বারুইপুর মহকুমা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বারুইপুর মহকুমা
—  মহকুমা  —
'
Location of বারুইপুর মহকুমা
in West Bengal and ভারত
স্থানাঙ্ক 22°21′N 88°26′E / 22.35°N 88.44°E / 22.35; 88.44
দেশ  ভারত
রাজ্য West Bengal
বিভাগ প্রেসিডেন্সি
জেলা দক্ষিণ চব্বিশ পরগনা
সদর বারুইপুর
সময় অঞ্চল আইএসটি (ইউটিসি+৫:৩০)

বারুইপুর মহকুমা পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটি মহকুমা। এই মহকুমা তিনটি পুরসভা (বারুইপুর, রাজপুর সোনারপুর, জয়নগর মজিলপুর) এবং সাতটি ব্লক (বারুইপুর, ভাঙর-১, ভাঙর-২, জয়নগর-১, জয়নগর-২, কুলতলি ও সোনারপুর) নিয়ে গঠিত। সাতটি ব্লকে দুটি সেন্সাস টাউন ও ৮০টি গ্রাম পঞ্চায়েত বর্তমান। মহকুমার সদর বারুইপুর

পরিচ্ছেদসমূহ

[সম্পাদনা] এলাকা

বারুইপুর, রাজপুর সোনারপুর, জয়নগর মজিলপুর পুরসভা তিনটি ছাড়া বারুইপুর মহকুমায় বারুইপুর, ভাঙর-১, ভাঙর-২, জয়নগর-১, জয়নগর-২, কুলতলি ও সোনারপুর ব্লক সাতটির অধীনে দুটি সেন্সাস টাউন ও ৮০টি গ্রাম পঞ্চায়েত রয়েছে।[১] উক্ত সেন্সাস টাউন দুটি হল ভাঙর রঘুনাথপুরউত্তর দুর্গাপুর[২]

[সম্পাদনা] ব্লক

[সম্পাদনা] বারুইপুর ব্লক

বারুইপুর ব্লকের গ্রামীণ এলাকা ১৯টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: বেগমপুর, ঢপঢপি-২, মল্লিকপুর, শঙ্করপুর-২, বেলেগাছি, হরদহ, নবগ্রাম, শিখরবালি-১, বৃন্দাখালি, হরিহরপুর, রামনগর-১, শিখরবালি-২, চম্পাহাটি, কল্যাণপুর, রামনগর-২, দক্ষিণ গড়িয়া, ঢপঢপি-১, মাদারহাট ও শঙ্করপুর-১।[১] এই ব্লকে কোনো শহরাঞ্চল নেই।[২] ব্লকটি বারুইপুর থানার অধীনস্থ।[৩] ব্লকের সদর পিয়ালি টাউন।[৪]

[সম্পাদনা] ভাঙর-১ ব্লক

ভাঙর-১ ব্লকের গ্রামীণ এলাকা নয়টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: বোদরা, দুর্গাপুর, প্রাণগঞ্জ, চন্দনেশ্বর-১, জাগুলগাছি, শাঁকশহর, চন্দনেশ্বর-২, নারায়ণপুর ও তারদা।[১] এই ব্লকের শহরাঞ্চল ভাঙর রঘুনাথপুর সেন্সাস টাউনটি নিয়ে গঠিত।[২] ব্লকটি ভাঙর থানার অধীনস্থ।[৩] ব্লকের সদর গোবিন্দপুর[৪]

[সম্পাদনা] ভাঙর-২ ব্লক

ভাঙর-২ ব্লকের গ্রামীণ এলাকা দশটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: বামনহাটা, ভগবানপুর, চালতাবেড়িয়া, শানপুকুর, বেঁত্তাতা-১, ভোগালি-১, পোলেরহাট-১, বেঁত্তাতা-২, ভোগালি-২ ও পোলেরহাট-২।[১] এই ব্লকে কোনো শহরাঞ্চল নেই।[২] ব্লকটি ভাঙর থানার অধীনস্থ।[৩] ব্লকের সদর ভাঙর।[৪]

