আয়ান আলি খান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
Exquisite-kfind.png আরও দেখুন: আমান আলি খান
আয়ান আলি খান

পুনেতে আয়ান, ২০০৭
প্রাথমিক তথ্যাদি
আরও যে নামে পরিচিত আয়ান আলি বঙ্গাশN-[1]
জন্ম ৫ সেপ্টেম্বর ১৯৭৯ (1979-09-05) (বয়স ৩৩)
উদ্ভব দিল্লি, ভারত
ধরন হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীত, বিশ্ব ফিউশন সংগীত
বাদ্যযন্ত্র সরোদ
সহযোগী শিল্পী আমজাদ আলি খান, আমান আলি খান
ওয়েবসাইট আয়ান আলি খান

আয়ান আলি খান (হিন্দি: अयान अली खान) (জন্ম: ৫ সেপ্টেম্বর, ১৯৭৯ - ) একজন বিশিষ্ট ভারতীয় সরোদবাদক। তিনি কিংবদন্তি সরোদিয়া আমজাদ আলি খানের পুত্র। আয়ানের পিতামহ হাফিজ আলি খানও ছিলেন কিংবদন্তি সরোদিয়া। সচরাচর আয়ান তাঁর জ্যেষ্ঠ ভ্রাতা আমান আলি খানের সঙ্গে সংগীতানুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন। আমানের সঙ্গে যৌথভাবে তিনি সা রে গা মা পা নামে একটি মিউজিক ট্যালেন্ট শো আয়োজন করেছেন।

পরিচ্ছেদসমূহ

প্রথম জীবন ও কর্মজীবন [সম্পাদনা]

সরোদিয়া আমজাদ আলি খান ও শাস্ত্রীয় নৃত্যশিল্পী শুভলক্ষ্মী বড়ুয়া খানের কনিষ্ঠ পুত্র আয়ান আলি খানের জন্ম ১৯৭৯ সালের ৫ সেপ্টেম্বর।[১][২] তাঁর জন্মগত নাম ছিল আয়ান আলি বঙ্গাশ। তিনি সরোদ আবিষ্কর্তা বঙ্গাশ ঘরানার অধস্তন পঞ্চম পুরুষ।[৩][৪][৫] আয়ান তাঁর জ্যেষ্ঠ ভ্রাতা আমানের সঙ্গে খুবই অল্পবয়স থেকে পিতার নিকট সরোদে তালিম নিতে শুরু করেন। পরবর্তীকালে পিতার সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানের সফরে যেতেও শুরু করেন।[৬]

১৯৮০-এর দশকের শেষভাগে ও পরে ১৯৯৭ সালে কার্নেজি হলে বাবা ও জ্যেষ্ঠ ভ্রাতার সঙ্গে অনুষ্ঠানে সরোদ বাজান আয়ান।[৭][৮] ১৯৯৯ সালে শাস্ত্রীয় সংগীতে তাঁর প্রথম একক অ্যালবাম প্রকাশিত হয়।[৯] ২০০০-এর দশকের প্রথম দিকে জি টিভিতে তিন বছর আমানের সঙ্গে সা রে গা মা পা নামে একটি মিউজিক ট্যালেন্ট শো আয়োজনও করেছেন আয়ান।[১০][১১] ২০০২ সালে আয়ান ও আমান তাঁদের পিতার উপর আব্বা: গডস গ্রেটেস্ট গিফট টু আস নামে একটি গ্রন্থ রচনা করেন।[১০] ২০০৫ সালে আমান ও আমজাদ আলি খান নির্মিত এবং রিয়েল ওয়ার্ল্ডস রেকর্ডস প্রকাশিত মোক্ষ নামক অ্যালবামটি গ্র্যামি অ্যাওয়ার্ডস ফর বেস্ট ট্র্যাডিশনাল ওয়ার্ল্ড মিউজিক অ্যালবাম বিভাগে মনোনয়ন পায়।[১২] ২০০৬ সালে দুই ভাই রিইনকারনেশন নামে একটি বিশ্ব ফিউশন সংগীত অ্যালবাম প্রকাশ করলেন। ২০০৭ সালে প্রকাশিত হয় একটি বিষয়ভিত্তিক অ্যালবাম মিস্টিক ডিউনস। এই বছরই তাঁরা আন্তর্জাতিকভাবে প্রচার শুরু করেন।[১৩] ২০০৬ সালে দুই ভাই এমটিভি ইন্ডিয়ার তরফ থেকে লাইক্রা স্টাইল অ্যাওয়ার্ড লাভ করেন।[১৩] ২০০৭ সালে রিমেমবারিং মহাত্মা গান্ধী নামে একটি শ্রদ্ধাঞ্জলি অ্যালবা্মে তাঁরা গানও গান।[১৪] ২০০৭ সালেই ভারতীয় সংসদে সপরিবারে অনুষ্ঠান আয়োজন করেন আয়ান।[১৫] ২০০৯ সালে এক বছরের জন্য কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ না করার শর্তে একটি চলচ্চিত্রে কাজ করতে শুরু করলেও প্রযোজনা বাতিল হয়ে যাওয়ার কারণে তাঁরা আবার সরোদবাদনের জগতে ফিরে আসেন।[১৬] বর্তমানে তাঁরা একটি সুফি সংগীত অ্যালবামে কাজ করছেন।[১৬]

