বিষয়বস্তুতে চলুন

লক্ষ্মীপুর সদর উপজেলা

লক্ষ্মীপুর সদর
উপজেলা
মানচিত্রে লক্ষ্মীপুর সদর উপজেলা
মানচিত্রে লক্ষ্মীপুর সদর উপজেলা
স্থানাঙ্ক: ২২°৫৭′০″ উত্তর ৯০°৪৯′৩০″ পূর্ব / ২২.৯৫০০০° উত্তর ৯০.৮২৫০০° পূর্ব / 22.95000; 90.82500 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলালক্ষ্মীপুর জেলা
সরকার
 • পৌরসভা প্রশাসকশাহাবুদ্দিন শাবু
আয়তন
 • মোট৫১৪.৭৮ বর্গকিমি (১৯৮.৭৬ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৬,৮৪,৪২৫[১]
সাক্ষরতার হার
 • মোট৫১.৯০%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
২০ ৫১ ৪৩
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

লক্ষ্মীপুর সদর উপজেলা বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার একটি প্রশাসনিক এলাকা।

অবস্থান ও আয়তন

[সম্পাদনা]

লক্ষ্মীপুর সদর উপজেলার আয়তন ৪৮০.৩৬ বর্গ কিলোমিটার। এটি আয়তনের দিক থেকে লক্ষ্মীপুর জেলার সবচেয়ে বড় উপজেলা।[২] এ উপজেলার উত্তরে রায়পুর উপজেলা, রামগঞ্জ উপজেলা ও নোয়াখালী জেলার চাটখিল উপজেলা, দক্ষিণে কমলনগর উপজেলা, ভোলা জেলার দৌলতখান উপজেলা ও নোয়াখালী জেলার নোয়াখালী সদর উপজেলা, পূর্বে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলা ও সোনাইমুড়ি উপজেলা, পশ্চিমে মেঘনা নদী, রায়পুর উপজেলা, বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলা ও ভোলা সদর উপজেলা।

ইতিহাস

[সম্পাদনা]

১৮৬০ সালে লক্ষ্মীপুর নামে প্রথম থানা প্রতিষ্ঠিত হয়, যা পরবর্তীতে ১৯৮৪ সালে লক্ষ্মীপুর মহকুমা ও জেলায় উন্নীত হয়। লক্ষ্মীপুর নামকরণের পেছনে 'লক্ষ্মী' (সম্পদ ও সৌভাগ্যের দেবী) ও 'পুর' (শহর) শব্দ দুটি রয়েছে, যা এর সমৃদ্ধি নির্দেশ করে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে এই অঞ্চলে গুরুত্বপূর্ণ যুদ্ধ সংঘটিত হয়, যেখানে মুক্তিযোদ্ধারা পাকবাহিনীকে পরাজিত করে।

প্রতিষ্ঠা ও নামকরণ:

  • নামকরণ: 'লক্ষ্মীপুর' নামটি এসেছে 'লক্ষ্মী' এবং 'পুর' শব্দ থেকে, যার অর্থ সৌভাগ্য ও সমৃদ্ধির নগরী।
  • প্রশাসনিক সূচনা: ১৮৬০ সালে লক্ষ্মীপুর নামে প্রথম থানা প্রতিষ্ঠিত হয়।

আধুনিক প্রশাসনিক কাঠামো:

  • মহকুমা ও জেলা: ১৯৭৯ সালের ১৯ জুলাই লক্ষ্মীপুর মহকুমা গঠিত হয় এবং ১৯৮৪ সালের ২৮ ফেব্রুয়ারি এটি জেলায় উন্নীত হয়।
  • পৌরসভা প্রতিষ্ঠা: ১৯৭৬ সালের ১ সেপ্টেম্বর বাঞ্চানগর ইউনিয়ন লক্ষ্মীপুর পৌরসভায় রূপান্তরিত হয়।

মুক্তিযুদ্ধের ভূমিকা:

  • যুদ্ধক্ষেত্র: ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে লক্ষ্মীপুর সদর একটি গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল।
  • উল্লেখযোগ্য ঘটনা: ৬ জুলাই ১৯৭১ তারিখে রহমতখালী সেতুর কাছে মুক্তিযোদ্ধারা অতর্কিত হামলায় ৭২ জন পাকসেনাকে হত্যা করে। ২৫ অক্টোবর সদরের মীরগঞ্জে এক সম্মুখ লড়াইয়ে মেজরসহ পাকবাহিনীর অনেক সৈন্য নিহত হয়।[তথ্যসূত্র প্রয়োজন]

প্রশাসনিক এলাকা

[সম্পাদনা]

