ভারতীয় টাকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভারতীয় টাকা
১০০০ টাকার নোট বিভিন্ন মূল্যের মুদ্রা
১০০০ টাকার নোট বিভিন্ন মূল্যের মুদ্রা
ISO 4217 Code INR
আনুষ্ঠানিক ব্যবহারকারী  ভারত
অ-প্রাতিষ্ঠানিক ব্যবহারকারী  ভুটান (ভুটানের মুদ্রার সাথে ব্যবহৃত)
 নেপাল (ভারত-নেপাল সীমান্তের বিভিন্ন শহরে নেপালি মুদ্রার সাথে ব্যবহৃত)
মুদ্রাস্ফীতি ৩.৯৭ %
সূত্র The World Factbook October, 2008 est.
বিনিময় হার Bhutanese ngultrum at par
Nepalese rupee
উপ একক
1/100 পয়সা
প্রতীক Indian Rupee symbol.svg
ধাতব মুদ্রা
বহুল ব্যবহৃত 50 paise, 1, 2, 5, 10 rupees
স্বল্প ব্যবহৃত 5, 10, 20, 25, paise, 10 rupees
ব্যাঙ্কনোট
বহুল ব্যবহৃত 5, 10, 20, 50, 100, 500, 1000 rupees
স্বল্প ব্যবহৃত 1, 2 rupees
কেন্দ্রীয় ব্যাঙ্ক ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক
ওয়েবসাইট www.rbi.org.in
টাঁকশাল ভারত সরকার টাঁকশাল


ভারতীয় টাকা (প্রতীক: Indian Rupee symbol.svg; কোড: INR) ভারতের সরকারি মুদ্রার নাম। এই মুদ্রার প্রচলন ভারতীয় রিজার্ভ ব্যাংক কর্তৃক নিয়ন্ত্রিত হয়ে থাকে।

আধুনিক টাকা ১০০ পয়সায় বিভক্ত। ৫, ১০, ২০, ২৫ ও ৫০ পয়সা এবং ১, ২, ৫ ও দশ টাকার মুদ্রা বাজারে প্রচলিত। অন্যদিকে ৫, ১০, ২০, ৫০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার ব্যাংকনোটও বাজারে প্রচলিত।

২০১০ সালের ১৫ জুলাই ভারতের কেন্দ্রীয় ক্যাবিনেট টাকার একটি প্রতীক নির্বাচন করেন। এই প্রতীকটি দেবনাগরী "" () ও রোমান বড়ো হাতের "R" অক্ষরদুটির সংমিশ্রণে সৃষ্ট। এর আগে Rs. (একবচনে Re.) কথাটিকে টাকার প্রতীক হিসেবে ব্যবহার করা হত।

সূচিপত্র

[সম্পাদনা] নামকরণ

ভারতীয় ব্যাংকনোটের ভাষা প্যানেল

ভারতীয় টাকা ভারতের বিভিন্ন ভাষায় বিভিন্ন নামে পরিচিত। টাকার হিন্দি রুপয়া (रुपया), গুজরাতি রুপিয়ো (રૂપિયો), তেলুগু, কন্নড়তুলু রূপাই (তেলুগু: రూపాయి, কন্নড়: ರೂಪಾಯಿ ও তুলু: ರೂಪಾಯಿ), তামিল রুবাই (ரூபாய்), মালয়ালম রূপা (രൂപ) ও মারাঠি রূপয়ে (रुपये) নামগুলি সংস্কৃত রূপ্যকম্ (रूप्यकम्) নামটি থেকে উৎসারিত; যার অর্থ রৌপ্য মুদ্রা।[১] অন্যদিকে বাংলা টাকা, অসমীয়া টকাওড়িয়া টঙ্কা (ଟଙ୍କା) সংস্কৃত টঙ্ক (टङ्क) শব্দ থেকে উৎসারিত।

ভারতীয় ব্যাংকনোটের ভাষা প্যানেলে দেশের ২২টি সরকারি ভাষায় মুদ্রার অঙ্কটি লিখিত থাকে।[২]

[সম্পাদনা] প্রতীক

মূল নিবন্ধ: ভারতীয় টাকার প্রতীক
ভারতীয় টাকার প্রতীক

২০০৯ সালের ৫ মার্চ ভারত সরকার টাকার প্রতীক অঙ্কনের একটি প্রতিযোগিতার কথা ঘোষণা করেন।[৩][৪] ২০১০ সালের কেন্দ্রীয় বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় উল্লেখ করেন যে টাকার প্রস্তাবিত প্রতীকটিতে ভারতীয় সংস্কৃতি ও তার স্বাতন্ত্র্যের প্রতিফলন ঘটবে।[৫] প্রতিযোগিতা থেকে প্রাপ্ত প্রতীকগুলি থেকে পাঁচটি প্রতীক বেছে নেওয়া হয়।[৬] ২০১০ সালের ২৪ জুন কেন্দ্রীয় ক্যাবিনেটের একটি বৈঠকে এই পাঁচটি প্রতীকের মধ্যে একটিকে টাকার প্রতীক হিসেবে গ্রহণ করার কথা ছিল।[৭] কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রীর একটি অনুরোধ রক্ষা করতে গিয়ে এই সিদ্ধান্ত গ্রহণে কিছু বিলম্ব হয়।[৫] স্থির হয় ২০১০ সালের ১৫ জুলাই ক্যাবিনেটের পুনরায় বৈঠক হবে।[৮] এই বৈঠকেই আইআইটির প্রাক্তন ছাত্র ডি উদয় কুমার অঙ্কিত প্রতীকটিকে টাকার প্রতীক হিসেবে বেছে নেওয়া হয়।[৮][৯]

এই প্রতীকটি দেবনাগরী "र" (র) ও রোমান বড়ো হাতের "R" অক্ষরদুটির সংমিশ্রণে সৃষ্ট। প্রতীকের উপরের অংশে দুটি সমান্তরাল রেখা জাতীয় পতাকার একটি রূপকল্প সৃষ্টি করেছে।[১০] এর ফলে মার্কিন ডলার, পাউন্ড স্টার্লিং, ইউরো, ইজরায়েলি নিউ শেকেলজাপানি ইয়েনের মতো ভারতীয় টাকারও নিজস্ব একটি প্রতীকচিহ্ন হল।[৮] ভারত সরকার ছয় মাসে দেশের মধ্যে এবং ১৮ থেকে ২৪ মাসের মধ্যে আন্তর্জাতিক স্তরে এই প্রতীকের প্রচলন করতে ইচ্ছুক।[৮]

[সম্পাদনা] আরও দেখুন

[সম্পাদনা] তথ্যসূত্র

  1. A dictionary of Urdu, classical Hindi, and English
  2. Indian banknotes
  3. http://finmin.nic.in/the_ministry/dept_eco_affairs/currency_coinage/Comp_Design.pdf COMPETITION FOR DESIGN
  4. India seeks global symbol for rupee। প্রকাশক: Hindustan Times। 2009-03-06http://www.hindustantimes.com/StoryPage/StoryPage.aspx?sectionName=HomePage&id=c8097698-a806-4cc2-8c67-668d594057dc&Headline=India+seeks+global+symbol+for+rupee। সংগৃহীত হয়েছে: 2009-03-07 
  5. ৫.০ ৫.১ Cabinet defers decision on rupee symbol। প্রকাশক: Sify Finance। 2010-06-24http://sify.com/finance/budget-symbol-for-indian-rupee-news-budget-kc0pkgacdbj.html। সংগৃহীত হয়েছে: 2010-07-10 
  6. List of Five Entries which have been selected for Final। প্রকাশক: Ministry of Finance, Govt of Indiahttp://finmin.nic.in/the_ministry/dept_eco_affairs/infrastructure_div/message_symbol_final.asp। সংগৃহীত হয়েছে: 2010-07-15 
  7. Rupee to get a symbol today!। প্রকাশক: Money Control.com। 2010-02-26http://www.moneycontrol.com/news/economy/rupee-to-getsymbol-today_466059.html। সংগৃহীত হয়েছে: 2010-07-10 
  8. ৮.০ ৮.১ ৮.২ ৮.৩ Cabinet approves new rupee symbol। প্রকাশক: Times of India। 2010-07-15http://timesofindia.indiatimes.com/biz/india-business/Cabinet-approves-new-rupee-symbol/articleshow/6171234.cms। সংগৃহীত হয়েছে: 2010-07-15 
  9. D. Udaya Kumar। প্রকাশক: IIT Bombayhttp://www.idc.iitb.ac.in/students/phd/udayakumar/index.html 
  10. IIT post-graduate gives Rupee its symbol। প্রকাশক: Indian Express। 2010-07-15http://www.indianexpress.com/news/rupee-symbol/646761। সংগৃহীত হয়েছে: 2010-07-15 
নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