বিষয়বস্তুতে চলুন

চাটখিল উপজেলা

চাটখিল
উপজেলা
মানচিত্রে চাটখিল উপজেলা
মানচিত্রে চাটখিল উপজেলা
স্থানাঙ্ক: ২৩°২′৫৮″ উত্তর ৯০°৫৭′২৮″ পূর্ব / ২৩.০৪৯৪৪° উত্তর ৯০.৯৫৭৭৮° পূর্ব / 23.04944; 90.95778 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলারয়েল বেঙ্গল নোয়াখালী
নোয়াখালী -১২৬৮ নং আসন
সরকার
আয়তন
  মোট১৩৩.৮৯ বর্গকিমি (৫১.৭০ বর্গমাইল)
জনসংখ্যা (২০১৪)
  মোট২,৯০,৮৪৬
  জনঘনত্ব২,২০০/বর্গকিমি (৫,৬০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৬৯.৫০
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৮৭০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রশাসনিক
বিভাগের কোড
২০ ৭৫ ১০
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

চাটখিল বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত একটি উপজেলা। আয়তনের দিক থেকে নোয়াখালী জেলার ক্ষুদ্রতম থানা হিসেবে ১৯৭৭ সালের ২ ফেব্রুয়ারি রামগঞ্জ থানাকে দুই ভাগ করে পূর্বাংশ চাটখিলকে থানায় রূপান্তর করা হয়। পরবর্তীতে ১৯৮৩ সালে এটিকে উপজেলায় রূপান্তর করা হয়।

অবস্থান ও আয়তন

[সম্পাদনা]

চাটখিল উপজেলার আয়তন ১৩৩.৮৯ বর্গ কিলোমিটার। এটি আয়তনের দিক থেকে নোয়াখালী জেলার সবচেয়ে ছোট উপজেলা।[] চাটখিল উপজেলার উত্তরে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা, চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলাকুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলা দক্ষিণে লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর সদর উপজেলাবেগমগঞ্জ উপজেলা, পূর্বে সোনাইমুড়ি উপজেলা, পশ্চিমে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলালক্ষ্মীপুর সদর উপজেলা

শিক্ষা প্রতিষ্ঠান

[সম্পাদনা]

প্রাথমিক বিদ্যালয়

[সম্পাদনা]
  1. চাটখিল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  2. ভীমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  3. চাটখিল পাঁচগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়
  4. মধ্য নোয়াখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়

মাধ্যমিক বিদ্যালয়

[সম্পাদনা]
  1. চাটখিল পাঁচগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়
  2. চাটখিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
  3. খিলপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়
  4. মল্লিকার দিঘীরপাড় উচ্চ বিদ্যালয়
  5. ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়
  6. সাহাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়
  7. সোমপাড়া উচ্চ বিদ্যালয়
  8. সোমপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়
  9. চাটখিল পাঁচগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়
  10. পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয়
  11. সপ্তগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়
  12. জীবনগর বহুমুখী উচ্চ বিদ্যালয়
  13. কামালপুর মো: হাশেম উচ্চ বিদ্যালয়
  14. বদলকোট উচ্চ বিদ্যালয়
  15. হাটপুকুরিয়া উচ্চ বিদ্যালয়
  16. কড়িহাটি উচ্চ বিদ্যালয়
  17. গোমাতলী শামসুল হুদা জুনিয়র উচ্চ বিদ্যালয়
  18. রামনারায়ন পুর উচ্চ বিদ্যালয়

কারিগরি বিদ্যালয়

[সম্পাদনা]
  1. চাটখিল সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ
  2. ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় কারিগরি শাখা
  3. খিলপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় কারিগরি শাখা
  1. চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারি কলেজ (চাটখিল উপজেলার একমাত্র সরকারি কলেজ)
  2. চাটখিল মহিলা ডিগ্রি কলেজ
  3. আবদুল ওয়াহাব ডিগ্রি কলেজ
  4. সোমপাড়া ডিগ্রি কলেজ
  5. হীরাপুর মডেল কলেজ

আলিয়া মাদরাসা

[সম্পাদনা]
  1. চাটখিল কামিল মাদরাসা
  2. দক্ষিণ দেলিয়াই হাশেমিয়া দাখিল মাদরাসা
  3. মল্লিকার দিঘীরপাড় ফাযিল মাদরাসা
  4. খোয়াজের ভিটি ফাযিল মাদরাসা
  5. শ্রীরায় মহিলা আলিম মাদরাসা
  6. হীরাপুর আলিম মাদরাসা
  7. কড়িহাটি ছালেমিয়া ফাযিল মাদরাসা
  8. সাধুরখিল এস আই দাখিল মাদরাসা
  9. ফতেপুর সিরাজুম মুনীর দাখিল মাদরাসা
  10. মোমিনপুর দাখিল মাদরাসা

