চাঁচল মহকুমা
| চাঁচল মহকুমা | |
| — মহকুমা — | |
|
|
|
| স্থানাঙ্ক | 25°23′N 87°59′E / 25.39°N 87.99°E |
| দেশ | |
| রাজ্য | West Bengal |
| জেলা | মালদহ |
| সদর | চাঁচল |
| সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+৫:৩০) |
চাঁচল মহকুমা পশ্চিমবঙ্গের মালদহ জেলার একটি মহকুমা। এই মহকুমা চাঁচল-১, চাঁচল-২, রতুয়া-১, রতুয়া-২, হরিশ্চন্দ্রপুর-১ ও হরিশ্চন্দ্রপুর-২ নামে ছয়টি ব্লক নিয়ে গঠিত। এই ছয়টি ব্লকে ৪৯টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। মহকুমার সদর চাঁচল।
পরিচ্ছেদসমূহ |
[সম্পাদনা] এলাকা
চাঁচল মহকুমার চাঁচল-১, চাঁচল-২, রতুয়া-১, রতুয়া-২, হরিশ্চন্দ্রপুর-১ ও হরিশ্চন্দ্রপুর-২ ব্লক ছয়টির অধীনে মোট ৪৯টি গ্রাম পঞ্চায়েত রয়েছে।[১] এই ছয়টি ব্লকে কোনো শহরাঞ্চল নেই।[২]
[সম্পাদনা] ব্লক
[সম্পাদনা] চাঁচল-১ ব্লক
চাঁচল-১ ব্লকের গ্রামীণ এলাকা আটটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: আলিহন্দা, চাঁচল, খরবা, মাকদামপুর, ভগবানপুর, কালীগ্রাম, মহানন্দাপুর ও মতিহারপুর।[১] ব্লকটি খরবা থানার অধীনস্থ।[৩] ব্লকের সদর চাঁচল।[৪]
[সম্পাদনা] চাঁচল-২ ব্লক
চাঁচল-২ ব্লকের গ্রামীণ এলাকা সাতটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: ভাকরি, ধানগাড়া-বিষাণপুর, গৌড়হন্দা, ক্ষেমপুর, চন্দ্রপাড়া, জালালপুর ও মালতীপুর।[১] ব্লকটি খরবা থানার অধীনস্থ।[৩] ব্লকের সদর মালতীপুর।[৪]
[সম্পাদনা] রতুয়া-১ ব্লক
রতুয়া-১ ব্লকের গ্রামীণ এলাকা দশটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: বাহারাল, চাঁদমণি-২, মহানন্দাতলা, ভাদো, বিলাইমারি, দেবীপুর, রতুয়া, চাঁদমণি-১, কাহালা ও সামসি।[১] ব্লকটি রতুয়া থানার অধীনস্থ।[৩] ব্লকের সদর রতুয়া।[৪]
[সম্পাদনা] রতুয়া-২ ব্লক
রতুয়া-২ ব্লকের গ্রামীণ এলাকা আটটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: আড়াইডাঙা, পরানপুর, পুখুরিয়া, শ্রীপুর-১, মহারাজপুর, পীরগঞ্জ, সম্বলপুর ও শ্রীপুর-২।[১] ব্লকটি রতুয়া থানার অধীনস্থ।[৩] ব্লকের সদর পুখুরিয়া।[৪]
[সম্পাদনা] হরিশ্চন্দ্রপুর-১ ব্লক
হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের গ্রামীণ এলাকা সাতটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: ভিঙ্গোল, হরিশ্চন্দ্রপুর, খুশিদহ, রশিদাবাদ, বারুই, মহেন্দ্রপুর ও তুলসীহট্ট।[১] ব্লকটি হরিশ্চন্দ্রপুর থানার অধীনস্থ।[৩] ব্লকের সদর হরিশ্চন্দ্রপুর।[৪]
[সম্পাদনা] হরিশ্চন্দ্রপুর-২ ব্লক
হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের গ্রামীণ এলাকা নয়টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: দৌলতপুর, মালিওর-১, সাদলিচক, দৌলতনগর, মালিওর-২, সুলতাননগর, ইসলামপুর, মাশালদহ ও ভালুকা।[১] ব্লকটি হরিশ্চন্দ্রপুর থানার অধীনস্থ।[৩] ব্লকের সদর বড়দুয়ারি।[৪]
