তামিলনাড়ু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তামিল নাড়ু

தமிழ்நாடு

—  রাজ্য  —

Seal
Location of তামিল নাড়ু
স্থানাঙ্ক 13°05′N 80°16′E / 13.09°N 80.27°E / 13.09; 80.27
দেশ  ভারত
রাজ্য তামিল নাড়ু
জেলা ৩২
Established ১ নভেম্বর, ১৯৫৬
রাজধানী চেন্নাই
বৃহত্তর শহর চেন্নাই
রাজ্যপাল সুরজিত সিংহ বার্নালা
মুখ্যমন্ত্রী এম করুণানিধি
বিধানসভা (আসন) এককক্ষীয় (২৩৫)
জনসংখ্যা

ঘনত্ব

৬,৬৩,৯৬,০০০ (৭ম)

৫১১ /km² (১,৩২৩ /sq mi)

সরকারি ভাষাs তামিল
সময় অঞ্চল আইএসটি (ইউটিসি+৫:৩০)
আয়তন >130058 km2 (50216 sq mi)
ISO 3166-2 IN-TN
ওয়েবসাইট tn.gov.in

তামিলনাড়ু (তামিলে: தமிழ்நாடு তাম্যিল্ড়্‌ নাড়্যি আ-ধ্ব-ব: [t̪ɐmɨɻ n̪aːɽɯ]) ভারতীয় প্রজাতন্ত্রের ২৮টি রাজ্যের অন্যতম। এই রাজ্যের রাজধানী চেন্নাই (পূর্বতন মাদ্রাজ)। তামিলনাড়ু ভারতীয় উপদ্বীপের সর্বদক্ষিণে অবস্থিত। এই রাজ্যের সীমানায় পুদুচেরি, কেরল, কর্ণাটকঅন্ধ্রপ্রদেশ অবস্থিত। তামিলনাড়ুর ভৌগোলিক উত্তর সীমায় পূর্বঘাট, পশ্চিম সীমায় নীলগিরি, আন্নামালাই পর্বতপালাক্কাদ, পূর্ব সীমায় বঙ্গোপসাগর, দক্ষিণ পূর্ব সীমায় মান্নার উপসাগরপক প্রণালী এবং দক্ষিণে ভারত মহাসাগর অবস্থিত।

আয়তনের বিচারে তামিলনাড়ু ভারতের একাদশ (এই রাজ্যের আয়তন গ্রিসের সমান) এবং জনসংখ্যার বিচারে সপ্তম বৃহত্তম রাজ্য।[২] অন্যদিকে এই রাজ্য ভারতের জিডিপি-র পঞ্চম বৃহত্তম অবদানকারী[৩] এবং ভারতের সর্বাপেক্ষা অধিক পরিমাণ নগরায়িত রাজ্য।[৪] ভারতের সর্বাধিক সংখ্যক বাণিজ্যিক সংস্থা (১০.৫৬%) এই রাজ্যে অবস্থিত।[৫] যা ৬% জনসংখ্যার ভাগের তুলনায় অনেকটাই বেশি।[৬][৭]

প্রায় ৫০০ খ্রিষ্টপূর্বাব্দ থেকে তামিলনাড়ু ভূখণ্ড তামিল জাতির আবাসস্থল। প্রায় ১৫০০-২০০০ বছর ধরে এই অঞ্চলের ধ্রুপদি ভাষা তামিল বিভিন্ন লেখ ও সাহিত্যে ব্যবহৃত হয়ে আসছে। তামিলনাড়ু প্রাকৃতিক সম্পদ, দ্রাবিড় স্থাপত্যের বিশালাকার হিন্দু মন্দির, শৈলশহর, সমুদ্র সৈকত, বিভিন্ন ধর্মের তীর্থস্থানে পরিপূর্ণ। এই রাজ্যে আটটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান রয়েছে।[৮][৯]

[সম্পাদনা] পাদটীকা

[সম্পাদনা] বহিঃসংযোগ

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