কওমী মাদরাসা

[সম্পাদনা]
  1. জামেয়া ওসমানিয়া,দশানী টবগা
  2. জামিউস সুন্নাহ ফারূকিয়া মাদ্রাসা (দেলিয়াই দক্ষিণ বাজার)
  3. বাগে ইব্রাহিম দারুল আযহার মাদ্রাসা (বক্তারপুর)
  4. জামিয়া আশরাফিয়া গোমাতলী
  5. জামেয়া যিন্নুরাইন
  6. খিলপাড়া ইসলামিয়া কওমী মাদরাসা
  7. দারুল মাআরিফ কওমী মাদরাসা, নাহারখিল
  8. জামিউল উলুম মাদরাসা, দেলিয়াই
  9. বালিয়াধর ইসলামিয়া মাদ্রাসা
  10. খিলপাড়া ইসলামিয়া মাদ্রাসা
  11. ওহাব তৈয়্যিবা ইসলামিয়া মাদ্রাসা খিলপাড়া।
  12. ইদ্রিসিয়া বালিকা মাদ্রাসা
  13. বদলকোট জামিয়া ইসলামিয়া কওমী মাদ্রাসা
  14. রাজ্জাকপুর জামিয়া মোহাম্মদিয়া দারুল উলুম মাদ্রাসা
  15. মুন্সিবাড়ি মাদানী নেছাব মাদ্রাসা
  16. মাদরাসায়ে দারুল আনোয়ার, উত্তর বদলকোট
  17. মেঘা কাছেমুল উলুম ইসলামিয়া মাদ্রাসা
  18. সপ্তগাঁও জামিয়া হাবিবিয়া মাদ্রাসা
  19. মাদরাসায়ে মোহাম্মদিয়া, দক্ষিণ বদলকোট
  20. খাতামুন্নাবিয়্যীন মাদ্রাসা, পশ্চিম বদলকোট
  21. দক্ষিণ সাতবাড়িয়া দারুল আরকাম নূরানী ও ইবতেদায়ী মাদ্রাসা
  22. আশরাফুল উলূম মাদ্রাসা, দক্ষিণ সাতবাড়িয়া
  23. মধ্য বদলকোট বাইতুন নূর হাফিজিয়া মাদ্রাসা
  24. হরিকৃষ্ণপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা
  25. দারুল উলুম ইবতেদায়ী মাদ্রাসা সাতবাড়িয়া
  26. মেঘা দক্ষিণ পাড়া এছহাকিয়া নুরানি হাফেজি মাদ্রাসা
  27. দক্ষিণ বদলকোট হাফিজিয়া ফোরকনিয়া নূরানী মাদ্রাসা
  28. হিরাপুর ছাবেত (রাযি.) নুরানী হাফেজি মাদ্রাসা
  29. হিরাপুর মাদিনাতুল উলুম মাদ্রাসা
  30. মেঘা পশ্চিম পাড়া দারুল মারিয়াম ক্বওমী মাদ্রাসা
  31. উত্তর বদলকোট মাদ্রাসায়ে নূরে মদিনা

প্রশাসনিক এলাকা

[সম্পাদনা]
চাটখিল উপজেলার মৌজা জিওকোড ম্যাপ

চাটখিল উপজেলায় বর্তমানে ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম চাটখিল থানার আওতাধীন।

পৌরসভা:
ইউনিয়নসমূহ:

[]

ইতিহাস

[সম্পাদনা]

এ থানার নামের উৎপত্তি সম্পর্কে নির্দিষ্ট ভাবে কিছু জানা যায়নি। জনশ্রুতি আছে, অতীতে এ এলাকা একটি বিল অর্থাৎ খিল ছিল (বিল শব্দটির অর্থ বিশাল খালি জায়গা, যা অব্যবহৃত খিল পড়ে আছে)। এ বিলের চাটপোকার অবস্থানের কারণে স্থানীয় অধিবাসীরা হুমকীর সম্মুখীন হয়েছিলেন। কালক্রমে এ বিল এলাকায় জনবসতি স্থাপন হয় এবং এলাকার নাম হয় চাটখিল।[]

জনসংখ্যার উপাত্ত

[সম্পাদনা]

