সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি (সংক্ষেপে সিএফএসএল) ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে পরিচালিত একটি পরীক্ষাগার। এই পরীক্ষাগার দেশের বিচারসহায়ক বিজ্ঞান সংক্রান্ত প্রয়োজনগুলি পূরণ করে।[১]
ভারতে চারটি কেন্দ্রীয় ফরেনসিক ল্যাবরেটরি আছে। এগুলি হায়দরাবাদ, কলকাতা, নতুন দিল্লি ও চণ্ডীগড় শহরে অবস্থিত। সিএফএসএল হায়দরাবাদ রসায়ন বিজ্ঞান, সিএফএসএল কলকাতা জীববিজ্ঞান ও সিএফএসএল চণ্ডীগড় পদার্থবিদ্যা পরীক্ষাগার। এগুলি স্বরাষ্ট্র মন্ত্রকের বিচারসহায়ক বিজ্ঞান অধিকরণের অধিভুক্ত। অন্যদিকে নতুন দিল্লির পরীক্ষাগারটি সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-এর নিয়ন্ত্রণাধীন। এই পরীক্ষাগারই সিবিআই নিজস্ব পরীক্ষাসংক্রান্ত কাজে ব্যবহার করে।[২]
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ Menon, N. R. Madhava (ed.) (2003). Criminal Justice India Series, Vol. 8. প্রকাশক: Allied Publishers. p. 141. আইএসবিএন 8177644904. http://books.google.co.uk/books?id=Ze5yedbjkg8C&pg=PA141&dq=%22Central+Forensic+Science+Laboratory%22&num=100&as_brr=3&client=firefox-a&sig=_4bZsIHzFkljloq4cTHM1wZ4Bgs.
- ↑ Banerjea, D. (ed.) (2005). Central Police Organisations, Part 1. প্রকাশক: Allied Publishers. pp. 251–252. আইএসবিএন 8177649027. http://books.google.co.uk/books?id=lpjb-mxge3EC&pg=PA251&dq=%22Central+Forensic+Science+Laboratory%22&num=100&as_brr=3&client=firefox-a&sig=Hafm651fI9LklAMysNv---AI6u8#PPA251,M1.