বাঁকুড়া সদর মহকুমা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাঁকুড়া সদর মহকুমা
—  মহকুমা  —
'
Location of বাঁকুড়া সদর মহকুমা
in West Bengal and ভারত
স্থানাঙ্ক 23°15′N 87°04′E / 23.25°N 87.07°E / 23.25; 87.07
দেশ  ভারত
রাজ্য West Bengal
জেলা বাঁকুড়া
সদর বাঁকুড়া
সময় অঞ্চল আইএসটি (ইউটিসি+৫:৩০)

বাঁকুড়া সদর মহকুমা পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার একটি মহকুমা। এই মহকুমা বাঁকুড়া পুরসভা এবং আটটি সমষ্টি উন্নয়ন ব্লক (বাঁকুড়া-১, বাঁকুড়া-২, বড়জোড়া, ছাতনা, গঙ্গাজলঘাটী, মেজিয়া ও শালতোড়া) নিয়ে গঠিত। এই আটটি ব্লকে দুটি সেন্সাস টাউন (বড়জোড়াবেলিয়াতোড়) এবং ৭৫টি গ্রাম পঞ্চায়েত বিদ্যমান।

পরিচ্ছেদসমূহ

[সম্পাদনা] এলাকা

বাঁকুড়া পুরসভা ছাড়াও বাঁকুড়া সদর মহকুমায় বাঁকুড়া-১, বাঁকুড়া-২, বড়জোড়া, ছাতনা, গঙ্গাজলঘাটী, মেজিয়া ও শালতোড়া ব্লক আটটির অধীনে ৭৫টি গ্রাম পঞ্চায়েত ও দুটি সেন্সাস টাউন রয়েছে।[১]

[সম্পাদনা] ব্লক

[সম্পাদনা] বাঁকুড়া-১ ব্লক

বাঁকুড়া-১ ব্লকের গ্রামীণ এলাকা ছয়টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: আঁচুড়ি, জগদ্দলা-১, কালাপাথর, আঁধারথোল, জগদ্দলা-২ ও কেঞ্জাকুরা।[১] ব্লকটি বাঁকুড়া থানার অধীনস্থ।[২] ব্লকের সদর বাঁকুড়া[৩]

[সম্পাদনা] বাঁকুড়া-২ ব্লক

বাঁকুড়া-২ ব্লকের গ্রামীণ এলাকা সাতটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: বিকনা, কোষ্ঠিয়া, নাড়া, শানবান্ধা, জানবেদিয়া, মানকানালি ও পুরন্দরপুর।[১] ব্লকটি বাঁকুড়া থানার অধীনস্থ।[২] ব্লকের সদর কাশিয়াকোল[৩]

[সম্পাদনা] বড়জোড়া ব্লক

বড়জোড়া ব্লক দুটি সেন্সাস টাউন (বড়জোড়াবেলিয়াতোড়) এবং ১১টি গ্রাম পঞ্চায়েত (বড়জোড়া, ছান্দর, হাতাসুরিয়া, পোখরনা, ঘুতগোরিয়া, বেলিয়াতোড়, খানরারি, শহরজোড়া, বৃন্দাবনপুর, গোদারদিহি ও মালিয়ারা) নিয়ে গঠিত।[১]ব্লকটি বড়জোড়া থানার অধীনস্থ।[২] ব্লকের সদর বড়জোড়া[৩][৪]

[সম্পাদনা] ছাতনা ব্লক

ছাতনা ব্লকের গ্রামীণ এলাকা ১৩টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: আড়া, ধাবান, জিড়া, তেঘাড়ি, চীনাবাড়ি, ঘোষেরগ্রাম, মেট্যালা, ছাতনা-১, জামতোড়া, শালদিহা, ছাতনা-২, ঝুঞ্ঝকা ও শুশুনিয়া।[১] ব্লকটি ছাতনা থানার অধীনস্থ।[২] ব্লকের সদর ছাতনা[৩]

[সম্পাদনা] গঙ্গাজলঘাটী ব্লক

গঙ্গাজলঘাটী ব্লকের গ্রামীণ এলাকা দশটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: বনসুরিয়া, গঙ্গাজলঘাটী, লছমনপুর, পিরাবনি, বড়শাল, গোবিন্দধাম, লাটিয়াবনি, ভক্তবাঁধ, কাপিস্তা ও নিত্যানন্দপুর।[১] ব্লকটি গঙ্গাজলঘাটী থানার অধীনস্থ।[২] ব্লকের সদর অমরকানন[৩]

[সম্পাদনা] মেজিয়া ব্লক

মেজিয়া ব্লকের গ্রামীণ এলাকা পাঁচটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: অর্ধগ্রাম, কুশতোড়, রামচন্দ্রপুর, বনজোড়া ও মেজিয়া।[১] ব্লকটি মেজিয়া থানার অধীনস্থ।[২] ব্লকের সদর মেজিয়া[৩]