মোট জনসংখ্যা ২৯০৮৪৬; পুরুষ ১৪১০২৯, মহিলা ১৪৯৮১৭।

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

[সম্পাদনা]
  1. অধ্যাপক কবীর চৌধুরী (জাতীয় অধ্যাপক ও বাংলা একাডেমীর চেয়ারম্যান)
  2. অধ্যাপক মুনীর চৌধুরী (শহীদ বুদ্ধিজীবী)
  3. ফেরদৌসী মজুমদার (অভিনেত্রী ও নাট্যনির্দেশক)
  4. সিরাজুল ইসলাম (১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে চাটখিলের প্রধান কমান্ডার)
  5. রাব্বি কাওছার- পরিব্রাজক।
  6. বীর মুক্তিযোদ্ধা গাজী মাসীহুর রহমান। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, আহবায়ক সর্বদলীয় সংগ্রাম পরিষদ ও ডেপুটি কমান্ডার বৃহত্তর রামগঞ্জ মুক্তিবাহিনী।
  7. বীর মুক্তিযোদ্ধা শহীদ এজিএম রুহুল আমিন
  8. মোশাররফ হোসেন (বীর প্রতীক)
  9. আবদুল হাকিম (বীর বিক্রম)
  10. এডভোকেট মাহবুবুর রহমান (সাবেক মন্ত্রী)।
  11. আবুল কালাম আজাদ, লেখক, কবি এবং কলামিস্ট (বাংলাদেশ সরকারের সাবেক নৌ-সচিব)
  12. আবুল খায়ের (রসায়নবিদ)
  13. মরহুম বীর মুক্তিযোদ্ধা আলী আজম খোকা
  14. মোস্তফা সরয়ার ফারুকী (চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার এবং নাট্য নির্মাতা)
  15. ওয়াহিদউদ্দিন মাহমুদ ( অর্থনীতিবিদবর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা। ১৯৯৬ সালে তিনি তত্ত্বাবধায়ক সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।)

দর্শনীয় স্থান

[সম্পাদনা]
  • জমিদার বাড়ী, রামনারায়ণপুর
  • মনগাজি বেপারী বাড়ী
  • মেঘা দীঘি, বদলকোট
  • ভাওর চৌধুরী বাড়ি, মুঘল আমলের দালান
  • প্রাচীন জমিদারের বাড়ির ধ্বংসাবশেষ, চাটখিল দক্ষিণ বাজার
  • মল্লিকার দিঘী ও ঈদগাহ

অর্থনীতি

[সম্পাদনা]

জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি ২৭.৩২%, অকৃষি শ্রমিক ২.০৬%, শিল্প ০.৬৩%। মোট আয়ের উল্লেখযোগ্য একটি অংশ প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স হতে আসে।

যোগাযোগ

[সম্পাদনা]

যোগাযোগ বিশেষত্ব: পাকারাস্তা ৯৬.৫৪ কিমি, কাঁচারাস্তা ৭৩২.৩৯ কিমি। বিলুপ্ত বা বিলুপ্ত প্রায় সনাতন বাহন পাল্কি, ঘোড়ার গাড়ি, মহিষের গাড়ি। বর্তমানে প্রধান বাহন মিশুক রিকশা

জনপ্রতিনিধি

[সম্পাদনা]
সংসদীয় আসন জাতীয় নির্বাচনী এলাকা[] সংসদ সদস্য[][][][][] রাজনৈতিক দল
২৬৮ নোয়াখালী-১ চাটখিল উপজেলা এবং সোনাইমুড়ি উপজেলা (বারগাঁও, অম্বরনগরনাটেশ্বর ইউনিয়ন ব্যতীত) এইচ এম ইব্রাহিম বাংলাদেশ আওয়ামী লীগ

উপজেলা চেয়ারম্যান

  • জাহাঙ্গীর কবির সাবেক চেয়ারম্যান

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. https://web.archive.org/web/20151208044832/http://www.bbs.gov.bd/WebTestApplication/userfiles/Image/National%20Reports/Union%20Statistics.pdf
  2. 1 2 "এক নজরে চাটখিল উপজেলা"। চাটখিল উপজেলা। ১০ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১৬
  3. "Election Commission Bangladesh - Home page"www.ecs.org.bd
  4. "বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জানুয়ারি ১, ২০১৯" (পিডিএফ)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ১ জানুয়ারি ২০১৯। ২ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯
  5. "সংসদ নির্বাচন ২০১৮ ফলাফল"বিবিসি বাংলা। ২৭ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮
  6. "একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল"প্রথম আলো। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮
  7. "জয় পেলেন যারা"দৈনিক আমাদের সময়। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮
  8. "আওয়ামী লীগের হ্যাটট্রিক জয়"সমকাল। ২৭ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮

বহিঃসংযোগ

[সম্পাদনা]