ব্যক্তিগত জীবন [সম্পাদনা]

২০০৮ সালের ২১ ফেব্রুয়ারি আয়ান নীমা শর্মা নামে এক অপেশাদার চিত্রশিল্পীকে বিবাহ করেন।[১][১০] আয়ান একজন মুসলমান।.[১৭]

ডিস্কোগ্রাফি [সম্পাদনা]

সরোদ বাদনরত আয়ান আলি খান

একক অ্যালবাম [সম্পাদনা]

  • রাগ বাগেশ্বরী (১৯৯৯)
  • ফুটস্টেপস (২০০০)
  • রাগ শ্রী (২০০২)
  • সোনাটা (২০০৫)
  • কর্ডস অফ ডেভোশন (২০০৫)

আয়ান ও আমান আলি খান [সম্পাদনা]

আয়ানের সঙ্গে আমান
  • রাগ পুরিয়া কল্যাণ, রাগেশ্বরী (২০০২)
  • স্ট্রিংস অ্যাটাচড (২০০৬) – সঙ্গে ম্যাথিউ বার্লে (চেলো)
  • রিইনকারনেশন (২০০৬)
  • মিস্টিক ডিউনস (২০০৬)
  • ট্রুথ (২০০৭)
  • প্যাশন (২০০৭))
  • ড্রিমজ (২০০৭))

আমজাদ, আয়ান ও আমান আলি খান [সম্পাদনা]

  • সরোদ ঘর (২০০০)
  • দ্য লেজেন্ডারি লাইনেজ
  • সরোদ মিয়াস্ট্রো আমজাদ আলি খান – ইউথ সনস (২০০১)
  • সরোদ ফর হারমনি – লাইভ অ্যাট কারনেজি হল (২০০২)
  • মোক্ষ (২০০৫)
  • সরোদ ট্রিলজি (২০০৬)
  • রিমেমবারিং মহাত্মা গান্ধী (২০০৭)

পাদটীকা [সম্পাদনা]

n-[1] a Ayaan and Amaan Ali Khan dropped their family surname Bangash in 2006.[১৭]

তথ্যসূত্র [সম্পাদনা]