লক্ষ্মীপুর সদর উপজেলায় বর্তমানে ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়ন রয়েছে।

পৌরসভা:
ইউনিয়নসমূহ:

[৩]

জনসংখ্যার উপাত্ত

[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী এখানকার লোকসংখ্যা ৬,৮৪,৪২৫ জন; যার মধ্যে পুরুষ ৩,২৫,২৩৪ জন এবং মহিলা ৩,৫৯,১৯১ জন।[৪]

স্বাস্থ্য ব্যবস্থা

[সম্পাদনা]

লক্ষীপুর সদর হাসপাতাল জেলার অন্যতম স্বাস্থ্য কেন্দ্র। এই ছাড়াও সরকারি ও বেসরকারি অনেক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে৷

কৃষি ব্যবস্থা

[সম্পাদনা]

লক্ষ্মীপুর সদর উপজেলার সিংহভাগ মানুষ কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে।

যোগাযোগ ব্যবস্থা

[সম্পাদনা]
  • দূরপাল্লার যাতায়াতের জন্য জেলায় রয়েছে বেসরকারি বেশ কয়েকটি ননএসি-চেয়ার-কোচ ও এসি বাস।
  • জনসাধারণ চলাচলের জন্য সিএনজি,রিক্সা,অটোরিক্সা এবং মিশুক ব্যবহার করা হচ্ছে।
  • এই অঞ্চলে এখনো রেলপথে যাতায়াতের ব্যবস্থা নাই।
  • লক্ষ্মীপুর থেকে ভোলা ও বরিশাল লঞ্চ যোগে নৌপথে যোগাযোগ ব্যবস্থা রয়েছে।

সাক্ষরতার হার

[সম্পাদনা]

২০১১ সাল আদমশুমারি অনুযায়ী লক্ষ্মীপুর সদর উপজেলার সাক্ষরতার হার ৫১.৯০ শতাংশ।

শিক্ষা প্রতিষ্ঠান

[সম্পাদনা]

অর্থনীতি

[সম্পাদনা]

এই উপজেলার প্রধান প্রধান অর্থনীতির মধ্যে অন্যতম হল ধান, মাছ, নারিকেল, সুপারি, সয়াবিন, চামড়া,ইলিশ । সব চেয়ে বড় খাত হল রেমিট্যান্স। ৭০ % আয় রেমিট্যান্স থেকেই আসে।

ঐতিহাসিক নিদর্শন

[সম্পাদনা]

চকবাজার জামে মসজিদ, লক্ষিপুর বাজার।

জনপ্রতিনিধি

[সম্পাদনা]
সংসদীয় আসন জাতীয় নির্বাচনী এলাকা[৫] সংসদ সদস্য[৬][৭][৮][৯][১০] রাজনৈতিক দল
২৭৫ লক্ষ্মীপুর-২ রায়পুর উপজেলা এবং লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী, দক্ষিণ হামছাদী, দালাল বাজার, চর রুহিতা, পার্বতীনগর, বশিকপুর, শাকচর, চর রমণীমোহন ও টুমচর ইউনিয়ন
২৭৬ লক্ষ্মীপুর-৩ লক্ষ্মীপুর সদর উপজেলার লক্ষ্মীপুর পৌরসভা, বাঙ্গাখাঁ, দত্তপাড়া, উত্তর জয়পুর, চন্দ্রগঞ্জ, হাজিরপাড়া, চরশাহী, দিঘলী, মান্দারী, লাহারকান্দি, ভবানীগঞ্জ, কুশাখালী ও তেওয়ারীগঞ্জ ইউনিয়ন

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে লক্ষ্মীপুর সদর"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ৮ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৫।
  2. ↑ https://web.archive.org/web/20151208044832/http://www.bbs.gov.bd/WebTestApplication/userfiles/Image/National%20Reports/Union%20Statistics.pdf
  3. ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৬ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০১৮।
  4. ↑ আদমশুমারি রিপোর্ট ২০০১ - বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
  5. ↑ "Election Commission Bangladesh - Home page"। www.ecs.org.bd।
  6. ↑ "বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জানুয়ারি ১, ২০১৯" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১ জানুয়ারি ২০১৯। ২ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯।
  7. ↑ "সংসদ নির্বাচন ২০১৮ ফলাফল"। বিবিসি বাংলা। ২৭ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
  8. ↑ "একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল"। প্রথম আলো। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
  9. ↑ "জয় পেলেন যারা"। দৈনিক আমাদের সময়। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
  10. ↑ "আওয়ামী লীগের হ্যাটট্রিক জয়"। সমকাল। ২৭ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।

বহিঃসংযোগ

[সম্পাদনা]