08; 87.32
দেশ  ভারত
রাজ্য West Bengal
জেলা বাঁকুড়া
সদর বিষ্ণুপুর
সময় অঞ্চল আইএসটি (ইউটিসি+৫:৩০)

বিষ্ণুপুর মহকুমা ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার একটি মহকুমা। এই মহকুমাটি বিষ্ণুপুর পুরসভা, সোনামুখি পুরসভা ও ছ’টি সমষ্টি উন্নয়ন ব্লক (ইন্দাস, জয়পুর, পাত্রসায়র, কোতুলপুর, সোনামুখি ও বিষ্ণুপুর) নিয়ে গঠিত। ছ’টি ব্লকে মোট ৫৬টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। মহকুমার সদর বিষ্ণুপুর।

পরিচ্ছেদসমূহ

[সম্পাদনা] এলাকা

বিষ্ণুপুর পুরসভা ও সোনামুখি পুরসভা ছাড়া এই মহকুমার ছ’টি সমষ্টি উন্নয়ন ব্লকে (ইন্দাস, জয়পুর, পাত্রসায়র, কোতুলপুর, সোনামুখি ও বিষ্ণুপুর) ৫৬টি গ্রাম পঞ্চায়েত রয়েছে।[১]

[সম্পাদনা] ব্লক

[সম্পাদনা] ইন্দাস

ইন্দাস ব্লকটির গ্রামীণ এলাকা দশটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: আকুই-১, দিঘলগ্রাম, কারিসুন্দা, সাহসপুর, আকুই-২, ইন্দাস-১, মঙ্গলপুর, আমরুল, ইন্দাস-২ ও রোল।[১] ব্লকটি ইন্দাস থানার অধীনস্থ[২] ব্লকের সদর ইন্দাস[৩]

[সম্পাদনা] জয়পুর

জয়পুর ব্লকের গ্রামীণ এলাকা ন’টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: গেলিয়া, কুচিয়াকোল, শালদা, হেতিয়া, ময়নাপুর, শ্যামনগর, জগন্নাথপুর, রাউতখণ্ড ও উত্তরবাড়।[১] ব্লকটি জয়পুর থানার অধীনস্থ। [২] ব্লকের সদর জয়পুর।[৩]

[সম্পাদনা] পাত্রসায়র

পাত্রসায়র ব্লকের গ্রামীণ এলাকা দশটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: বলসি-১, বেলাত-রসুলপুর, জামকুড়ি, পাত্রসায়র, বলসি-২, বিউর-বেতুর, কুশদ্বীপ, বীরসিংহ, হামিরপুর ও নারায়ণপুর[১] ব্লকটি পাত্রসায়র থানার অধীনস্থ। [২] ব্লকের সদর পাত্রসায়র।[৩]

[সম্পাদনা] কোতুলপুর

কোতুলপুর ব্লকের গ্রামীণ এলাকা আটটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: দেশড়া-কোয়ালপাড়া, কোতুলপুর, লেগো, মির্জাপুর, গোপীনাথপুর, লাউগ্রাম, মদনমোহনপুর ও শিহর।[১] ব্লকটি কোতুলপুর থানার অধীনস্থ। [২] ব্লকের সদর কোতুলপুর।[৩]

[সম্পাদনা] সোনামুখি

সোনামুখি ব্লকের গ্রামীণ এলাকা আটটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: কুচদিহি, দিহিপাড়া, পাঞ্চাল, রাধামোহনপুর, ধানসিমলা, হামিরহাটি, পিয়ারবেরা, ধুলাই, মানিকবাজার ও পূর্বনবাসন।[১] ব্লকটি সোনামুখি থানার অধীনস্থ। [২] ব্লকের সদর সোনামুখি।[৩]

[সম্পাদনা] বিষ্ণুপুর

বিষ্ণুপুর ব্লকের গ্রামীণ এলাকা আটটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: অযোধ্যা, ভাড়া, মোরার, বাঁকাদহ, দ্বারিকা-গোঁসাইপাড়া, রাধানগর, বেলসুলিয়া, লায়েকবাঁধ ও উলিয়ারা।[১] ব্লকটি বিষ্ণুপুর থানার অধীনস্থ। [২] ব্লকের সদর বিষ্ণুপুর।[৩]

[সম্পাদনা] বিধানসভা কেন্দ্র

সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশ অনুযায়ী পুনর্নির্ধারিত সীমানায় এই মহকুমার বিধানসভা কেন্দ্রগুলির অবস্থান নিম্নরূপ:[৪]

  • বিষ্ণুপুর পুরসভা ও বিষ্ণুপুর ব্লক নিয়ে বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্র গঠিত।
  • সোনামুখি পুরসভা, সোনামুখি ব্লক ও পাত্রসায়র ব্লকের বেতুল-রসুলপুর, বীরসিংহ, হামিরপুর, নারায়ণপুর ও পাত্রসায়র নিয়ে সোনামুখি বিধানসভা কেন্দ্র গঠিত।
  • পাত্রসায়রের অবশিষ্ট পাঁচটি গ্রাম পঞ্চায়েত, ইন্দাস ব্লক এবং কোতুলপুর ব্লকের লাউগ্রাম ও মদনমোহনপুর গ্রাম পঞ্চায়েত নিয়ে ইন্দাস বিধানসভা কেন্দ্র গঠিত।
  • কোতুলপুর ব্লকের অবশিষ্ট ছ’টি গ্রাম পঞ্চায়েত ও জয়পুর ব্লক নিয়ে কোতুলপুর বিধানসভা কেন্দ্র গঠিত।
  • সোনামুখি, কোতুলপুর ও ইন্দাস বিধানসভা কেন্দ্রগুলি তফসিলি জাতি প্রার্থীদের জন্য সংরক্ষিত।
  • চারটি বিধানসভা কেন্দ্রই কেন্দ্রগুলি তফসিলি জাতি প্রার্থীদের জন্য সংরক্ষিত বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত।

[সম্পাদনা] পাদটীকা

  1. ১.০ ১.১ ১.২ ১.৩ ১.৪ ১.৫ ১.৬ Directory of District, Sub division, Panchayat Samiti/ Block and Gram Panchayats in West Bengal, March 2008. West Bengal. প্রকাশক: National Informatics Centre, India. 2008-03-19. http://wbdemo5.nic.in/writereaddata/Directoryof_District_Block_GPs(RevisedMarch-2008).doc। সংগৃহীত হয়েছে: 2008-12-16. 
  2. ২.০ ২.১ ২.২ ২.৩ ২.৪ ২.৫ List of Districts/C.D.Blocks/ Police Stations with Code No., Number of G.Ps and Number of Mouzas. প্রকাশক: Census of India, Directorate of Census Operations, West Bengal. http://web.cmc.net.in/wbcensus/DataTables/01/FrameTable2_6.htm। সংগৃহীত হয়েছে: 2008-12-16. 
  3. ৩.০ ৩.১ ৩.২ ৩.৩ ৩.৪ ৩.৫ Contact details of Block Development Officers. Bankura district. প্রকাশক: Panchayats and Rural Development Department, Government of West Bengal. http://wbdemo5.nic.in/html/asp/bdo_contact.asp?cd=DE। সংগৃহীত হয়েছে: 2008-12-25. 
  4. Press Note, Delimitation Commission (PDF). Assembly Constituencies in West Bengal. প্রকাশক: Delimitation Commission. pp. p.20,25. http://www.wbgov.com/e-gov/English/DELIMITATION.pdf। সংগৃহীত হয়েছে: 2009-01-22. 

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