কাজী নজরুল ইসলাম সরণি
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
কাজী নজরুল ইসলাম সরণি (পূর্বনাম ভিআইপি রোড) পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা মহানগরীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। বিশিষ্ট বাঙালি কবি কাজী নজরুল ইসলামের নামাঙ্কিত এই রাস্তাটি শহরের সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের সংযোগ রক্ষা করছে। উল্টোডাঙা থেকে দমদমের নিকট যশোর রোড পর্যন্ত এই রাস্তাটি প্রসারিত। এর শেষপ্রান্তটি নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথটি স্পর্শ করছে। সর্বদা দ্বিমুখী এই রাস্তাটির ধারে অবস্থিত উল্টোডাঙা, লেকটাউন, কৈখালি, বাগুইআটি, কেষ্টপুর ও তেঘড়িয়া।
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||