ভারত মহাসাগর
ভারত মহাসাগর হল বিশ্বের তৃতীয় বৃহত্তম মহাসাগর। পৃথিবীর মোট জলভাগের ২০ শতাংশ এই মহাসাগর অধিকার করে আছে।[১] এই মহাসাগরের উত্তর সীমায় রয়েছে ভারতীয় উপমহাদেশ; পশ্চিমে রয়েছে পূর্ব আফ্রিকা; পূর্বে রয়েছে ইন্দোচীন, সুন্দা দ্বীপপুঞ্জ ও অস্ট্রেলিয়া; এবং দক্ষিণে রয়েছে দক্ষিণ মহাসাগর (সংজ্ঞান্তরে অ্যান্টার্কটিকা)। ভারত মহাসাগরই একমাত্র মহাসাগর যেটির নামকরণ কোনো দেশের (এক্ষেত্রে ভারত) নামানুসারে হয়েছে।[২][৩][৪]
ভারত মহাসাগর বিশ্ব মহাসাগরগুলির সঙ্গে আন্তঃসম্পর্কযুক্ত। ২০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমা আটলান্টিক মহাসাগর থেকে এবং ১৪৬°৫৫' পূর্ব দ্রাঘিমা প্রশান্ত মহাসাগর থেকে ভারত মহাসাগরকে বিচ্ছিন্ন করেছে।[৫] ভারত মহাসাগরের সর্ব-উত্তর অংশটি পারস্য উপসাগরের ৩০ ডিগ্রি অক্ষরেখায় অবস্থিত। দক্ষিণভাগে (আফ্রিকা থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত) ভারত মহাসাগরের প্রস্থ প্রায় ১০,০০০ কিলোমিটার (৬,২০০ মাইল)। লোহিত সাগর ও পারস্য উপসাগর সহ এই মহাসাগরের মোট আয়তন ৭৩,৫৫৬,০০০ বর্গ কিলোমিটার (২৮,৩৫০,০০০ বর্গ মাইল)।[৬]
ভারত মহাসাগরের ঘনত্ব ২৯২,১৩১,০০০ ঘন কিলোমিটার (৭০,০৮৬,০০০ ঘন মাইল)।[৭] মহাসাগরের মহাদেশীয় প্রান্তসীমায় অনেক ছোটো ছোটো দ্বীপ অবস্থিত। ভারত মহাসাগরে অবস্থিত দ্বীপরাষ্ট্রগুলি হল মাদাগাস্কার (বিশ্বের চতুর্থ বৃহত্তম দ্বীপ), রিইউনিয়ন দ্বীপ, কোমোরোজ, সেচেলেস, মালদ্বীপ, মরিশাস ও শ্রীলঙ্কা। ইন্দোনেশিয়া দ্বীপপুঞ্জ এই মহাদেশের পূর্ব সীমায় অবস্থিত।
পাদটীকা [সম্পাদনা]
- ↑ The Indian Ocean and the Superpowers. Routledge. 1986. আইএসবিএন 0709942419, 9780709942412. http://books.google.com/?id=2pMOAAAAQAAJ&pg=PA33&dq=Indian+Ocean+20%25.
- ↑ Indo-American relations : foreign policy orientations and perspectives of P.V. Narasimha Rao and Bill Clinton By Anand Mathur; Page 138 "India occupies the central position in the Indian- Ocean region that is why the Ocean was named after India"
- ↑ Politics of the Indian Ocean region: the balances of power By Ferenc Albert Váli; Page 25
- ↑ Geography Of India For Civil Ser Exam By Hussain; Page 12-251; "INDIA AND THE GEO-POLITICS OF THE INDIAN OCEAN"(16-33)
- ↑ Limits of Oceans and Seas. International Hydrographic Organization Special Publication No. 23, 1953.
- ↑ http://www.enchantedlearning.com/subjects/ocean/
- ↑ Donald W. Gotthold, Julia J. Gotthold (1988). Indian Ocean: Bibliography. Clio Press. আইএসবিএন 1851090347. http://books.google.com/?id=ujoRAAAAYAAJ&q=292,131,000+cubic+kilometers&dq=292,131,000+cubic+kilometers.
বহিঃসংযোগ [সম্পাদনা]
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: ভারত মহাসাগর |
- NOAA In-situ Ocean Data Viewer Plot and download ocean observations
- The Indian Ocean in World History: Educational Website Interactive resource from the Sultan Qaboos Cultural Center
- The Regional Tuna Tagging Project-Indian Ocean with details of the importance of Tuna in the Indian Ocean..
- Detailed maps of the Indian Ocean
- The Indian Ocean Trade: A Classroom Simulation
|
|||||