[সম্পাদনা] জয়নগর-১ ব্লক

জয়নগর-১ ব্লকের গ্রামীণ এলাকা ১২টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: বাহারু ক্ষেত্র, ধোসা চন্দনেশ্বর, খাকুরদহ, উত্তর দুর্গাপুর, বামনগাছি, নারায়ণীতলা, চালতাবেড়িয়া, হরিনারায়ণপুর, রাজাপুর কোরাবাগ, দক্ষিণ বারাসত, জঙ্গালিয়া ও শ্রীপুর।[১] এই ব্লকের শহরাঞ্চল উত্তর দুর্গাপুর সেন্সাস টাউনটি নিয়ে গঠিত।[২] ব্লকটি জয়নগর ও কুলতলি থানার অধীনস্থ।[৩] ব্লকের সদর বারু।[৪]

[সম্পাদনা] জয়নগর-২ ব্লক

জয়নগর-২ ব্লকের গ্রামীণ এলাকা দশটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: বাইশহাটা, ফুটিগোদা, মায়াহাউড়ি, শাহাজাদাপুর, বেলেদুর্গানগর, গারদোয়ানি, মায়দা, চুপরিঝরা, মনিরতাত ও নলগোড়া।[১] এই ব্লকে কোনো শহরাঞ্চল নেই।[২] ব্লকটি জয়নগর ও কুলতলি থানার অধীনস্থ।[৩] ব্লকের সদর রামকৃষ্ণ আশ্রম।[৪]

[সম্পাদনা] কুলতলি ব্লক

কুলতলি ব্লকের গ্রামীণ এলাকা নয়টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: দেউলবাড়ি দেবীপুর, জলাবেড়িয়া-১, মাইপীঠ বৈকুণ্ঠপুর, গোপালগঞ্জ, জলাবেড়িয়া-২, গুড়গুড়িয়া ভুবনেশ্বরী, কুন্দখালি গোদাবার, মেরিগঞ্জ-১ ও মেরিগঞ্জ-২।[১] এই ব্লকে কোনো শহরাঞ্চল নেই।[২] ব্লকটি কুলতলি থানার অধীনস্থ।[৩] ব্লকের সদর জামতলাহাট[৪]

[সম্পাদনা] সোনারপুর ব্লক

সোনারপুর ব্লকের গ্রামীণ এলাকা ১১টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: বনহুগলি-১, কালিকাপুর-২, খেয়াদহ-২, প্রতাপনগর, বনহুগলি-২, কামরাবাদ, লাঙলবেড়িয়া, সোনারপুর-২, কালিকাপুর-১, খেয়াদহ-১ ও পোলঘাট।[১] এই ব্লকে কোনো শহরাঞ্চল নেই।[২] ব্লকটি সোনারপুর থানার অধীনস্থ।[৩] ব্লকের সদর রাজপুর।[৪]

[সম্পাদনা] বিধানসভা কেন্দ্র

সীমানা নির্ধারণ কমিশনের সুপারিশ ক্রমে পশ্চিমবঙ্গের পরিবর্তিত বিধানসভা কেন্দ্র বিন্যাসে: [৫]

  • কুলতলি ব্লক এবং জয়নগর-২ ব্লকের বাইশহাটা, চুপড়িঝরা, মনিরহাট ও নলগোড়া গ্রাম পঞ্চায়েত চারটি নিয়ে কুলতলি বিধানসভা কেন্দ্র গঠিত।
  • জয়নগর-২ ব্লকের অবশিষ্ট ছয়টি গ্রাম পঞ্চায়েত, জয়নগর মজিলপুর পুরসভা, এবং জয়নগর-১ ব্লকের বাহারু ক্ষেত্র, দক্ষিণ বারাসত, হরিনারায়ণপুর, রাজাপুর কোরাবেগ, শ্রীপুর ও উত্তর দুর্গাপুর গ্রাম পঞ্চায়েত ছয়টি নিয়ে জয়নগর বিধানসভা কেন্দ্র গঠিত।
  • জয়নগর-১ ব্লকের অপর ছয়টি গ্রাম পঞ্চায়েত এবং বারুইপুর ব্লকের বেগমপুর, বেলেগাছি, বৃন্দাখালি, চম্পাহাটি, হরদহ, নবগ্রাম, রামনগর-১, রামনগর-২ ও দক্ষিণ গড়িয়া ব্লক নয়টিকে নিয়ে বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্র গঠিত।
  • বারুইপুর ব্লকের অপর দশটি গ্রাম পঞ্চায়েত ও বারুইপুর পুরসভা নিয়ে বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্র গঠিত।
  • রাজপুর সোনারপুর পুরসভার ৮-২০ নং ওয়ার্ডগুলি এবং সোনারপুর ব্লকের কালিকাপুর-১, কালিকাপুর-২, লাঙলবেড়িয়া, পোলঘাট, প্রতাপনগর ও সোনারপুর-২ ব্লক নিয়ে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্র গঠিত।
  • সোনারপুর ব্লকের অপর ছয়টি গ্রাম পঞ্চায়েত এবং রাজপুর সোনারপুর পুরসভার ২৫-৩৩ নং ওয়ার্ডগুলি নিয়ে সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্র গঠিত।
  • ভাঙর-২ ব্লক ও ভাঙর-১ ব্লকের জাগুলগাছি, নারায়ণপুর ও প্রাণগঞ্জ বিধানসভা কেন্দ্রগুলি নিয়ে ভাঙর বিধানসভা কেন্দ্র গঠিত।
  • ভাঙর-১ ব্লকের অবশিষ্ট ছয়টি গ্রাম পঞ্চায়েত ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রের অন্তর্গত।

