বারাসত সদর মহকুমা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বারাসত সদর মহকুমা
—  মহকুমা  —
'
Location of বারাসত সদর মহকুমা
in West Bengal and ভারত
স্থানাঙ্ক 22°43′N 88°29′E / 22.72°N 88.48°E / 22.72; 88.48
দেশ  ভারত
রাজ্য West Bengal
জেলা উত্তর চব্বিশ পরগনা
সদর বারাসত
সময় অঞ্চল আইএসটি (ইউটিসি+৫:৩০)

বারাসত সদর মহকুমা পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার একটি মহকুমা। এই মহকুমা ছয়টি পুরসভা (বারাসত, হাবরা, রাজারহাট গোপালপুর, অশোকনগর কল্যাণগড়, মধ্যমগ্রামগোবরডাঙা), সাতটি ব্লক (বারাসত-১, বারাসত-২, আমডাঙা, দেগঙ্গা, হাবরা-১, হাবরা-২ ও রাজারহাট) নিয়ে গঠিত। এই ছয়টি ব্লকে আবার সাতটি সেন্সাস টাউন ও ৫৮টি গ্রাম পঞ্চায়েত বর্তমান। মহকুমার সদর বারাসত

পরিচ্ছেদসমূহ

[সম্পাদনা] এলাকা

বারাসত, হাবরা, রাজারহাট গোপালপুর, অশোকনগর কল্যাণগড়, মধ্যমগ্রামগোবরডাঙা পুরসভা ছাড়া এই মহকুমায় বারাসত-১, বারাসত-২, আমডাঙা, দেগঙ্গা, হাবরা-১, হাবরা-২ ও রাজারহাট ব্লক সাতটির অধীনে সাতটি সেন্সাস টাউন ও ৫৮টি গ্রাম পঞ্চায়েত রয়েছে।[১] উক্ত সাতটি সেন্সাস টাউন হল নেবাধাই দত্তপুকুর, নোকপুল, মসলন্দপুর, সাদপুর, বড় বামনিয়া, গুমারায়গাছি[২]

[সম্পাদনা] ব্লক

[সম্পাদনা] বারাসত-১ ব্লক

বারাসত-১ ব্লকের গ্রামীণ এলাকা নয়টি গ্রাম পঞ্চায়েতে বিভক্ত। এগুলি হল: ছোটো জাগুলিয়া, ইচ্ছাপুর-নীলগঞ্জ, কোটরা, পূর্ব খিলকাপুর, দত্তপুকুর-১, কদম্বগাছি, পশ্চিম খিলকাপুর, দত্তপুকুর-২ ও কাশিমপুর।[১] ব্লকের শহরাঞ্চল নেবাধাই দত্তপুকুর সেন্সাস টাউন নিয়ে গঠিত।[২] ব্লকটি বারাসত থানার অধীনস্থ।[৩] ব্লকের সদর ছোটো জাগুলিয়া[৪]

[সম্পাদনা] বারাসত-২ ব্লক

বারাসত-২ ব্লকের গ্রামীণ এলাকা সাতটি গ্রাম পঞ্চায়েতে বিভক্ত। এগুলি হল: চণ্ডীগড়-রোহান্দা, ফলতি বেলিয়াঘাটা, কেমিয়া খামারপাড়া, কীর্তিপুর-১, দাদপুর, কীর্তিপুর-২ ও শাসন।[১] এই ব্লকে কোনো শহরাঞ্চল নেই।[২] ব্লকটি বারাসত ও বিমানবন্দর থানার অধীনস্থ।.[৩] ব্লকের সদর কৃষ্ণপুর।[৪]

[সম্পাদনা] আমডাঙা ব্লক

আমডাঙা ব্লকের গ্রামীণ এলাকা আটটি গ্রাম পঞ্চায়েতে বিভক্ত। এগুলি হল: আধাতা, বোদাই, মরিচা, আমডাঙা, চণ্ডীগড়, সাধনপুর, বেড়াবেড়িয়া ও তারাবেড়িয়া।[১] এই ব্লকে কোনো শহরাঞ্চল নেই।[২] ব্লকটি আমডাঙা থানার অধীনস্থ।.[৩] ব্লকের সদর আমডাঙা।[৪]

