নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়
Established ১৯৯৭
ধরণ সরকারি বিশ্ববিদ্যালয়
চ্যান্সেলর পশ্চিমবঙ্গের রাজ্যপাল
ভাইস চ্যান্সেলর অধ্যাপিকা মণিমালা দাস
অবস্থান কলকাতা, পশ্চিমবঙ্গ,  ভারত
ক্যাম্পাস শহরাঞ্চলীয়
সম্পৃক্ততা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ভারত)
ওয়েবসাইট নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সরকারি ওয়েবসাইট

নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় (এনএসওইউ) পূর্ব ভারতের একটি মুক্ত বিশ্ববিদ্যালয়। এর প্রধান কেন্দ্র পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় অবস্থিত। এটি পৃথিবীর বৃহত্তম বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে পঞ্চাশতম স্থানে অবস্থান করছে।

নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় ১৯৯৭ সালে নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মশতবর্ষ উপলক্ষ্যে প্রতিষ্ঠিত হয়। উডবার্ন পার্কে এর প্রধান কার্যালয়টি এক সময়ে ছিল নেতাজিরই বাসভবন। এই বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠনের মাধ্যম বাংলাইংরেজিযুক্তরাজ্যের মুক্ত বিশ্ববিদ্যালয় ও ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের আদর্শে স্থাপিত এই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন শাখায় স্নাতক ও স্নাতকোত্তর কোর্স পড়ার সুযোগ রয়েছে। বর্তমানে পূর্বভারতের অন্যতম বৃহৎ দূরশিক্ষা প্রতিষ্ঠান এটি।

পরিচ্ছেদসমূহ

[সম্পাদনা] প্রাঙ্গন

নিম্নলিখিত ক্যাম্পাসগুলি থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের কাজকর্ম পরিচালিত হয়:

  • নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়, ১, উডবার্ন পার্ক, কলকাতা – ৭০০০২০ (সকল প্রশাসনিক কাজের প্রধান কার্যালয়)
  • নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়, তৃতীয় তল, ১৩৪/১ মেঘনাদ সাহা সরণি, কলকাতা – ৭০০০২৯ (স্কুল অফ প্রফেশনাল অ্যান্ড টেকনোলজিক্যাল স্টাডিজ, পরীক্ষা নিয়ামকের কার্যালয় ও ভাষাশিক্ষা কেন্দ্র)
  • নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়, ২৪/৮ গড়চা প্রথম লেন, কলকাতা – ৭০০০১৯ (এফএম চ্যানেল জ্ঞানবাণীর ট্রান্সমিশন কেন্দ্র)
  • নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় তল, কে২, বিধাননগর দমকল কেন্দ্র, সেক্টর-ফাইভ, বিধাননগর, কলকাতা – ৭০০০৯১ (স্কুল অফ সায়েন্সেস, প্রকাশন বিভাগ, অনলাইন বিভাগ ও ভিডিও-কনফারেন্স ইউনিট)
  • বেন ফিস ভবন, বিধাননগর (অপর মুদ্রণ ও প্রকাশন বিভাগ)

এছাড়াও নদিয়া জেলার কল্যাণীতে ১৫ একর জমিতে গড়ে উঠছে বিশ্ববিদ্যালয়ের একটি সুসংহত শিক্ষাপ্রাঙ্গন। বর্তমানে মোট ১৬০টি পাঠকেন্দ্র বা স্টাডি সেন্টারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন চলে। এই পাঠকেন্দ্রের সংখ্যা ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে।

[সম্পাদনা] শিক্ষণ

[সম্পাদনা] অধিত বিষয়সমূহ

নিম্নলিখিত কোর্সগুলি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়:

[সম্পাদনা] সাম্মানিক স্নাতক কোর্স

[সম্পাদনা] স্নাতকোত্তর কোর্স

  • মানবিকী বিদ্যা ও সমাজবিজ্ঞান : বাংলা, ইংরেজি, ইংরেজি ভাষা শিক্ষণ, ইতিহাস, শিক্ষা, সমাজ সেবা, রাষ্ট্রবিজ্ঞান।
  • বিজ্ঞান : গণিত, প্রাণীবিদ্যা, ভূগোল
  • বাণিজ্য : এমকম
  • ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স : লাইব্রেরি সায়েন্স
  • কম্পিউটার সায়েন্স : এমসিএ
  • বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন : এমবিএ

