ইউকো ব্যাংক
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
| এটি একটি পিতৃহীন পাতা যাতে অন্য নিবন্ধে এর কোন সংযোগ নাই অথবা অল্প সংখ্যক সংযোগ আছে। নিবন্ধটিতে লিঙ্ক সংযুক্ত করুন। দয়া করে একটি পাতায় কিভাবে লিঙ্ক যুক্ত করতে এ সম্পর্কিত পাতাসমূহ দেখুন। (মার্চ ২০১০) |
ইউকো ব্যাংক (পূর্বনাম ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক) ভারতের অন্যতম প্রাচীন ও অগ্রণী বাণিজ্যিক ব্যাংক। ১৯৪৩ সালে কলকাতায় এই ব্যাংক প্রতিষ্ঠিত হয়। ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলনের সময় বিশিষ্ট শিল্পপতি ঘনশ্যাম দাস বিড়লা ভারতীয় পুঁজি ও ব্যবস্থাপনায় স্থাপিত বাণিজ্যিক ব্যাংকের ধারণায় উদ্বুদ্ধ হয়ে এই ব্যাংক প্রতিষ্ঠা করেন। সেই সময় এই ব্যাংকের নাম ছিল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। ১৯৬৯ সালের ১৯ জুলাই ভারত সরকার অন্য তেরোটি ব্যাংকের সঙ্গে এই ব্যাংকটিরও রাষ্ট্রায়ত্ত্বকরণ করেন। ১৯৮৫ সালে ভারতীয় সংসদে একটি আইন পাস করে ব্যাংকের নাম ইউকো ব্যাংক রাখা হয়। বর্তমানে সারা দেশে ব্যাংকের প্রায় দুই হাজার পরিষেবা কেন্দ্র রয়েছে। সিঙ্গাপুর ও হংকং শহরেও এই ব্যাংকের দুটি শাখা বর্তমান।