ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাস
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাস (সংক্ষেপে ই এম বাইপাস) পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা মহানগরীর উত্তর ও দক্ষিণাংশকে সংযোগকারী একটি প্রধান রাস্তা। উত্তর কলকাতার উল্টোডাঙা থেকে দক্ষিণ কলকাতার গড়িয়া পর্যন্ত মহানগরীর পূর্বপ্রান্ত বরাবর প্রসারিত এই রাস্তাটির দৈর্ঘ্য ২১ কিলোমিটার। ই এম বাইপাস কলকাতার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা ও শহরের অর্থনৈতিক জীবনরেখা বলে বিবেচিত হয়। বর্তমানে হুগলী নদীর তীরে অবস্থিত ফলতার ফলতা রফতানি প্রক্রিয়াকরণ ক্ষেত্র বা ফলতা এক্সপোর্ট প্রসেসিং জোন (এফইপিজেড) পর্যন্ত রাস্তাটিকে প্রসারিত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
বেশ কয়েকটি ‘কানেকটর’ বা সংযোগকারী রাস্তা মহানগরীর কেন্দ্রীয় অঞ্চলগুলির সঙ্গে বাইপাসের যোগাযোগ রক্ষা করছে। এই কানেকটরগুলির মধ্যে পার্কসার্কাস-বাইপাস সংযোগকারী পার্কসার্কাস কানেকটর এবং গড়িয়াহাট-বাইপাস সংযোগকারী রাসবিহারী কানেকটর বিশেষভাবে উল্লেখযোগ্য। অন্যান্য কানেকটরগুলি হল : গড়িয়া-পাটুলি টাউনশিপ কানেকটর; সন্তোষপুর-যাদবপুর সংযোগকারী সন্তোষপুর অ্যাভিনিউ; ঢাকুরিয়া, সাউথ সিটি মল, লেক গার্ডেন্স সংযোগকারী প্রিন্স আনোয়ার শাহ রোড এবং মানিকতলা বাজার সংযোগকারী মানিকতলা কানেকটর।
পার্কসার্কাস কানেকটর ও বাইপাসের সংযোগস্থলে অবস্থিত কলকাতার অন্যতম প্রধান দ্রষ্টব্য সায়েন্স সিটি। আবার রাসবিহারী কানেকটরটি কলকাতার অন্যতম প্রধান বেসরকারি চিকিৎসালয় রুবি জেনারেল হসপিটালের কাছে বাইপাসের সঙ্গে মিলিত হয়েছে। এছাড়াও বাইপাসের দুইপাশে গড়ে উঠেছে কলকাতার বহু দ্রষ্টব্যস্থল ও প্রতিষ্ঠান। এছাড়াও বাইপাস কলকাতার তথ্যপ্রযুক্তি কেন্দ্র বিধাননগর সেক্টর-ফাইভ ও নবদিগন্ত টাউনশিপ এবং নবনির্মিত স্যাটেলাইট টাউনশিপ রাজারহাট নিউ টাউনের প্রবেশপথ। এই কারণে বাইপাসকে কলকাতার অর্থনৈতিক পুনরুজ্জীবনের একটি প্রতীক হিসেবে গণ্য করা হয়ে থাকে।
ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাসের ধারে অবস্থিত কলকাতার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, ভবন ও দ্রষ্টব্যস্থলগুলি হল:
- হায়াট রিজেন্সি ও আইটিসি সোনার বাংলার মতো বিলাসবহুল পাঁচতারা হোটেল।
- ওয়েস্ট বেঙ্গল ন্যাশানাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেস, গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লেদার টেকনোলজি ও সত্যজিৎ রায় চলচ্চিত্র ও টেলিভিশন প্রতিষ্ঠান (সত্যজিৎ রে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট)-এর মতো শিক্ষাপ্রতিষ্ঠান।
- যুবভারতী ক্রীড়াঙ্গন, স্বভূমি ও সায়েন্স সিটির মতো ক্রীড়া, সাংস্কৃতিক ও বিজ্ঞান কেন্দ্র।
- রুবি জেনারেল হসপিটাল, রবীন্দ্রনাথ ঠাকুর আন্তর্জাতিক হৃদবিজ্ঞান প্রতিষ্ঠান (রবীন্দ্রনাথ টেগোর ইন্টারন্যাশানাল ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্সেস), পিয়ারলেস হসপিটাল, বি কে রায় রিসার্চ সেন্টার, অ্যাপোলো গ্লিনিগল হসপিটালের মতো অত্যাধুনিক চিকিৎসাকেন্দ্র।
- বর্তমান পত্রিকার প্রধান কার্যালয় বর্তমানে বাইপাসের ধারে সুরম্য বর্তমান ভবনে স্থানান্তরিত হয়েছে।
- কলকাতা ইন্টারন্যাশানাল স্কুল।
এগুলি ছাড়াও সিলভার স্প্রিং, অভিস্তিকা, গ্রিনউড নুক, কলকাতা গ্রিনস, উদয়ন ও হাইল্যান্ড পার্কের মতো বেশ কয়েকটি বিলাসবহুল আবাসন চত্বর ই এম বাইপাসের ধারে গড়ে উঠেছে।
বহিঃসংযোগ [সম্পাদনা]
- হায়াট রিজেন্সি, কলকাতা
- গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লেদার টেকনোলজি
- আইটিসি সোনার বাংলা, কলকাতা
- ওয়েস্ট বেঙ্গল ন্যাশানাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেস
- সত্যজিৎ রায় চলচ্চিত্র ও টেলিভিশন প্রতিষ্ঠান
- বর্তমান পত্রিকার ওয়েবসাইট
- রুবি জেনারেল হসপিটাল
- পিয়ারলেস হসপিটাল
- রবীন্দ্রনাথ ঠাকুর আন্তর্জাতিক হৃদবিজ্ঞান প্রতিষ্ঠান
- অ্যাপোলো গ্লিনিগল হসপিটাল
- সিলভার স্প্রিং কমপ্লেক্স
- হাইল্যান্ড পার্ক
- বাইপাসের বাণিজ্যিক উন্নয়ন বিষয়ক একটি নিবন্ধ
আরও দেখুন [সম্পাদনা]
|
||||||||||||||