খাতড়া মহকুমা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
খাতড়া মহকুমা
—  মহকুমা  —
'
Location of খাতড়া মহকুমা
in West Bengal and ভারত
স্থানাঙ্ক 22°59′N 86°51′E / 22.98°N 86.85°E / 22.98; 86.85
দেশ  ভারত
রাজ্য West Bengal
জেলা বাঁকুড়া
সদর খাতড়া
সময় অঞ্চল আইএসটি (ইউটিসি+৫:৩০)

খাতড়া মহকুমা পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার একটি মহকুমা। এই মহকুমা ইঁদপুর, খাতড়া, হীরবাঁধ, রায়পুর, সারেঙ্গা, রানিবাঁধ, সিমলাপাল ও তালড্যাংরা নামে আটটি সমষ্টি উন্নয়ন ব্লক নিয়ে গঠিত। এই আটটি ব্লকের অধীনে মোট ৫৯টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। মহকুমার সদর খাতড়া

পরিচ্ছেদসমূহ

[সম্পাদনা] এলাকা

খাতড়া মহকুমার অধীনস্থ আটটি সমষ্টি উন্নয়ন ব্লকের নাম ইঁদপুর, খাতড়া, হীরবাঁধ, রায়পুর, সারেঙ্গা, রানিবাঁধ, সিমলাপাল ও তালড্যাংরা। এই আটটি ব্লকের অধীনে মোট ৫৯টি গ্রাম পঞ্চায়েত রয়েছে।[১]

[সম্পাদনা] ব্লক

[সম্পাদনা] ইঁদপুর ব্লক

ইঁদপুর ব্লকের গ্রামীণ এলাকা সাতটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল ব্রাহ্মণদিহা, গৌরবাজার, ইঁদপুর, ভেদুয়াসোল, ব্রজরাজপুর, হাটগ্রাম ও রঘুনাথপুর।[১] ব্লকটি ইঁদপুর থানার অধীনস্থ।[২] ব্লকের সদর ইঁদপুর[৩]

[সম্পাদনা] খাতড়া ব্লক

খাতড়া ব্লকের গ্রামীণ এলাকা সাতটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল বৈদ্যনাথপুর, ধনাড়া, খাতড়া গ্রাম-১, সুপুর, দহলা, গোরাবাড়ি ও খাতড়া গ্রাম-২।[১] ব্লকটি খাতড়া থানার অধীনস্থ।[২] ব্লকের সদর খাতড়া[৩]

[সম্পাদনা] হীরবাঁধ ব্লক

হীরবাঁধ ব্লকের গ্রামীণ এলাকা পাঁচটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল বাহারামুড়ি, হীরবাঁধ, মোশিয়াড়া, গোপালপুর ও মালিয়ান।[১] ব্লকটি খাতড়া থানার অধীনস্থ।[২] ব্লকের সদর হীরবাঁধ[৩]

[সম্পাদনা] রায়পুর ব্লক

রায়পুর ব্লকের গ্রামীণ এলাকা দশটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল ধনাড়া, ফুলকুসুমা, মোটগোদা, সোনাগাড়া, ধেকো, মেলেরা, রাইপুর, দুন্দার, মণ্ডলকুলি ও শ্যামসুন্দরপুর।[১] ব্লকটি রায়পুর থানার অধীনস্থ।[২] ব্লকের সদর রায়পুর[৩]

[সম্পাদনা] সারেঙ্গা ব্লক

সারেঙ্গা ব্লকের গ্রামীণ এলাকা ছয়টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল বিক্রমপুর, গড়গরলা, নেতুরপুর, চিলতোড়, গোয়ালবাড়ি ও সারেঙ্গা।[১] ব্লকটি সারেঙ্গা থানার অধীনস্থ।[২] ব্লকের সদর সারেঙ্গা[৩]

[সম্পাদনা] রানিবাঁধ ব্লক

রানিবাঁধ ব্লকের গ্রামীণ এলাকা আটটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল অম্বিকানগর, হলুদকানালি, রাজাকাটা, রাউতোড়া, বারিকুল, পুদ্দি, রানিবাঁধ ও রুদ্র।[১] ব্লকটি রানিবাঁধ থানার অধীনস্থ।[২] ব্লকের সদর রানিবাঁধ[৩]

