খ্রিষ্টান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

খ্রিষ্টান (ইংরেজি: Christian) বলতে খ্রিষ্টধর্মাবলম্বীদের বোঝায়। খ্রিষ্টধর্ম একটি একেশ্বরবাদী আব্রাহামীয় ধর্ম যার মূল ভিত্তি নাজারেথীয় যিশুর জীবন ও শিক্ষা। খ্রিষ্টানরা যিশুকে আদি বাইবেল/হিব্রু বাইবেল কথিত মসিহা (গ্রিক শব্দ থেকে ব্যুৎপন্ন খ্রিষ্ট) এবং ঈশ্বরপুত্র মনে করেন।[১][২] বিশেষণ হিসেবে "খ্রিষ্টান" শব্দটির অর্থ "খ্রিষ্টধর্ম সম্বন্ধীয়"; আবার প্রবাদ অর্থে এই শব্দটির অর্থ "যা কিছু মহান, শুভ ও খ্রিষ্ট-প্রতিম"।[৩]

গ্রিক শব্দ Χριστιανός (christianos; অর্থ, "খ্রিষ্টের অনুগামী") কথাটি এসেছে Χριστός (christos; অর্থ, "তৈলাভিষিক্ত ব্যক্তি") শব্দটি থেকে। শেষোক্ত শব্দটির সঙ্গে একটি লাতিন বিশেষণমূলক অনুসর্গ যুক্ত হয়ে এই শব্দটি এসেছে।[৪] গ্রিক সেপ্টুজেইন্ট-এ christos শব্দটি হিব্রু מָשִׁיחַ (Mašíaḥ, মসিহা, অর্থ "[যিনি] তৈলাভিষিক্ত") শব্দের অনুবাদে ব্যবহৃত হয়েছে।[৫] ফরাসি 'Chrétien', স্প্যানিশ 'Cristiano' বা ইংরেজি 'Christian' ইত্যাদি ইউরোপীয় নামগুলিও গ্রিক ভাষা থেকেই গৃহীত হয়েছে।

আরও দেখুন [সম্পাদনা]

তথ্যসূত্র [সম্পাদনা]

  1. define.asp?key=13408&dict=CALD&topic=followers-of-religious-groups "Definition of Christian"Cambridge Advanced Learner's Dictionary। Cambridge University Press। সংগৃহীত 2010-18-01 
  2. "BBC — Religion & Ethics — Christianity at a glance", BBC
  3. Schaff, Philip. "V. St. Paul and the Conversion of the Gentiles (Note 496)". History of the Christian Church. http://www.ccel.org/ccel/schaff/hcc1.txt.
  4. Bickerman, Elias J. (April, 1949)। "The Name of Christians"The Harvard Theological Review 42 (2): 109–124http://www.jstor.org/stable/1507955। "Generally, the formations derive from a proper name or title and denote the followers, supporters, adherents, or partisans of a person, as in Brutianus, Augustianus, Caesarianus, and so on."
  5. Messiah at Etymology Online