বিষয়বস্তুতে চলুন

কাউখালী উপজেলা, রাঙ্গামাটি

কাউখালী
উপজেলা
মানচিত্রে কাউখালী উপজেলা, রাঙ্গামাটি
মানচিত্রে কাউখালী উপজেলা, রাঙ্গামাটি
স্থানাঙ্ক: ২২°৩২′৩″ উত্তর ৯২°০′৫১″ পূর্ব / ২২.৫৩৪১৭° উত্তর ৯২.০১৪১৭° পূর্ব / 22.53417; 92.01417 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলারাঙ্গামাটি জেলা
প্রতিষ্ঠাকাল১৯৭৬
সংসদীয় আসন২৯৯ পার্বত্য রাঙ্গামাটি
সরকার
  সংসদ সদস্যদীপংকর তালুকদার (বাংলাদেশ আওয়ামী লীগ)
আয়তন
  মোট৩৩৯.২৯ বর্গকিমি (১৩১.০০ বর্গমাইল)
জনসংখ্যা (২০২২)[]
  মোট৬৬,৩০৯
  জনঘনত্ব২০০/বর্গকিমি (৫১০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৩৮.৯০%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৫১০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রশাসনিক
বিভাগের কোড
২০ ৮৪ ২৫
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

কাউখালী বাংলাদেশের রাঙ্গামাটি জেলার অন্তর্গত একটি উপজেলা

অবস্থান ও আয়তন

[সম্পাদনা]

কাউখালী উপজেলার মোট আয়তন ৩৩৯.২৯ বর্গ কিলোমিটার। রাঙ্গামাটি জেলার সর্ব-পশ্চিমে ২২°২৯´ থেকে ২২°৪৪´ উত্তর অক্ষাংশ এবং ৯১°৫৬´ থেকে ৯২°০৮´ পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে কাউখালী উপজেলার অবস্থান।[] রাঙ্গামাটি জেলা সদর থেকে এ উপজেলার দূরত্ব প্রায় ৩৩ কিলোমিটার।[] এ উপজেলার উত্তরে খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলানানিয়ারচর উপজেলা, দক্ষিণে কাপ্তাই উপজেলাচট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলা, পূর্বে রাঙ্গামাটি সদর উপজেলা, পশ্চিমে চট্টগ্রাম জেলার রাউজান উপজেলাফটিকছড়ি উপজেলা

নামকরণ

[সম্পাদনা]

কাউখালী উপজেলার নামকরণের উৎপত্তি সুনির্দিষ্টভাবে তেমন জানা না গেলেও সাধারণ মানুষের প্রচলিত বিশ্বাস এই যে, অতীতে এলাকার লোকজন অনেক স্থানে কুয়া বা গর্ত খনন করে সেই পানি খাবার ও অন্যান্য কাজে ব্যবহার করত। এ কুয়া বা গর্তের স্থানীয় নাম কাউ। শুষ্ক মৌসুমে ঐ কুয়া অনেক সময় পানিশূণ্য হয়ে যেত যার স্থানীয় নাম খালি। পরবর্তীতে উল্লেখিত শব্দ দুটির সমন্বয়ে উপজেলার নামকরণ হয় কাউখালী[]

প্রশাসনিক এলাকা

[সম্পাদনা]
কাউখালী উপউপজেলার মৌজা জিওকোড ম্যাপ

১৯৭৬ সালে কাউখালী থানা প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৩ সালে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের ফলে কাউখালী উপজেলায় রূপান্তরিত হয়।[] এ উপজেলায় ৪টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম কাউখালী থানার আওতাধীন।

ইউনিয়নসমূহ:

[]

জনসংখ্যার উপাত্ত

[সম্পাদনা]

২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী কাউখালী উপজেলার জনসংখ্যা ৬৬,৩০৯ জন। এর মধ্যে পুরুষ ৩৩,৩৪৩ জন এবং মহিলা ৩২,৯৬৬জন।[]

ধর্মবিশ্বাস

[সম্পাদনা]

মোট জনসংখ্যার ৪০.০৫% ইসলাম, ৩.০৯% হিন্দুধর্ম, ৫৬.৭৬% বৌদ্ধধর্ম এবং ০.০৮% খ্রিস্টধর্ম ও অন্যান্য ধর্মাবলম্বী রয়েছে।

ধর্মবিশ্বাস-২০২২ []
  1. বৌদ্ধ (৫৬.৭৬%)
  2. মুসলিম (৪০.০৫%)
  3. হিন্দু (৩.০৯%)
  4. খ্রিস্টান (০.০৮%)
  5. অন্যান্য (০.০১%)
ধর্মভিত্তিক জনসংখ্যা
ইউনিয়ন মুসলিম বৌদ্ধ অন্যান্য
বেতবুনিয়া ইউনিয়ন ১০,৯৩৯ ৭,৬১৯ ৯৬১
ফটিকছড়ি ইউনিয়ন ৫,৭৯৩ ৩৬
ঘাগড়া ইউনিয়ন ৭,৭০৮ ১৬,৬৫৫ ৭০৪
কলমপতি ইউনিয়ন ৭,৯০৮ ৭,৫৭৪ ৪০১

জাতিগোষ্ঠী

[সম্পাদনা]

এ উপজেলায় ৪৪.৮৮% বাঙালি, ২৫.৯২% চাকমা, ২৭.৮৬% মারমা, ১.০২% তঞ্চঙ্গ্যা এবং ০.৩২% অন্যান্য জনগোষ্ঠীর বসবাস রয়েছে।[]

নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী (২০২২) []
  1. বাঙালি (৪৪.৮৮%)
  2. মারমা (২৭.৮৬%)
  3. চাকমা (২৫.৯২%)
  4. তঞ্চঙ্গ্যা (১.০২%)
ইউনিয়ন ভিত্তিক জাতিসত্তা
ইউনিয়ন বাঙালি চাকমা মারমা তঞ্চঙ্গ্যা অন্যান্য
বেতবুনিয়া ইউনিয়ন ১২,৫০৩ ৬০১ ৬,৩৭২ ১৬ ২৭
ফটিকছড়ি ইউনিয়ন ১১ ৩,২৭৮ ২,৪৯৭ ৪৪
ঘাগড়া ইউনিয়ন ৮,৮৫১ ১২,১৭৭ ৩,২৯০ ৬৫৫ ৯৪
কলমপতি ইউনিয়ন ৮,৩৯৪ ১,১৩২ ৬,৩১৮ ৪৪

শিক্ষা

[সম্পাদনা]

কাউখালী উপজেলার সাক্ষরতার হার ৩৮.৯০%।[] এ উপজেলায় ৩টি কলেজ, ৯টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি দাখিল মাদ্রাসা, ৫টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ৫৬টি প্রাথমিক বিদ্যালয় ও ৪টি এবতেদায়ী মাদ্রাসা রয়েছে।[]

শিক্ষা প্রতিষ্ঠান

যোগাযোগ ব্যবস্থা

[সম্পাদনা]

কাউখালী উপজেলায় যাতায়াতের জন্য: রাঙ্গামাটি ও চট্রগ্রাম উভয় স্থান হতে বাস/সি,এন,জি/মটর বাইক অথবা যেকোন ভাবে রাণীর হাট নামিয়া কাউখালী বলিলেই নামিয়ে দিবে।

ভাড়া : CNG যোগে ৩০ বাসে ২০

নদ-নদী

[সম্পাদনা]

কাউখালী উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে কাউখালী খাল (ইছামতী খাল) ।[]

হাট-বাজার

[সম্পাদনা]

কাউখালী উপজেলায় ৬টি হাট-বাজার রয়েছে। এগুলো হলঃ

১: কাউখালী বাজার(সদরে স্থায়ী ভাবে)

২: কাউখালী সাপ্তাহীক বাজার (পোয়াপাড়া)

৩: নাইল্যাছড়ি বাজার।

৪: ঘাগড়া বাজার।

৫: বেতবুনিয়া বাজার (চাইঞুর বাজার)

৬: বার্মাছড়ি বাজার

[]

দর্শনীয় স্থান

[সম্পাদনা]
  • বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্র
  • কাউখালী হেলিপ্যাড।
  • কাউখালী ফায়ার স্টেশন।
  • ঘিলাছড়ি পাহাড়। (কাউখালী কলেজ রোড)
  • পাহাড়
  • আই লাভ কাউখালী। (ঘাগড়া কাউখালী রোড)
  • ঘাগড়া প্রাকৃতিক ঝর্ণা
  • পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুল (বেতবুনিয়া)
  • রাঙ্গামাটি ফুড প্রোডাক্টস (বেতবুনিয়া)

[]

উল্লেখযোগ্য ব্যক্তি

[সম্পাদনা]

[১০]

মুক্তিযুদ্ধের ঘটনাবলী

[সম্পাদনা]

১৯৭১ সালের ৯ ডিসেম্বর কাউখালী উপজেলার অন্তর্গত বেতবুনিয়া ও বালুখালীতে পাকবাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের সম্মুখ লড়াইয়ে ২ জন মুক্তিযোদ্ধা শহীদ হন। ১১ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা বেতবুনিয়াস্থ চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কে কালভার্টের উপর পাকবাহিনীর জীপ গাড়িতে আক্রমণ চালায়। এতে গাড়ির ড্রাইভারসহ ২ জন পাক অফিসারের মৃত্যু ঘটে।[]

মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন
  • মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ১ (ঘাগড়া)[]

জনপ্রতিনিধি

[সম্পাদনা]
সংসদীয় আসন
সংসদীয় আসন জাতীয় নির্বাচনী এলাকা[১১] সংসদ সদস্য[১২][১৩][১৪][১৫][১৬] রাজনৈতিক দল
২৯৯ পার্বত্য রাঙ্গামাটি রাঙ্গামাটি জেলা এখন কেউ নেই বাংলাদেশ আওয়ামী লীগ
উপজেলা পরিষদ ও প্রশাসন
ক্রম নং পদবী নাম
০১ উপজেলা চেয়ারম্যান[১৭] এস এম চৌধুরী
০২ ভাইস চেয়ারম্যান[১৮] মংসুইউ চৌধুরী
০৩ মহিলা ভাইস চেয়ারম্যান[১৯] এ্যানি চাকমা কৃপা
০৪ উপজেলা নির্বাহী কর্মকর্তা[২০] স্নেহাশীষ দাশ

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 4 "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৯ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৮
  2. 1 2 3 4 5 6 উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; banglapedia.org নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  3. "কাউখালী উপজেলা-"kawkhali.rangamati.gov.bd। ৮ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০১৮
  4. "কাউখালী উপজেলা-"kawkhali.rangamati.gov.bd। ১৭ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০১৮
  5. https://en.parbattanews.com/population-census-2022-a-cht-demographic-analysis/
  6. https://bbs.gov.bd/site/page/2888a55d-d686-4736-bad0-54b70462afda/-
  7. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৯ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০১৮
  8. http://kawkhali.rangamati.gov.bd/site/view/hat_bazar_list
  9. "tourist_spot - কাউখালী উপজেলা-"kawkhali.rangamati.gov.bd। ৯ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০১৮
  10. "কাউখালী উপজেলা-"kawkhali.rangamati.gov.bd। ৮ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০১৮
  11. "Election Commission Bangladesh - Home page"www.ecs.org.bd
  12. "বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জানুয়ারি ১, ২০১৯" (পিডিএফ)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ১ জানুয়ারি ২০১৯। ২ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯
  13. "সংসদ নির্বাচন ২০১৮ ফলাফল"বিবিসি বাংলা। ২৭ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮
  14. "একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল"প্রথম আলো। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮
  15. "জয় পেলেন যারা"দৈনিক আমাদের সময়। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮
  16. "আওয়ামী লীগের হ্যাটট্রিক জয়"সমকাল। ২৭ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮
  17. "কাউখালী উপজেলা-"kawkhali.rangamati.gov.bd। ৯ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০১৮
  18. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৯ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০১৮
  19. "কাউখালী উপজেলা-"kawkhali.rangamati.gov.bd। ৯ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০১৮
  20. "কাউখালী উপজেলা-"kawkhali.rangamati.gov.bd। ৮ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০১৮

বহিঃসংযোগ

[সম্পাদনা]