বক্রেশ্বর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বক্রেশ্বর
—  শহর  —
বক্রেশ্বর
Location of বক্রেশ্বর
in West Bengal and ভারত
স্থানাঙ্ক [http://toolserver.org/~geohack/geohack.php?pagename=%E0%A6%AC%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0&params=23.88_N_87.37_E_type:landmark_region:IN-WB {{Coord/dec2dms/

dm|23.88}}N {{Coord/dec2dms/ dm|87.37}}E / 23.88°N 87.37°E / 23.88; 87.37]

দেশ  ভারত
রাজ্য West Bengal
জেলা বীরভূম
লোকসভা কেন্দ্র বীরভূম
বিধানসভা ক্ষেত্র দুবরাজপুর
সময় অঞ্চল আইএসটি (ইউটিসি+৫:৩০)
আয়তন

উচ্চতা


৮৪ m (২৭৬ ft)

ওয়েবসাইট birbhum.nic.in

বক্রেশ্বর পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সিউড়ি সদর মহকুমার একটি শহর। পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগম লিমিটেডের বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র এই শহরের নিকটবর্তী।

সূচিপত্র

[সম্পাদনা] ব্যুৎপত্তি

বক্রেশ্বর শব্দটি এসেছে স্থানীয় বক্রেশ্বর শিবের নামানুসারে। বক্র শব্দটির অর্থ বাঁকা; ঈশ্বর অর্থে ভগবান। পৌরাণিক কাহিনি অনুসারে, সত্যযুগে লক্ষ্মীনারায়ণের বিবাহ অনুষ্ঠানে সুব্রত মুণি দেবরাজ ইন্দ্র কর্তৃক অপমানিত হন। ক্রুদ্ধ ঋষির দেহ আটটি বাঁকে বেঁকে যায়। তিনি অষ্টবক্র ঋষি নামে পরিচিত হন। বহুবছর শিবের তপস্যা করে ঋষি সুস্থ হয়ে ওঠেন। বক্রেশ্বর ৫১টি শক্তিপীঠের অন্যতম এবং হিন্দুদের একটি গুরুত্বপূর্ণ তীর্থ।

[সম্পাদনা] ভূগোল

বক্রেশ্বরের স্থানাংক[http://toolserver.org/~geohack/geohack.php?pagename=%E0%A6%AC%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0&params=23.88_N_87.37_E_ {{Coord/dec2dms/ dm|23.88}}N {{Coord/dec2dms/ dm|87.37}}E / 23.88°N 87.37°E / 23.88; 87.37][১] বীরভূমের শুষ্ক পশ্চিমাঞ্চলে অবস্থিত এই অঞ্চলের গড় উচ্চতা ৮৪ মিটার। বক্রেশ্বর নদ এই শহরের ধার দিয়ে প্রবাহিত।

[সম্পাদনা] উষ্ণ প্রস্রবণ

বক্রেশ্বরের অন্যতম প্রধান আকর্ষণ এর উষ্ণ প্রস্রবণগুলি। এই শহরে দশটি উষ্ণ প্রস্রবণ আছে; এগুলি হল – পাপহরা গঙ্গা, বৈতরণী গঙ্গা, খরকুণ্ড, ভৈরবকুণ্ড, অগ্নিকুণ্ড, দুধকুণ্ড, সূর্যকুণ্ড, শ্বেতগঙ্গা, ব্রহ্মাকুণ্ড, অমৃতকুণ্ড। খর, ভৈরব ও সূর্যকুণ্ডের জলের তাপমাত্রা যথাক্রমে ৬৬, ৬৫ ও ৬১ ডিগ্রি সেলসিয়াস। অগ্নিকুণ্ডের তাপমাত্রা ৮০ ডিগ্রি সেলসিয়াস। এই কুণ্ডের জলে সোডিয়াম, পটাসিয়াম, ক্যালসিয়াম, সিলিকেট, ক্লোরাইড, বাইকার্বোনেট ও সালফেট পাওয়া যায়, যা ঔষধিগুণসম্পন্ন। এছাড়াও এই কুণ্ডের জলে রেডিওঅ্যাকটিভ উপাদানও পাওয়া যায়। দুধকুণ্ডের তাপমাত্রা ৬৬ ডিগ্রি সেলসিয়াস। সকালের দিকে এই কুণ্ডের জলে ওজোন ঘনীভূত হয়ে সাদা সরের মতো পদার্থ সৃষ্টি করে।

[সম্পাদনা] অর্থনীতি

পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগম লিমিটেড (ডব্লিউবিপিডিসিএল)-এর ৩ X ২১০ মেগাওয়াট বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র ও ডব্লিউবিপিডিসিএল ও ডিসিএল-এর যৌথ উদ্যোগে নির্মীয়মান আরেকটি ২ X ২১০ মেগাওয়াট ইউনিট এখানে সক্রিয়।[২] এগুলি চিনপাইতে পানাগড়-মোরগ্রাম সড়কের ধারে অবস্থিত।

[সম্পাদনা] পাদটীকা

  1. Falling Rain Genomics, Inc - Bakreshwar
  2. West Bengal Power Development Corporation Ltd.। প্রকাশক: Official website of Department of Power, Government of West Bengalhttp://www.wbpower.nic.in/wbpdcl.htm। সংগৃহীত হয়েছে: 2009-03-11 

[সম্পাদনা] বহিঃসংযোগ

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