পবই হ্রদ
| পবই হ্রদ | |
|---|---|
| অবস্থান | মুম্বই |
| স্থানাঙ্কসমূহ | 19°08′N 72°55′E / 19.13°উ 72.91°পূ |
| নিষ্কাশন অববাহিকা | ৬.৬১ বর্গকিলোমিটার |
| অববাহিকার দেশসমূহ | ভারত |
| সর্বোচ্চ গভীরতা | ১২ মিটার |
| পৃষ্ঠতলীয় উচ্চতা | ৫৮.৫ মিটার (১৯১.৯৩ ft) |
| উপনিবেশসমূহ | পবই |
পবই হ্রদ মুম্বইয়ের উত্তর শহরতলির পবই উপত্যকায় অবস্থিত একটি কৃত্রিম হ্রদ। ১৮৯১ সালে ব্রিটিশ কর্তৃপক্ষ এই হ্রদটি খনন করেন। ফ্রামাজি কাভাসজি পবই এস্টেটের নামানুসারে এই হ্রদের নামকরণ করা হয়। যে অঞ্চলে এই হ্রদটি অবস্থিত সেই অঞ্চলটির নামও পবই। ভারতের অগ্রণী বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষাপ্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, মুম্বই এই হ্রদের পূর্বদিকে অবস্থিত[১]। অপর একটি প্রসিদ্ধ সংস্থা ন্যাশানাল ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং (এনআইটিআইই) এই হ্রদের সন্নিকটে অবস্থিত। বর্তমানে এই হ্রদকে ঘিরে বসতি অঞ্চল ও বিলাসবহুল হোটেল গড়ে উঠেছে। ফলে সাম্প্রতিক বছরগুলিতে এই হ্রদের চারপাশের জনসংখ্যাও বৃদ্ধি পেয়েছে।
হ্রদখননের সময় এই হ্রদটির আয়তন ছিল ২.১ বর্গকিলোমিটার (৫২০ একর) এবং এর গভীরতা ছিল ৩ মিটার (৯.৯ ফুট) (তীরবর্তী স্থান) থেকে ১২ মিটার (৩৯ ফুট) পর্যন্ত[২]।
পবই হ্রদের জল পূর্বে মুম্বই শহরে পানীয় জল হিসেবে সরবরাহ করা হত। বর্তমানে দূষণের জন্য এই হ্রদের জল অপেয় বলে ঘোষিত হয়েছে। তবে হ্রদটি এখনও একটি পর্যটন আকর্ষণ।
গ্যালারি [সম্পাদনা]
তথ্যসূত্র [সম্পাদনা]
- ↑ Powai lake
- ↑ members.tripod.com, A Brief History of Powai Lake
বহিঃসংযোগ [সম্পাদনা]
- Community Newspaper of Powai
- Mumbai ভ্রমণ নির্দেশিকা, উইকিভয়েজ থেকে
- Powai Lake Satellite image in Google Maps
- Powai Temple
- All Info on powai categorized
টেমপ্লেট:Waters of South Asia টেমপ্লেট:Tourist attractions in Mumbai