কুলতলি, জয়নগর ও বারুপুর পূর্ব বিধানসভা কেন্দ্রগুলি তফসিলি জাতি প্রার্থীদের জন্য সংরক্ষিত। কুলতলি, ক্যানিং পূর্ব ও জয়নগর বিধানসভা কেন্দ্রগুলি তফসিলি জাতি প্রার্থীদের জন্য সংরক্ষিত জয়নগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, সোনারপুর উত্তর, সোনারপুর দক্ষিণ ও ভাঙর বিধানসভা কেন্দ্রগুলি যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত।

[সম্পাদনা] পাদটীকা

  1. ১.০ ১.১ ১.২ ১.৩ ১.৪ ১.৫ ১.৬ ১.৭ Directory of District, Sub division, Panchayat Samiti/ Block and Gram Panchayats in West Bengal, March 2008. West Bengal. প্রকাশক: National Informatics Centre, India. 2008-03-19. http://wbdemo5.nic.in/writereaddata/Directoryof_District_Block_GPs(RevisedMarch-2008).doc। সংগৃহীত হয়েছে: 2008-12-24. 
  2. ২.০ ২.১ ২.২ ২.৩ ২.৪ ২.৫ ২.৬ ২.৭ District Wise List of Statutory Towns( Municipal Corporation,Municipality,Notified Area and Cantonment Board) , Census Towns and Outgrowths, West Bengal, 2001. প্রকাশক: Census of India, Directorate of Census Operations, West Bengal. http://web.cmc.net.in/wbcensus/DataTables/01/Table-3.htm। সংগৃহীত হয়েছে: 2008-12-24. 
  3. ৩.০ ৩.১ ৩.২ ৩.৩ ৩.৪ ৩.৫ ৩.৬ List of Districts/C.D.Blocks/ Police Stations with Code No., Number of G.Ps and Number of Mouzas. প্রকাশক: Census of India, Directorate of Census Operations, West Bengal. http://web.cmc.net.in/wbcensus/DataTables/01/FrameTable2_8.htm। সংগৃহীত হয়েছে: 2008-12-24. 
  4. ৪.০ ৪.১ ৪.২ ৪.৩ ৪.৪ ৪.৫ ৪.৬ Contact details of Block Development Officers. South 24 Parganas district. প্রকাশক: Panchayats and Rural Development Department, Government of West Bengal. http://wbdemo5.nic.in/html/asp/bdo_contact.asp?cd=EJ। সংগৃহীত হয়েছে: 2008-12-27. 
  5. Press Note, Delimitation Commission (PDF). Assembly Constituencies in West Bengal. প্রকাশক: Delimitation Commission. pp. 12–14,24. http://www.wbgov.com/e-gov/English/DELIMITATION.pdf। সংগৃহীত হয়েছে: 2009-01-17. 

টেমপ্লেট:দক্ষিণ চব্বিশ পরগনা জেলা টেমপ্লেট:দক্ষিণ চব্বিশ পরগনা প্রসঙ্গ

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