[সম্পাদনা] দেগঙ্গা ব্লক

আমডাঙা ব্লকের গ্রামীণ এলাকা ১৩টি গ্রাম পঞ্চায়েতে বিভক্ত। এগুলি হল: আমুলিয়া, চাঁপাতলা, হাদিপুর ঝিকরা-১, সোহাই-শ্বেতপুর, বেড়াচাঁপা-১, চৌরাসি, হাদিপুর ঝিকরা-২, বেড়াচাঁপা-২, দেগঙ্গা-১, কোলসুর, চাকলা, দেগঙ্গা-২ ও নুরনগর।[১] এই ব্লকে কোনো শহরাঞ্চল নেই।[২] ব্লকটি দেগঙ্গা থানার অধীনস্থ।.[৩] ব্লকের সদর দেবালয়।[৪]

[সম্পাদনা] হাবরা-১ ব্লক

হাবরা-১ ব্লকের গ্রামীণ এলাকা সাতটি গ্রাম পঞ্চায়েতে বিভক্ত। এগুলি হল: বারগাম-১, কুমরা, মছলন্দপুর-২, রৌতারা, বারগাম-২, মছলন্দপুর-১ ও পৃথিবা।[১] এই ব্লকের শহরাঞ্চল নোকপুল, মসলন্দপুরসাদপুর সেন্সাস টাউন তিনটি নিয়ে গঠিত।[২] ব্লকটি হাবরা থানার অধীনস্থ।.[৩] ব্লকের সদর প্রফুল্লনগর[৪]

[সম্পাদনা] হাবরা-২ ব্লক

হাবরা-২ ব্লকের গ্রামীণ এলাকা আটটি গ্রাম পঞ্চায়েতে বিভক্ত। এগুলি হল: বাঁশপোল, ভুরকুন্দা, গুমা-১, রাজীবপুর বীরা, বেড়াবেড়ি, দিঘরা মালিকবেড়িয়া, গুমা-২ ও শ্রীকৃষ্ণপুর।[১] এই ব্লকের শহরাঞ্চল বড় বামনিয়াগুমা সেন্সাস টাউন দুটি নিয়ে গঠিত।[২] ব্লকটি হাবরা থানার অধীনস্থ।.[৩] ব্লকের সদর গুমা।[৪]

[সম্পাদনা] রাজারহাট ব্লক

রাজারহাট ব্লকের গ্রামীণ এলাকা ছয়টি গ্রাম পঞ্চায়েতে বিভক্ত। এগুলি হল: চাঁদপুর, মহিষবাথান-২, রাজারহাট বিষ্ণুপুর-১, জনগ্রাহাতিয়ারা-২, পাথরঘাটা ও রাজারহাট বিষ্ণুপুর-২।[১] এই ব্লকের শহরাঞ্চল রায়গাছি সেন্সাস টাউন নিয়ে গঠিত।[২] ব্লকটি রাজারহাট থানার অধীনস্থ।.[৩] ব্লকের সদর রাজারহাট।[৪]

[সম্পাদনা] বিধানসভা কেন্দ্র

সীমানা নির্ধারণ কমিশনের সুপারিশ ক্রমে পশ্চিমবঙ্গের পরিবর্তিত বিধানসভা কেন্দ্র বিন্যাসে: [৫]

  • গোবরডাঙা পুরসভা এবং হাবরা-১ ব্লকের বারগাম-১, বারগাম-২ ও মছলন্দপুর-১ গ্রাম পঞ্চায়েত তিনটি গাইঘাটা বিধানসভা কেন্দ্রের অংশ।
  • হাবরা পুরসভা ও হাবরা-১ ব্লকের অবশিষ্ট গ্রাম পঞ্চায়েতগুলি নিয়ে হাবরা বিধানসভা কেন্দ্র গঠিত হয়েছে।
  • অশোকনগর কল্যাণগড় পুরসভা ও হাবরা-২ ব্লক নিয়ে অশোকনগর বিধানসভা কেন্দ্র গঠিত।
  • আমডাঙা ব্লক ও বারাসত-১ ব্লকের দত্তপুকুর-১, দত্তপুকুর-২ ও কাশিমপুর গ্রাম পঞ্চায়েত নিয়ে আমডাঙা বিধানসভা কেন্দ্র গঠিত হয়েছে।
  • রাজারহাট ব্লক ও রাজারহাট গোপালপুর পুরসভার ১-৬ ও ১০-১৩ নং ওয়ার্ডগুলি নিয়ে রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্র গঠিত।
  • রাজারহাট গোপালপুর পুরসভার অপর ওয়ার্ডগুলি (৭-৯ ও ১৪-২৭) নিয়ে রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্র গঠিত হয়েছে।
  • মধ্যমগ্রাম পুরসভা; বারাসত-১ ব্লকের ইচ্ছাপুর-নীলগঞ্জ, পশ্চিম খিলকাপুর ও পূর্ব খিলকাপুর গ্রাম পঞ্চায়েত তিনটি এবং বারাসত-২ ব্লকের চণ্ডীগড়-রোহান্দা ও কেমিয়া খামারপাড়া গ্রাম পঞ্চায়েত দুটি নিয়ে মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্র গঠিত।
  • বারাসত পুরসভা ও বারাসত-১ ব্লকের ছোটো জাগুলিয়া গ্রাম পঞ্চায়েত নিয়ে বারাসত বিধানসভা কেন্দ্র গঠিত।
  • বারাসত-১ ব্লকের কদম্বগাছি ও কোটরা গ্রাম পঞ্চায়েত দুটি এবং দেগঙ্গা ব্লকের আমুলিয়া, বেড়াচাঁপা-১, বেড়াচাঁপা-২, চাকলা, চৌরাসি, হাদিপুর ঝিকরা-১, কোলসুর, নুরনগর ও সোহাই-শ্বেতপুর গ্রাম পঞ্চায়েত নয়টি নিয়ে দেগঙ্গা বিধানসভা কেন্দ্র গঠিত।
  • বারাসত-২ ব্লকের ফলতি বেলিয়াঘাটা, কীর্তিপুর-১, দাদপুর, কীর্তিপুর-২ ও শাসন গ্রাম পঞ্চায়েত পাঁচটি এবং দেগঙ্গা ব্লকের চাঁপাতলা, হাদিপুর ঝিকরা-২, দেগঙ্গা-১ ও দেগঙ্গা-২ গ্রাম পঞ্চায়েত চারটি নিয়ে হাড়োয়া বিধানসভা কেন্দ্র গঠিত।