[সম্পাদনা] পিএইচডি পাঠক্রম

এছাড়াও নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় বিভিন্ন সার্টিফিকেট, ডিপ্লোমা ও স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্স পড়িয়ে থাকে।

[সম্পাদনা] লাইব্রেরি

নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারটি বিশ্ববিদ্যালয়ের গোলপার্ক শিক্ষাপ্রাঙ্গনে (তৃতীয় তল, ১৩৪/১ মেঘনাদ সাহা সরণি, কলকাতা – ৭০০০২৯) অবস্থিত। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের স্টাডি সেন্টারগুলিতেই গ্রন্থাগারের সুবিধা পাওয়া যায়।

[সম্পাদনা] অনুমোদন ও সদস্যপদ

[সম্পাদনা] শিক্ষণ পদ্ধতি

প্রত্যেক ছাত্রছাত্রীকে ব্যক্তিগত সহায়তা দানের উদ্দেশ্যে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় সারা পশ্চিমবঙ্গে অসংখ্য স্টাডি সেন্টার স্থাপন করেছে।

দূরশিক্ষার বিভিন্ন প্রক্রিয়ায় এই বিশ্ববিদ্যালয় শিক্ষা দান করে থাকে –

  • স্ব-নির্দেশিত পাঠ্যবস্তু বা সেলফ ইনস্ট্রাকশন মেটিরিয়াল : স্ব-নির্দেশিত পাঠ্যবস্তুগুলি বিভিন্ন স্টাডি সেন্টার থেকে ছাত্রছাত্রীদের বিতরণ করা হয়।
  • অডিও-ভিডিও সিডি : বিশেষ বিশেষ অনুষ্ঠানের রেকর্ডিং অডিও-ভিডিও সিডির মাধ্যমে স্টাডি সেন্টারগুলি থেকে বিতরণ করা হয়। এছাড়াও এই সব সেন্টারে অডিও টেপ চালিয়ে বা ভিডিও স্ক্রিনিং-এর মাধ্যমে ক্লাস নেওয়া হয়।
  • ব্যক্তিগত জনসংযোগ অনুষ্ঠান বা পার্সোনাল কনট্যাক্ট প্রোগ্রাম : স্ব-নির্দেশিত পাঠ্যবস্তু ও ব্যক্তিগত জনসংযোগের মাধ্যমে ক্লাস নেওয়া হয় এই বিশ্ববিদ্যালয়ে। ব্যক্তিগত জনসংযোগ অনুষ্ঠানগুলি সাধারণত শনি ও রবিবারে নেওয়া হয়।
  • জ্ঞানবাণী এফএম চ্যানেল : নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় ১০৫.৪ মেগাহাৎর্জে জ্ঞানবাণী এফএম চ্যানেল, কলকাতা চালু করেছে।
  • সংলাপমূলক রেডিও পরামর্শদান বা ইন্টারাকটিভ রেডিও কাউন্সেলিং : প্রতি মাসের চতুর্থ রবিবার আকাশবাণীর কলকাতা খ চ্যানেলের মাধ্যমে বিভিন্ন বিষয়ে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় রেডিও কাউন্সেলিং সম্প্রচার করে থাকে। বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠানের উপর নিয়মিত ক্লাস সহ জাতীয় গুরুত্বপূর্ণ ঘটনাবলির উপর সাপোর্ট সার্ভিস স্পেশাল প্রোগ্রামও সম্প্রচারিত হয়।

[সম্পাদনা] বাংলা অনলাইন

নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় মাইসোরস্থ ভারতের কেন্দ্রীয় ভাষা সংস্থানের সঙ্গে একযোগে বাংলা অনলাইন নামে একটি অনলাইন বাংলা ভাষাশিক্ষা কোর্স পরিচালনা করে। ২৪ মার্চ, ২০০৪ থেকে এই কোর্স শুরু হয়েছে।

[সম্পাদনা] পুরস্কার

২০০৬ সালে, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষাগত উৎকর্ষের কারণে কমনওয়েলথ অফ লার্নিং কর্তৃক এক্সিলেন্স ইন ডিসটেন্স এডুকেশন অ্যাওয়ার্ড বা দূরশিক্ষা উৎকর্ষ পুরস্কারে ভূষিত হয়।[১]

[সম্পাদনা] পাদটীকা

[সম্পাদনা] বহিঃসংযোগ

[সম্পাদনা] আরও দেখুন

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