[সম্পাদনা] সিমলাপাল ব্লক

সিমলাপাল ব্লকের গ্রামীণ এলাকা সাতটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল বিক্রমপুর, লক্ষ্মীনগর, মণ্ডলগ্রাম, সিমলাপাল, দুবরাজপুর, মাচাতোড়া ও পরশওয়ালা।[১] ব্লকটি সিমলাপাল থানার অধীনস্থ।[২] ব্লকের সদর সিমলাপাল[৩]

[সম্পাদনা] তালড্যাংরা ব্লক

তালড্যাংরা ব্লকের গ্রামীণ এলাকা নয়টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল আমডাঙা, হাড়মাসড়া, শালতোড়া, বিবরদা, খালগ্রাম, সাতমৌলী, ফুলমতী, পাঁচমুড়া ও তালড্যাংরা।[১] ব্লকটি তালড্যাংরা থানার অধীনস্থ।[২] ব্লকের সদর তালড্যাংরা[৩]

[সম্পাদনা] বিধানসভা কেন্দ্র

সীমানা নির্ধারণ কমিশনের সুপারিশ ক্রমে পশ্চিমবঙ্গের পরিবর্তিত বিধানসভা কেন্দ্র বিন্যাসে: [৪] *রানিবাঁধ, হীরবাঁধ ও খাতড়া ব্লকগুলি নিয়ে রানিবাঁধ বিধানসভা কেন্দ্র গঠিত।

  • রায়পুর ও সারেঙ্গা ব্লকদুটি নিয়ে রায়পুর বিধানসভা কেন্দ্র গঠিত।
  • ইঁদপুর ব্লকের ভেদুয়াসোল, ব্রাহ্মণদিহা, হাটগ্রাম, ইঁদপুর ও রঘুনাথপুর ছাতনা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত।
  • ইঁদপুর ব্লকের অপর দুটি গ্রাম পঞ্চায়েত, সিমলাপাল ব্লক ও তালড্যাংরা ব্লকের বিবরদা, ফুলমতী, হাড়মাসড়া, খালগ্রাম, পাঁচমুড়া ও তালড্যাংরা গ্রাম পঞ্চায়েতগুলি নিয়ে তালড্যাংরা বিধানসভা কেন্দ্র গঠিত।
  • তালড্যাংরা ব্লকের অবশিষ্ট গ্রাম পঞ্চায়েতগুলি বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত।

[সম্পাদনা] তথ্যসূত্র

  1. ১.০ ১.১ ১.২ ১.৩ ১.৪ ১.৫ ১.৬ ১.৭ ১.৮ Directory of District, Sub division, Panchayat Samiti/ Block and Gram Panchayats in West Bengal, March 2008. West Bengal. প্রকাশক: National Informatics Centre, India. 2008-03-19. http://wbdemo5.nic.in/writereaddata/Directoryof_District_Block_GPs(RevisedMarch-2008).doc। সংগৃহীত হয়েছে: 2008-12-16. 
  2. ২.০ ২.১ ২.২ ২.৩ ২.৪ ২.৫ ২.৬ ২.৭ List of Districts/C.D.Blocks/ Police Stations with Code No., Number of G.Ps and Number of Mouzas. প্রকাশক: Census of India, Directorate of Census Operations, West Bengal. http://web.cmc.net.in/wbcensus/DataTables/01/FrameTable2_6.htm। সংগৃহীত হয়েছে: 2008-12-16. 
  3. ৩.০ ৩.১ ৩.২ ৩.৩ ৩.৪ ৩.৫ ৩.৬ ৩.৭ Contact details of Block Development Officers. Bankura district. প্রকাশক: Panchayats and Rural Development Department, Government of West Bengal. http://wbdemo5.nic.in/html/asp/bdo_contact.asp?cd=DE। সংগৃহীত হয়েছে: 2008-12-25. 
  4. Press Note, Delimitation Commission (PDF). Assembly Constituencies in West Bengal. প্রকাশক: Delimitation Commission. pp. 20,25. http://www.wbgov.com/e-gov/English/DELIMITATION.pdf। সংগৃহীত হয়েছে: 2009-01-22. 
নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