শিলিগুড়ি মহকুমা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শিলিগুড়ি মহকুমা
—  মহকুমা  —
'
Location of শিলিগুড়ি মহকুমা
in West Bengal and ভারত
স্থানাঙ্ক 26°43′N 88°25′E / 26.72°N 88.41°E / 26.72; 88.41
দেশ  ভারত
রাজ্য West Bengal
জেলা দার্জিলিং
সদর শিলিগুড়ি
সময় অঞ্চল আইএসটি (ইউটিসি+৫:৩০)

শিলিগুড়ি মহকুমা পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার একটি মহকুমাশিলিগুড়ি পৌরসংস্থা এলাকা এবং মাটিগাড়া, নকশালবাড়ি, ফাঁসিদেওয়াখড়িবাড়ি ব্লক নিয়ে এই মহকুমা গঠিত। শিলিগুড়ি মহকুমায় ২২টি গ্রাম পঞ্চায়েত এবং বৈরাটিশালউত্তর বাগডোগরা নামে দুটি সেন্সাস টাউন রয়েছে। মহকুমার সদর শিলিগুড়ি

পরিচ্ছেদসমূহ

[সম্পাদনা] এলাকা

শিলিগুড়ি পৌরসংস্থা ছাড়াও মহকুমায় ২২টি গ্রাম পঞ্চায়েত অবস্থিত। এই গ্রাম পঞ্চায়েতগুলি মাটিগাড়া, নকশালবাড়ি, ফাঁসিদেওয়া ও খড়িবাড়িব্লকের অধীনে অবস্থিত।[১]

[সম্পাদনা] ব্লক

[সম্পাদনা] মাটিগাড়া ব্লক

মাটিগাড়া ব্লক বৈরাটিশাল সেন্সাস টাউন এবং আঠারখাই, মাটিগাড়া-১, পাথারঘাটা, চম্পাসারি ও মাটিগাড়া-২ - এই পাঁচটি ব্লক নিয়ে গঠিত।[২] এই ব্লকে দুটি থানা রয়েছে: শিলিগুড়ি ও মাটিগাড়া।[২] ব্লকের সদর কদমতলা।[৩]

[সম্পাদনা] নকশালবাড়ি ব্লক

নকশালবাড়ি ব্লক উত্তর বাগডোগরা সেন্সাস টাউন এবং গোঁসাইপুর, নিম্ন বাগডোগরা, নকশালবাড়ি, হাতিঘিসা, মণিরাম ও উচ্চ বাগডোগরা - এই ছয়টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত।[২] ব্লকে দুটি থানা রয়েছে: বাগডোগরা ও নকশালবাড়ি।[২] ব্লকের সদর নকশালবাড়ি।[৩]

[সম্পাদনা] ফাঁসিদেওয়া ব্লক

ফাঁসিদেওয়া ব্লক বিধাননগর-১, চাচহাট-বাঁশগাঁও, ঘোষপুকুর, জলস-নিজামতারা, বিধাননগর-২, ফাঁসিদেওয়া-বাঁশগাঁও ও হেটমুড়ি-সিংহিঝরা - এই সাতটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত।[২] ব্লকে একটি থানা রয়েছে: ফাঁসিদেওয়া[২] ব্লকের সদর ফাঁসিদেওয়া।[৩]

[সম্পাদনা] খড়িবাড়ি ব্লক

খড়িবাড়ি ব্লক বিন্নাবাড়ি, বুড়াগঞ্জ, খড়িবাড়ি-পানিশালি ও রানিগঞ্জ-পানিশালি - এই চারটি ব্লক নিয়ে গঠিত।[২] ব্লকের একমাত্র থানা খড়িবাড়ি।[২] ব্লকের সদরও খড়িবাড়ি।[৩]

[সম্পাদনা] বিধানসভা কেন্দ্র

সীমানা পুনর্নির্ধারণ কমিশনের সুপারিশ অনুসারে পশ্চিমবঙ্গের বিধানসভা কেন্দ্রগুলি যে সীমানা পুনর্নির্ধারিত হয়েছে, তার ফলে শিলিগুড়ি পৌরসংস্থার ১ থেকে ৩০ নম্বর এবং ৪৫ থেকে ৪৭ নম্বর ওয়ার্ডগুলি নিয়ে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র গঠিত হয়েছে।[৪] ফাঁসিদেওয়া ও খড়িবাড়ি ব্লক নিয়ে গঠিত হয়েছে ফাঁসিদেওয়া বিধানসভা কেন্দ্র। মাটিগাড়া ব্লকের চম্পাসারি গ্রাম পঞ্চায়েতের সিতং বনাঞ্চল, সেবক পার্বত্য বনাঞ্চল ও সেবক বনাঞ্চল কার্শিয়ং বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। মাটিগাড়া ব্লকের অবশিষ্টাঞ্চল এবং নকশালবাড়ি ব্লক নিয়ে মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভা কেন্দ্র গঠিত। ফাঁসিদেওয়া কেন্দ্রটি তফসিলি উপজাতি ও মাটিগাড়া-নকশালবাড়ি ব্লকটি তফসিলি জাতি প্রার্থীদের জন্য সংরক্ষিত। চারটি বিধানসভা কেন্দ্রই দার্জিলিং লোকসভা কেন্দ্রের অন্তর্গত।[৫]

[সম্পাদনা] তথ্যসূত্র

  1. Directory of District, Sub division, Panchayat Samiti/ Block and Gram Panchayats in West Bengal, March 2008. West Bengal. প্রকাশক: National Informatics Centre, India. 2008-03-19. http://wbdemo5.nic.in/writereaddata/Directoryof_District_Block_GPs(RevisedMarch-2008).doc। সংগৃহীত হয়েছে: 2008-12-09. 
  2. ২.০ ২.১ ২.২ ২.৩ ২.৪ ২.৫ ২.৬ ২.৭ District Profile. প্রকাশক: Official website of Darjeeling district. http://darjeeling.gov.in/dist-prof.html। সংগৃহীত হয়েছে: 2008-12-09. 
  3. ৩.০ ৩.১ ৩.২ ৩.৩ Contact details of Block Development Officers. Darjeeling district. প্রকাশক: Panchayats and Rural Development Department, Government of West Bengal. http://wbdemo5.nic.in/html/asp/bdo_contact.asp?cd=DH। সংগৃহীত হয়েছে: 2008-12-26. 
  4. The other 14 wards of the Siliguri municipal corporation are located in the Jalpaiguri Sadar subdivision.
  5. Press Note, Delimitation Commission (PDF). Assembly Constituencies in West Bengal. প্রকাশক: Delimitation Commission. pp. 5–6,23. http://www.wbgov.com/e-gov/English/DELIMITATION.pdf। সংগৃহীত হয়েছে: 2009-01-10. 
নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম