রামগঞ্জ উপজেলা
| রামগঞ্জ উপজেলা | |
|---|---|
| উপজেলা | |
মানচিত্রে রামগঞ্জ উপজেলা | |
| স্থানাঙ্ক: ২৩°৯′ উত্তর ৯০°৫০′ পূর্ব / ২৩.১৫০° উত্তর ৯০.৮৩৩° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | লক্ষ্মীপুর জেলা |
| প্রতিষ্ঠা | ২৪ মার্চ ১৯৮৩ |
| আয়তন | |
| • মোট | ১৬৯.৩২ বর্গকিমি (৬৫.৩৭ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০২২ সাল) | |
| • মোট | ৩,৭৫,০০০[১] |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৭৮.৬০% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৩৭২০ |
| প্রশাসনিক বিভাগের কোড | ২০ ৫১ ৬৫ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
রামগঞ্জ উপজেলা বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক এলাকা। এটিকে সবুজ ইকোনমি জোন ও বলা হয়ে থাকে
আয়তন
[সম্পাদনা]রামগঞ্জ উপজেলার মোট আয়তন ১৬৯.৩২ বর্গ কিলোমিটার বা ৬৫.৩৭ বর্গ মাইল। এটি আয়তনের দিক থেকে লক্ষ্মীপুর জেলার সবচেয়ে ছোট কিন্তু ঘন বসতি পূর্ন উপজেলা।
জনসংখ্যা
[সম্পাদনা]২০২২ সাল আদমশুমারি অনুযায়ী, রামগঞ্জ উপজেলার জনসংখ্যা প্রায় ৩,৭৫,০০০ জন।
ইতিহাস
[সম্পাদনা]রামগঞ্জ উপজেলাটি প্রধানত হিন্দু অধ্যুষিত এলাকা ছিল। এই এলাকায় রাম নামক এক প্রভাবশালী ধর্মীয় নেতা বসবাস করতেন। স্থানীয় অধিবাসীদের মতে উক্ত রাম নামক (কাল্পনীক) ধর্মীয় নেতার নামানুসারে উপজেলার নামকরণ করা হয়েছে রামগঞ্জ।
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]রামগঞ্জ উপজেলাটি ২৩.০১° এবং ২৩.১১° উত্তর অক্ষাংশের মধ্যে এবং ৯০.৪৮° এবং ৯০.৫৮° পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। ১৮৯১ সনে থানা প্রতিষ্ঠিত হয় এবং ২৪/০৭/১৯৮৩ খ্রিঃ তারিখ থানা গঠন করা হয়। উপজেলার উত্তরে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা, হাজীগঞ্জ উপজেলা ও শাহরাস্তি উপজেলা, পূর্বে কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলা, দক্ষিণ পূর্বে নোয়াখালী জেলার চাটখিল উপজেলা, দক্ষিণে লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলা ও লক্ষ্মীপুর সদর উপজেলা, পশ্চিমে রায়পুর উপজেলা ও ফরিদগঞ্জ উপজেলা। এটি চারটি জেলা ও আটটি উপজেলার মাঝখানে অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ একটি জনপদ।
প্রশাসনিক এলাকা
[সম্পাদনা]
রামগঞ্জ উপজেলাটি লক্ষ্মীপুর-১ আসন। বর্তমানে ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম রামগঞ্জ থানার আওতাধীন।
স্বাস্থ্য ব্যবস্থা
[সম্পাদনা]রামগঞ্জে একটি ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা হাসপাতাল রয়েছে। এই ছাড়া আরো ২০ টি বেসরকারি হাসপাতাল বা ক্লিনিক রয়েছে।
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০২২ সাল আদমশুমারি অনুযায়ী রামগঞ্জ উপজেলার সাক্ষরতার হার ৭৮.৬০%। উপজেলা টিতে ১টি কামিল মাদ্রাসা, ৬টি কলেজ, ৭টি ফাজিল মাদ্রাসা, ৫টি আলিম মাদ্রাসা, ১৬টি দাখিল মাদ্রাসা, ৩০টি উচ্চ বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- কামিল মাদ্রাসা
- কলেজ
- রামগঞ্জ সরকারি কলেজ।
- রামগঞ্জ মডেল কলেজ।
- পান পাড়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ।
- দল্টা ডিগ্রী কলেজ।
- জিয়াউল হক হাই স্কুল এন্ড কলেজ।