  1. ১.০ ১.১ Kher, Ruchika (5 September 2009)। "I've become less restless after marriage: Ayaan Ali Khan"Indo-Asian News Service (Hindustan Times)http://www.hindustantimes.com/I-ve-become-less-restless-after-marriage-Ayaan-Ali-Khan/H1-Article1-450636.aspx। সংগৃহীত 22 November 2009
  2. "Zakir Hussain and Bangash brothers' ode to heritage"The Tribune। 13 December 2003http://www.tribuneindia.com/2003/20031214/ncr1.htm#3। সংগৃহীত 22 November 2009
  3. Ziya Us Salam (14 November 2002)। "Precious Abba... priceless as ever"The Hinduhttp://www.hindu.com/mp/2002/11/14/stories/2002111400200100.htm। সংগৃহীত 22 November 2009
  4. Griffiths, Paul (25 May 2000)। "In the Art of the Sarod, Echoes of the Human Voice"The New York Timeshttp://www.nytimes.com/2000/05/25/arts/world-music-review-in-the-art-of-the-sarod-echoes-of-the-human-voice.html। সংগৃহীত 22 November 2009
  5. Weisman, Steven R. (7 June 1988)। "Traditionalist Reshapes India's Ancient Sarod"The New York Timeshttp://www.nytimes.com/1988/06/07/arts/traditionalist-reshapes-india-s-ancient-sarod.html। সংগৃহীত 22 November 2009
  6. King Murdoch, Anna (7 March 2003)। "Sarod star with a talent for dignity"The Agehttp://www.theage.com.au/articles/2003/03/06/1046826479361.html। সংগৃহীত 22 November 2009
  7. Daniel, Nicola F. (4 September 1988)। "Melodic tapestries"The Washington Posthttp://www.highbeam.com/doc/1P2-1277079.html। সংগৃহীত 22 November 2009
  8. Pareles, Jon (15 September 1997)। "At Carnegie Hall, an All-Star Cast From India"The New York Timeshttp://www.nytimes.com/1997/09/15/arts/music-review-at-carnegie-hall-an-all-star-cast-from-india.html। সংগৃহীত 22 November 2009
  9. "Ayaan Ali Bangash launches debut album"Press Trust of India (The Indian Express)। 16 April 1999http://www.indianexpress.com/ie/daily/19990417/ile17015.html। সংগৃহীত 22 November 2009
  10. ১০.০ ১০.১ ১০.২ Umachandran, Shalini (22 September 2003)। "The sons also shine"The Hinduhttp://www.hindu.com/mp/2003/09/22/stories/2003092200230100.htm। সংগৃহীত 22 November 2009
  11. "Dusty affair"The Indian Express। 30 January 2001http://www.indianexpress.com/ie/daily/20010130/ien30003.html। সংগৃহীত 22 November 2009
  12. "Amjad Ali nominated for Grammy"Indo-Asian News Service (The Times of India)। 12 October 2005http://timesofindia.indiatimes.com/articleshow/msid-1260416,flstry-1.cms। সংগৃহীত 22 November 2009
  13. ১৩.০ ১৩.১ Sengupta, Reshmi (26 January 2007)। "Raga of a role model"The Telegraphhttp://www.telegraphindia.com/1070126/asp/calcutta/story_7310029.asp। সংগৃহীত 22 November 2009
  14. "A musical tribute to the Father of the Nation"Indo-Asian News Service (Sify)। 28 September 2007http://sify.com/movies/bollywood/fullstory.php?id=14534544। সংগৃহীত 22 November 2009
  15. "Amjad Ali Khan, Jasraj to perform in Parliament"The Hindu। 8 August 2007http://www.hinduonnet.com/2007/08/08/stories/2007080855721500.htm। সংগৃহীত 22 November 2009
  16. ১৬.০ ১৬.১ "Acting on hold, Amaan, Ayaan return to sarod"Indo-Asian News Service (The Times of India)। 19 August 2009http://timesofindia.indiatimes.com/entertainment/music/Acting-on-hold-Amaan-Ayaan-return-to-sarod/articleshow/4909419.cms। সংগৃহীত 22 November 2009
  17. ১৭.০ ১৭.১ Ahmed, Afsana (27 January 2006)। "Meet the Khan bros"Times News Network (The Times of India)http://timesofindia.indiatimes.com/articleshow/msid-1389642,flstry-1.cms। সংগৃহীত 22 November 2009

বহিঃসংযোগ [সম্পাদনা]