[সম্পাদনা] বিধানসভা কেন্দ্র
সীমানা নির্ধারণ কমিশনের সুপারিশ ক্রমে পশ্চিমবঙ্গের পরিবর্তিত বিধানসভা কেন্দ্র বিন্যাসে চাঁচল-১ ব্লক ও হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের বারুই, খুশিদহ, রশিদাবাদ ও তুলসীহট্ট গ্রাম পঞ্চায়েত নিয়ে চাঁচল বিধানসভা কেন্দ্র গঠিত হয়েছে। হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের অপর তিনটি গ্রাম পঞ্চায়েত ও হরিশ্চন্দ্রপুর-২ ব্লক নিয়ে হরিশ্চন্দ্রপুর বিধানসভা কেন্দ্র গঠিত হয়েছে। চাঁচল-২ ব্লক ও রতুয়া-২ ব্লকের মহারাজপুর, পীরগঞ্জ, শ্রীপুর-১, শ্রীপুর-২ ব্লক নিয়ে মালতীপুর বিধানসভা কেন্দ্র গঠিত হয়েছে। রতুয়া-২ ব্লকের অপর চারটি গ্রাম পঞ্চায়েত ও রতুয়া-১ ব্লক নিয়ে রতুয়া বিধানসভা কেন্দ্র গঠিত হয়েছে। এই চারটি বিধানসভা কেন্দ্রই মালদহ উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্গত।[৫]
[সম্পাদনা] References
- ↑ ১.০ ১.১ ১.২ ১.৩ ১.৪ ১.৫ ১.৬ Directory of District, Sub division, Panchayat Samiti/ Block and Gram Panchayats in West Bengal, March 2008. West Bengal. প্রকাশক: National Informatics Centre, India. 2008-03-19. http://wbdemo5.nic.in/writereaddata/Directoryof_District_Block_GPs(RevisedMarch-2008).doc। সংগৃহীত হয়েছে: 2008-12-21.
- ↑ District Wise List of Statutory Towns( Municipal Corporation,Municipality,Notified Area and Cantonment Board) , Census Towns and Outgrowths, West Bengal, 2001. প্রকাশক: Census of India, Directorate of Census Operations, West Bengal. http://web.cmc.net.in/wbcensus/DataTables/01/Table-3.htm। সংগৃহীত হয়েছে: 2008-12-21.
- ↑ ৩.০ ৩.১ ৩.২ ৩.৩ ৩.৪ ৩.৫ List of Districts/C.D.Blocks/ Police Stations with Code No., Number of G.Ps and Number of Mouzas. প্রকাশক: Census of India, Directorate of Census Operations, West Bengal. http://web.cmc.net.in/wbcensus/DataTables/01/FrameTable2_2.htm। সংগৃহীত হয়েছে: 2008-12-21.
- ↑ ৪.০ ৪.১ ৪.২ ৪.৩ ৪.৪ ৪.৫ Contact details of Block Development Officers. Malda district. প্রকাশক: Panchayats and Rural Development Department, Government of West Bengal. http://wbdemo5.nic.in/html/asp/bdo_contact.asp?cd=DM। সংগৃহীত হয়েছে: 2008-12-26.
- ↑ Press Note, Delimitation Commission (PDF). Assembly Constituencies in West Bengal. প্রকাশক: Delimitation Commission. pp. 7,23. http://www.wbgov.com/e-gov/English/DELIMITATION.pdf। সংগৃহীত হয়েছে: 2009-01-11.