বিষয়বস্তুতে চলুন

দাউদকান্দি উপজেলা

দাউদকান্দি
উপজেলা
মানচিত্রে দাউদকান্দি উপজেলা
মানচিত্রে দাউদকান্দি উপজেলা
স্থানাঙ্ক: ২৩°৩২′৬″ উত্তর ৯০°৪৩′১৩″ পূর্ব / ২৩.৫৩৫০০° উত্তর ৯০.৭২০২৮° পূর্ব / 23.53500; 90.72028 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাকুমিল্লা জেলা
জাতীয় সংসদ২৪৯ কুমিল্লা-১
সরকার
আয়তন
  মোট২১০.২১ বর্গকিমি (৮১.১৬ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)[]
  মোট১,৬৮,৪২৭
  জনঘনত্ব৮০০/বর্গকিমি (২,১০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
২০ ১৯ ৩৬
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দাউদকান্দির গোমতী নদীর উপর নির্মিত মেঘনা-গোমতী সেতু।

দাউদকান্দি উপজেলা বাংলাদেশের কুমিল্লা জেলার একটি প্রশাসনিক এলাকা।

অবস্থান ও আয়তন

[সম্পাদনা]

দাউদকান্দি উপজেলার উত্তরে মেঘনা উপজেলাতিতাস উপজেলা, দক্ষিণে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলাচাঁদপুর জেলার কচুয়া উপজেলা, পূর্বে চান্দিনা উপজেলামুরাদনগর উপজেলা, পশ্চিমে মেঘনা নদী, চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলামুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলা

ইতিহাস

[সম্পাদনা]

১৫৬৪ খ্রিষ্টাব্দে সোলেমান কররানী বাংলাকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করেন এবং সম্রাট আকবরের বশ্যতা স্বীকার করে তার সাথে বন্ধুত্ব স্থাপন করেন। সোলেমান কররাণীর মৃত্যুর পর তার ছোট পুত্র দাউদকাররাণী সম্রাট আকবরের কর্তৃত্ব অস্বীকার করে। তারপর তিনি নিজের নামাংকিত মুদ্রা চালু করেন এবং নিজেকে বাংলার শাসক হিসাবে ঘোষণা করেন। ১৫৭৬ খ্রিষ্টাব্দে জুলাই মাসে সম্রাট আকবরের সাথে এক যুদ্ধে দাউদকাররাণী মৃত্যুবরণ করেন। কথিত আছে যে, দাউদকাররাণীর নামানুসারেই 'দাউদকান্দির' নামকরণ করা হয়। অন্য এক সূত্র হতে জানা যায় তৎকালীন ব্রিটিশ পার্লামেন্টের আদেশক্রমে ১৭৭৮ খ্রিঃ মিঃজেঃস রেনেল কর্তৃক তৈরী বৃৃটিশ অধূষিত বাংলা ও বিহারের মানচিত্রে 'ডেভিড স্কাডি' নামক স্থানের নির্দেশনা রয়েছে। ইংরেজরা 'দাউদ' নামকে 'DEVID' এবং 'কান্দিকে' 'SKENDI' উল্লেখ করেছেন।[]

প্রশাসনিক এলাকা

[সম্পাদনা]

দাউদকান্দি উপজেলায় বর্তমানে ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম দাউদকান্দি থানার আওতাধীন।

পৌরসভা:
ইউনিয়নসমূহ:

দর্শনীয় স্থান

[সম্পাদনা]
  • মেঘনা-গোমতী সেতু
  • ঐতিহ্যবাহী বানিয়াপাড়া জামে মসজিদ
  • শ্রীরায়েরচর দরগা বাড়ী- পদুয়া
  • দাউদকান্দি ঈদগাহ (মহাসড়ক)
  • জারিফ আলী পার্ক (দাউদকান্দি)

খাল ও নদী

[সম্পাদনা]

এই উপজেলার নদীগুলো হলঃ গোমতী, ধনাগোদাপুরনো তিতাস। আর উল্লেখযোগ্য খালের মধ্যে রয়েছে বাটাখাসি, মাইথারকান্দি ও বলদা খাল ইত্যাদি।

যোগাযোগ ব্যবস্থা

[সম্পাদনা]

রাজধানী ঢাকা শহরের প্রাণকেন্দ্র গুলিস্থান পার্ক এর দক্ষিণ দিক থেকে সরাসরি দাউদকান্দি গৌরীপুরের বাস আছে অথবা রাজধানীর সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে সরাসরি দাউদকান্দির বাস আছে।

জনপ্রতিনিধি

[সম্পাদনা]
সংসদীয় আসন জাতীয় নির্বাচনী এলাকা[] সংসদ সদস্য[][][][][] রাজনৈতিক দল
২৪৯ কুমিল্লা-১ মেঘনা উপজেলা, দাউদকান্দি উপজেলা এবং তিতাস উপজেলা পদ শূন্য

উপজেলা পরিষদ ও প্রশাসন

[সম্পাদনা]
ক্রম নং.পদবীনাম
০১উপজেলা চেয়ারম্যানমেজর (অবঃ) মোহাম্মদ আলী
০২ভাইস চেয়ারম্যানমোহাম্মদ তারিকুল ইসলাম (নয়ন)
০৩মহিলা ভাইস চেয়ারম্যানমোসাঃ রোজিনা আক্তার
০৪উপজেলা নির্বাহী কর্মকর্তামোঃ মহিনুল হাসান

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "এক নজরে দাউদকান্দি"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। জুন ২০১৪। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৫[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. [ http://daudkandi.comilla.gov.bd/node/31952/-দাউদকান্দির-ইতিহাস- ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩ মার্চ ২০১৬ তারিখে http://daudkandi.comilla.gov.bd/node/31952/-দাউদকান্দির-ইতিহাস- ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩ মার্চ ২০১৬ তারিখে]
  3. "Election Commission Bangladesh - Home page"www.ecs.org.bd
  4. "বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জানুয়ারি ১, ২০১৯" (পিডিএফ)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ১ জানুয়ারি ২০১৯। ২ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯
  5. "সংসদ নির্বাচন ২০১৮ ফলাফল"বিবিসি বাংলা। ২৭ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮
  6. "একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল"প্রথম আলো। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮
  7. "জয় পেলেন যারা"দৈনিক আমাদের সময়। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮
  8. "আওয়ামী লীগের হ্যাটট্রিক জয়"সমকাল। ২৭ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮

বহিঃসংযোগ

[সম্পাদনা]