তেহট্ট মহকুমা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তেহট্ট মহকুমা
—  মহকুমা  —
'
Location of তেহট্ট মহকুমা
in West Bengal and ভারত
স্থানাঙ্ক 23°42′N 88°33′E / 23.70°N 88.55°E / 23.70; 88.55
দেশ  ভারত
রাজ্য West Bengal
জেলা নদিয়া
সদর তেহট্ট
সময় অঞ্চল আইএসটি (ইউটিসি+৫:৩০)
ওয়েবসাইট District administration

তেহট্ট মহকুমা পশ্চিমবঙ্গের নদিয়া জেলার একটি মহকুমা। এই মহকুমা করিমপুর-১, করিমপুর-২, তেহট্ট-১ ও তেহট্ট-২ নামে চারটি ব্লক নিয়ে গঠিত। এই চারটি ব্লকের অধীনে ৩৬টি গ্রাম পঞ্চায়েত ও একটি সেন্সাস টাউন বর্তমান। মহকুমার সদর তেহট্ট

পরিচ্ছেদসমূহ

[সম্পাদনা] এলাকা

মহকুমা করিমপুর-১, করিমপুর-২, তেহট্ট-১ ও তেহট্ট-২ নামে চারটি ব্লকের অধীনে এই মহকুমায় ৩৬টি গ্রাম পঞ্চায়েত ও একটি সেন্সাস টাউন অবস্থিত।[১] মহকুমার একমাত্র সেন্সাস টাউনটি হল করিমপুর[২]

[সম্পাদনা] ব্লক

[সম্পাদনা] করিমপুর-১ ব্লক

করিমপুর-১ ব্লকের গ্রামীণ এলাকা আটটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল হরেকৃষ্ণপুর, জামশেরপুর, করিমপুর-২, পিপুলবেড়িয়া, হোগলবেড়িয়া, করিপুর-১, মধুগড়ি ও শিকারপুর।[১] ব্লকের একমাত্র নগরাঞ্চলটি হল করিমপুর সেন্সাস টাউন।[২] ব্লকটি হোগলবেড়িয়া, করিমপুর ও মারুতিয়া থানার অধীনস্থ।[৩] ব্লকের সদর শিকারপুর[৪]

[সম্পাদনা] করিমপুর-২ ব্লক

করিমপুর-২ ব্লকের গ্রামীণ এলাকা দশটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল ঢোরাদহ-১, মারুতিয়া, নারায়ণপুর-২, রহমতপুর, ঢোরাদহ-২, নন্দনপুর, নটিডাঙা-১, দিঘল কান্দি, নারায়ণপুর-১ ও নটিডাঙা-২।[১] এই ব্লকে কোনো নগরাঞ্চল নেই।[২] ব্লকটি থানাপাড়া, করিমপুর ও মারুতিয়া থানার অধীনস্থ।[৩] ব্লকের সদর রহমতপুর[৪]

[সম্পাদনা] তেহট্ট-১ ব্লক

তেহট্ট-১ ব্লকের গ্রামীণ এলাকা ১১টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল বেতাই-১, ছিটকা, পাথরঘাটা-১, শ্যামনগর, বেতাই-২, কানাইনগর, পাথরঘাটা-২, তেহট্ট, চাঁদেরঘাট, নাতনা, রঘুনাথপুর।[১] এই ব্লকে কোনো নগরাঞ্চল নেই।[২] ব্লকটি তেহট্ট থানার অধীনস্থ।[৩] ব্লকের সদর তেহট্ট।[৪]

[সম্পাদনা] তেহট্ট-২ ব্লক

তেহট্ট-২ ব্লকের গ্রামীণ এলাকা সাতটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল বারনিয়া, হাঁসপুকুরিয়া, পালসুন্দা-১, সাহেবনগর-২, গোপীনাথপুর, পলাশীপাড়া ও পালসুন্দা-২।[১] এই ব্লকে কোনো নগরাঞ্চল নেই।[২] ব্লকটি তেহট্ট থানার অধীনস্থ।[৩] ব্লকের সদর পলাশীপাড়া[৪]

[সম্পাদনা] বিধানসভা কেন্দ্র

সীমানা নির্ধারণ কমিশনের সুপারিশ ক্রমে পশ্চিমবঙ্গের পরিবর্তিত বিধানসভা কেন্দ্র বিন্যাসে করিমপুর-২ ব্লকের ঢোরাদহ-১, ঢোরাদহ-২, মারুতিয়া, নটিডাঙা-১, নটিডাঙা-২ ও রহমতপুর গ্রাম পঞ্চায়েত ছয়টি নিয়ে করিমপুর বিধানসভা কেন্দ্র গঠিত। করিমপুর-২ ব্লকের অপর গ্রাম চারটি গ্রাম পঞ্চায়েত এবং তেহট্ট-১ ব্লকের বেতাই-১, বেতাই-২, ছিটকা, কানাইনগর, নাতনা, পাথরঘাটা-১, রঘুনাথপুর, শ্যামনগর ও তেহট্ট নিয়ে তেহট্ট বিধানসভা কেন্দ্র গঠিত। তেহট্ট-১ ব্লকের অন্য গ্রাম পঞ্চায়েতগুলি এবং তেহট্ট-২ ব্লক নিয়ে গঠিত হয়েছে পলাশীপাড়া বিধানসভা কেন্দ্র। করিমপুর বিধানসভা কেন্দ্র মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত। অন্যদিকে তেহট্ট ও পলাশীপাড়া কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত।[৫]

[সম্পাদনা] পাদটীকা

  1. ১.০ ১.১ ১.২ ১.৩ ১.৪ Directory of District, Sub division, Panchayat Samiti/ Block and Gram Panchayats in West Bengal, March 2008. West Bengal. প্রকাশক: National Informatics Centre, India. 2008-03-19. http://wbdemo5.nic.in/writereaddata/Directoryof_District_Block_GPs(RevisedMarch-2008).doc। সংগৃহীত হয়েছে: 2008-12-23. 
  2. ২.০ ২.১ ২.২ ২.৩ ২.৪ District Wise List of Statutory Towns( Municipal Corporation,Municipality,Notified Area and Cantonment Board) , Census Towns and Outgrowths, West Bengal, 2001. প্রকাশক: Census of India, Directorate of Census Operations, West Bengal. http://web.cmc.net.in/wbcensus/DataTables/01/Table-3.htm। সংগৃহীত হয়েছে: 2008-12-23. 
  3. ৩.০ ৩.১ ৩.২ ৩.৩ List of Districts/C.D.Blocks/ Police Stations with Code No., Number of G.Ps and Number of Mouzas. প্রকাশক: Census of India, Directorate of Census Operations, West Bengal. http://web.cmc.net.in/wbcensus/DataTables/01/FrameTable2_5.htm। সংগৃহীত হয়েছে: 2008-12-23. 
  4. ৪.০ ৪.১ ৪.২ ৪.৩ Contact details of Block Development Officers. Nadia district. প্রকাশক: Panchayats and Rural Development Department, Government of West Bengal. http://wbdemo5.nic.in/html/asp/bdo_contact.asp?cd=EG। সংগৃহীত হয়েছে: 2008-12-27. 
  5. Press Note, Delimitation Commission (PDF). Assembly Constituencies in West Bengal. প্রকাশক: Delimitation Commission. pp. 9,23. http://www.wbgov.com/e-gov/English/DELIMITATION.pdf। সংগৃহীত হয়েছে: 2009-01-12. 

টেমপ্লেট:নদিয়া জেলা টেমপ্লেট:নদিয়া প্রসঙ্গ

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