[সম্পাদনা] ওন্দা ব্লক

ওন্দা ব্লকের গ্রামীণ এলাকা ১৫টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: চিঙ্গানি, লোদনা, নিকুঞ্জপুর, রামসাগর, চূড়ামণিপুর, মাজদিহা, ওন্দা-১, রতনপুর, কল্যাণী, মেদিনীপুর, ওন্দা-২, সাঁতোড়, কাঁটাবাড়ি, নাকাইজুড়ি ও পুনিশোল।[১] ব্লকটি ওন্দা থানার অধীনস্থ।[২] ব্লকের সদর ওন্দা[৩]

[সম্পাদনা] শালতোড়া ব্লক

শালতোড়া ব্লকের গ্রামীণ এলাকা আটটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: বামুনতোড়, গোগড়া, পাবড়া, শালতোড়া, ঢেকিয়া, কানুরি, সালমা ও তিলুড়ি।[১] ব্লকটি শালতোড়া থানার অধীনস্থ।[২] ব্লকের সদর শালতোড়া[৩]

[সম্পাদনা] বিধানসভা কেন্দ্র

সীমানা নির্ধারণ কমিশনের সুপারিশ ক্রমে পশ্চিমবঙ্গের পরিবর্তিত বিধানসভা কেন্দ্র বিন্যাসে:[৫]

  • বাঁকুড়া পুরসভা, বাঁকুড়া-১ ব্লক এবং বাঁকুড়া-২ ব্লকের জানবেদিয়া, মানকানালি ও পুরন্দরপুর গ্রাম পঞ্চায়েত নিয়ে বাঁকুড়া বিধানসভা কেন্দ্র গঠিত।
  • বাঁকুড়া-২ ব্লকের অবশিষ্ট গ্রাম পঞ্চায়েত ও ওন্দা ব্লক নিয়ে ওন্দা বিধানসভা কেন্দ্র গঠিত।
  • ছাতনা ব্লক নিয়ে ছাতনা বিধানসভা কেন্দ্র গঠিত।
  • শালতোড়া ব্লক, মেজিয়া ব্লক ও গঙ্গাজলঘাটী ব্লকের বনসুরিয়া, বড়শাল, লছমনপুর ও লাটিয়াবনি গ্রাম পঞ্চায়েত নিয়ে শালতোড়া বিধানসভা কেন্দ্র গঠিত।
  • গঙ্গাজলঘাটি ব্লকের অবশিষ্ট গ্রাম পঞ্চায়েত ও বড়জোড়া ব্লক নিয়ে বড়জোড়া বিধানসভা কেন্দ্র গঠিত।
  • শালতোড়া বিধানসভা কেন্দ্রটি তফসিলি জাতি প্রার্থীদের জন্য সংরক্ষিত।
  • শালতোড়া, বাঁকুড়া ও ছাতনা বিধানসভা কেন্দ্রগুলি বাঁকুড়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত।
  • ওন্দা ও বড়জোড়া বিধানসভা কেন্দ্রদুটি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত।

[সম্পাদনা] তথ্যসূত্র

  1. ১.০ ১.১ ১.২ ১.৩ ১.৪ ১.৫ ১.৬ ১.৭ ১.৮ Directory of District, Sub division, Panchayat Samiti/ Block and Gram Panchayats in West Bengal, March 2008. West Bengal. প্রকাশক: National Informatics Centre, India. 2008-03-19. http://wbdemo5.nic.in/writereaddata/Directoryof_District_Block_GPs(RevisedMarch-2008).doc। সংগৃহীত হয়েছে: 2008-12-15. 
  2. ২.০ ২.১ ২.২ ২.৩ ২.৪ ২.৫ ২.৬ ২.৭ List of Districts/C.D.Blocks/ Police Stations with Code No., Number of G.Ps and Number of Mouzas. প্রকাশক: Census of India, Directorate of Census Operations, West Bengal. http://web.cmc.net.in/wbcensus/DataTables/01/FrameTable2_6.htm। সংগৃহীত হয়েছে: 2008-12-15. 
  3. ৩.০ ৩.১ ৩.২ ৩.৩ ৩.৪ ৩.৫ ৩.৬ ৩.৭ Contact details of Block Development Officers. Bankura district. প্রকাশক: Panchayats and Rural Development Department, Government of West Bengal. http://wbdemo5.nic.in/html/asp/bdo_contact.asp?cd=DE। সংগৃহীত হয়েছে: 2008-12-25. 
  4. Barjora Development Block. প্রকাশক: Official website of Bankura district. http://bankura.gov.in/Barjora/brj_block_profile.htm। সংগৃহীত হয়েছে: 2008-12-15. 
  5. Press Note, Delimitation Commission (PDF). Assembly Constituencies in West Bengal. প্রকাশক: Delimitation Commission. pp. 20, 25. http://www.wbgov.com/e-gov/English/DELIMITATION.pdf। সংগৃহীত হয়েছে: 2009-01-22. 

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