- জয়পুরা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ।
- ফাজিল মাদ্রাসা
- কাশিমনগর ফাজিল মাদ্রাসা।
- ফতেহপুর ফাজিল মাদ্রাসা।
- হরিশ্চর ফাজিল মাদ্রাসা।
- বিঘা ফাজিল মাদ্রাসা।
- কেথুড়ী ফাজিল মাদ্রাসা।
- কচুয়া আহমদিয়া ফাজিল মাদ্রাসা।
- নাগমুদ বাজার ফাজিল মাদ্রাসা।
- আলিম মাদ্রাসা
- চৌমুহনী আলিম মাদ্রাসা।
- হযরত শাহমিরান আলিম মাদ্রাসা।
- নিচহরা আলিম মাদ্রাসা।
- নোয়াগাঁও আলিম মাদ্রাসা।
- নুনিয়াপাড়া আলিম মাদ্রাসা।
- দাখিল মাদ্রাসা
- মোহাম্মদীয়া কমপ্লেক্স হাফিজিয়া দাখিল মাদ্রাসা।
- সোনাপুর দারুল ফালাহ দাখিল মাদ্রাসা।
- রামগঞ্জ মহিলা দাখিল মাদ্রাসা।
- ফাতেমা (রাঃ) মহিলা দাখিল মাদ্রাসা।
- কাঞ্চনপুর বালিকা দাখিল মাদ্রাসা।
- আশারকোটা দাখিল মাদ্রাসা।
- খাতুনে জান্নাত মহিলা দাখিল মাদ্রাসা।
- নয়নপুর মহিলা দাখিল মাদ্রাসা।
- শ্রীরামপুর দাখিল মাদ্রাসা।
- নাগেরদীঘির পাড় দাখিল মাদ্রাসা।
- কালুপুর দাখিল মাদ্রাসা।
- করপাড়া দাখিল মাদ্রাসা।
- বদরপুর দাখিল মাদ্রাসা।
- ডুমুরিয়া মহিলা দাখিল মাদ্রাসা।
- আথাকরা দাখিল মাদ্রাসা।
- ভাটরা দাখিল মাদ্রাসা।
- উচ্চ বিদ্যালয়
- রামগঞ্জ এমন ইউ সরকারী উচ্চ বিদ্যালয়।
- রামগঞ্জ উচ্চ বিদ্যালয়।
- রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।
- লামচর উচ্চ বিদ্যালয়।
- দাসপাড়া উচ্চ বিদ্যালয়।
- কালিকাপুর উচ্চ বিদ্যালয়।
- কাঞ্চনপুর উচ বিদ্যালয়।
- নিচহরা সমাজকল্যাণ উচ্চ বিদ্যালয়।
- কাওয়ালীডাঙ্গা উচ্চ বিদ্যালয়।
- নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়।
- সাউদেরখিল উচ্চ বিদ্যালয়।
- পানিয়ালা উচ্চ বিদ্যালয়।
- হোটাটিয়া উচ্চ বিদ্যালয়।
- ভাদুর উচ্চ বিদ্যালয়।
- শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়।
- নারায়ণপুর উচ্চ বিদ্যালয়।
- চন্ডিপুর মনসা উচ্চ বিদ্যালয়।
- চন্ডিপুর বালিকা উচ্চ বিদ্যালয়।
- মাছিমপুর উচ্চ বিদ্যালয়।
- দরবেশপুর উচ্চ বিদ্যালয়।
- কেএম ইউনাইটেড একাডেমি।
- আলিপুর উচ্চ বিদ্যালয়।
- শাহজকি উদ্দিন উচ্চ বিদ্যালয়।
- গাজীপুর উচ্চ বিদ্যালয়।
- আথাকরা উচ্চ বিদ্যালয়।
- লামনগর একাডেমি।
- টিউরী উচ্চ বিদ্যালয়।
- নাগমুদ বাজার উচ্চ বিদ্যালয়।
- দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয়।
- ভাটরা উচ্চ বিদ্যালয়।
অর্থনীতি
[সম্পাদনা]রামগঞ্জ উপজেলার অর্থনৈত মুলত কৃষি নির্ভর, এই অঞ্চলের মাটি খুবই উর্বর, তাই এই অঞ্চলে প্রতি বছর প্রচুর পরিমাণে ধান পাট গম ভুট্টা আলু বিভিন্ন ধরনের শাকসবজি ডাল বীজ উৎপাদন করা হয়। তবে এই অঞ্চলের বিখ্যাত উৎপাদন কারী ফসল হলো নারকেল ও সুপারি। বৈদেশিক মুদ্রাও এই উপজেলার অর্থনীতিতে ব্যাপকভাবে ভূমিকা রাখছে।
খাল ও নদী
[সম্পাদনা]- ঐতিহ্যবাহী লক্ষ্মীধর পাড়া দিঘি,
- ঐতিহাসিক বরেন্দ খাল,
- ওয়াপদার খাল,
- জোয়ার খাল,
- গঙ্গার খাল।
হাট বাজার
[সম্পাদনা]রামগঞ্জ উপজেলার উল্লেখযোগ্য হাট বাজার সমূহ:
- দশ ভাইয়ের বাজার, লক্ষ্মীধর পাড়া।
- নাগমুদ বাজার।
- ঐতিহাসিক সোনাপুর বাজার।
- ঐতিহাসিক পানপাড়া বাজার।
- ঐতিহাসিক মজুপুর বাজার।
- মাঝিগাঁও বাজার।
- ইসলামিয়া বেড়ির বাজার।
- কালিকাপুর দেওয়ান বাজার।
- ডাগ্গাতলী বাজার।
- দরবেশপুর সমতির বাজার।
- লামচর বাজার।
- মিয়ার বাজার।
- গাজীপুর বাজার।
- কামার হাট