গাইঘাটা বিধানসভা কেন্দ্রটি তফসিলি জাতি প্রার্থীদের জন্য সংরক্ষিত; এটি তফসিলি জাতি প্রার্থীদের জন্য সংরক্ষিত বনগাঁ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রটি দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত। হাবরা, অশোকনগর, রাজারহাট নিউটাউন, মধ্যমগ্রাম, বারাসত ও দেগঙ্গা বিধানসভা কেন্দ্রগুলি বারাসত লোকসভা কেন্দ্রের অন্তর্গত। হাড়োয়া বিধানসভা কেন্দ্র বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত।

[সম্পাদনা] দর্শনীয় স্থান

[সম্পাদনা] পাদটীকা

  1. ১.০ ১.১ ১.২ ১.৩ ১.৪ ১.৫ ১.৬ ১.৭ Directory of District, Sub division, Panchayat Samiti/ Block and Gram Panchayats in West Bengal, March 2008. West Bengal. প্রকাশক: National Informatics Centre, India. 2008-03-19. http://wbdemo5.nic.in/writereaddata/Directoryof_District_Block_GPs(RevisedMarch-2008).doc। সংগৃহীত হয়েছে: 2008-12-25. 
  2. ২.০ ২.১ ২.২ ২.৩ ২.৪ ২.৫ ২.৬ ২.৭ District Wise List of Statutory Towns( Municipal Corporation,Municipality,Notified Area and Cantonment Board) , Census Towns and Outgrowths, West Bengal, 2001. প্রকাশক: Census of India, Directorate of Census Operations, West Bengal. http://web.cmc.net.in/wbcensus/DataTables/01/Table-3.htm। সংগৃহীত হয়েছে: 2008-12-25. 
  3. ৩.০ ৩.১ ৩.২ ৩.৩ ৩.৪ ৩.৫ ৩.৬ List of Districts/C.D.Blocks/ Police Stations with Code No., Number of G.Ps and Number of Mouzas. প্রকাশক: Census of India, Directorate of Census Operations, West Bengal. http://web.cmc.net.in/wbcensus/DataTables/01/FrameTable2_5.htm। সংগৃহীত হয়েছে: 2008-12-25. 
  4. ৪.০ ৪.১ ৪.২ ৪.৩ ৪.৪ ৪.৫ ৪.৬ Contact details of Block Development Officers. North 24 Parganas district. প্রকাশক: Panchayats and Rural Development Department, Government of West Bengal. http://wbdemo5.nic.in/html/asp/bdo_contact.asp?cd=EI। সংগৃহীত হয়েছে: 2008-12-27. 
  5. Press Note, Delimitation Commission (PDF). Assembly Constituencies in West Bengal. প্রকাশক: Delimitation Commission. pp. 10–12,24. http://www.wbgov.com/e-gov/English/DELIMITATION.pdf। সংগৃহীত হয়েছে: 2009-01-14. 

টেমপ্লেট:উত্তর চব্বিশ পরগনা প্রসঙ্গ

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