স্বামী ব্রহ্মানন্দ
স্বামী ব্রহ্মানন্দ (২১ জানুয়ারি, ১৮৬৩ – ১২ এপ্রিল, ১৯২২) ছিলেন প্রসিদ্ধ বাঙালি সন্ন্যাসী ও রামকৃষ্ণ পরমহংসের অন্যতম প্রধান শিষ্য। শ্রীরামকৃষ্ণ তাঁকে নিজের ভাবসন্তানের মর্যাদা দেন। পরবর্তীকালে তিনি রামকৃষ্ণ মিশনের প্রথম অধ্যক্ষ নির্বাচিত হন। রাজা মহারাজ নামে পরিচিত এই সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের মৃত্যুর পর রামকৃষ্ণ মিশনের যাবতীয় উন্নতির প্রধান কাণ্ডারী রূপে গণ্য হন।
জীবনী [সম্পাদনা]
স্বামী ব্রহ্মানন্দ কলকাতার নিকটস্থ শিকরা-কুলীনগ্রামে জন্মগ্রহণ করেন। পিতা আনন্দমোহন ঘোষ। পূর্বাশ্রমে তাঁর নাম ছিল রাখালচন্দ্র ঘোষ। ১৮৭৫ সালে কলকাতার ট্রেনিং অ্যাকাডেমিতে পড়াশোনার সময় স্বামী বিবেকানন্দের সঙ্গে তাঁর আলাপ হয়। বিবাহের পর সংসারের প্রতি বীতশ্রদ্ধ হয় শ্রীরামকৃষ্ণের নিকটে এসে সন্ন্যাসধর্মে দীক্ষিত হন। জীবনের অধিকাংশ সময় তিনি পুরী ও ভুবনেশ্বরে কাটিয়েছিলেন। ভুবনেশ্বরের মঠও তাঁর দ্বারা প্রতিষ্ঠিত।
তথ্যসূত্র [সম্পাদনা]
- সংসদ বাঙালি চরিতাভিধান, প্রথম খণ্ড, সুবোধচন্দ্র সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, সাহিত্য সংসদ, কলকাতা, ২০০২
- RKM: President's site - Swami Brahmananda
- The Eternal Companion: Life and Teachings of Swami Brahmananda - Swami Prabhavananda and Swami Yatishwarananda ISBN 8171205798
- Swami Brahmananda - Swami Ashokananda
- A Guide to Spiritual Life: Spiritual Teachings of Swami Brahmananda - Swami Chetanananda
- God lived with them - Swami Chetanandanda ISBN 0-916356-80-9
- Swami Brahmananda in Pictures - Collection of pictures published by Ramakrishna Math, Bangalore ISBN 81-7907-029-8