- পদ্মা বাজার।
- নাগের দিঘির পাড় বাজার।
- বাংলা বাজার।
- পানিওয়ালা বাজার।
- দল্টা বাজার।
- আথাকরা বাজার।
- বালুয়া চৌমুহনী বাজার।
- কচুয়া বাজার।
- দশগরিয়া বাজার।
- ভাটরা বাজার।
- বকসি বাজার।
- হরিশ্চর বাজার।
- নোয়াগাঁও বাজার।
- চৌধুরী বাজার।
- শেখপুরা বাজার।
- কাটাখালী বাজার।
- সমতির হাট নোয়াগাঁও।
- কেতুড়ি বাজার।
- টিউরি বাজার।
- বন্দার হাট, লক্ষ্মীধর পাড়া দিঘীর পাড়।
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]- রাজধানী ঢাকা থেকে যেই সকল বাস গুলো রামগঞ্জে চলাচল করে, সেগুলোর মধ্যে কয়েকটি হলো: আল আরাফাহ, আল বারাকা, হিমালয়।
- বানিজ্যিক রাজধানী চট্টগ্রাম থেকে স্বাধীন বাংলা বাস নিয়মিত রামগঞ্জ চলাচল করে।
- নোয়াখালী থেকে জননী সার্ভিস রামগঞ্জে নিয়মিত চলাচল করে।
- বাহন: সিএনজি অটোরিক্সা, মিনি বাস, পিকআপ বা লেগুনা।
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
[সম্পাদনা]- গোলাম সারোয়ার হুসেইনী- রাজনীতিবিদ ও শ্যামপুর দায়রাশরীফের পীর।
- আল্লামা লুৎফর রহমান- বিশিষ্ট ইসলামী স্কলার, বিশ্ববরেণ্য প্রবীণ আলেমে দ্বীন এবং বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন এর প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন।
- মোহাম্মদ শাহিনুল আলম- উপাচার্য, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল)
- আফতাবুল কাদের:-বীর উত্তম
- জিয়াউল হক জিয়া - রাজনীতিবিদ এবং সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী।
- মোতাহের হোসেন চৌধুরী- শিক্ষাবিদ ও লেখক।
- এম এ গোফরান- সাবেক সংসদ সদস্য।
- আ ন ম শামসুল ইসলাম - (প্রফেসর নাসের) সাবেক সংসদ সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক অধ্যক্ষ রামগঞ্জ সরকারি কলেজ/ডল্টা কলেজ, আজীবন সদস্য বাংলা একাডেমী।
- মো. আবদুর রহমান খান এফসিএমএ- চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড, সচিব- অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।
- মাহফুজ আলম- ২০২৪ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা।
- ঝর্ণা ধারা চৌধুরী- একুশে পদক প্রাপ্ত সমাজকর্মী।
- মাহফুজ আহমেদ - অভিনেতা।
- এটিএম শামসুজ্জামান - অভিনেতা।
- নিশাত মজুমদার - বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট বিজয়ী।
- এস আই এম নূরুন্নবী খান - বীর বিক্রম ও লেখক
- সহীদউল্লাহ ভূঁইয়া- বীর মুক্তিযোদ্ধা ও বীর বিক্রম খেতাবপ্রাপ্ত।
ঐতিহাসিক স্থান
[সম্পাদনা]- লক্ষ্মীধর পাড়া দিঘী।
- রামগঞ্জ শিশু পার্ক।
- কাঞ্চনপুর দরগা বাড়ী মাজার শরীফ।
- শ্যামপুর দায়রা শরীফ।
- রাজাপুর বিল (রাঘবপুর)।
- ঐদারা দীঘি, শ্রীরামপুর রাজ বাড়ি।
- হরিশ্চর দরগা শরীফ।(পীর হাছান শরীফের মাজার)
- মজুপুর কেন্দ্রীয় শাহী জামের মসজিদ বা গুলিয়া পাটোয়ারী বাড়ির জামের মসজিদ ও ঈদগাহ ময়দান।
- মজুপুর বড় স্বর্নকার বাড়ি, রামগঞ্জ।
- ঐতিহাসিক পানপাড়া বাজার।
- চন্ডিপুর আল আমিন মাদ্রাসা।
- প্রভিটা পার্ক- মাঝিরগাঁও
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে রামগঞ্জ"। lakshmipur.com। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৫। [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
• বাংলাদেশ জাতীয় জ্ঞান কোষ বাংলাপিডিয়া।