রামনারায়ণপুর ইউনিয়ন
| রামনারায়ণপুর | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে রামনারায়ণপুর ইউনিয়নের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২৩°০′৭″ উত্তর ৯০°৫৬′২″ পূর্ব / ২৩.০০১৯৪° উত্তর ৯০.৯৩৩৮৯° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | রয়েল বেঙ্গল নোয়াখালী |
| উপজেলা | চাটখিল উপজেলা |
| আয়তন | |
| • মোট | ১২.১৪ বর্গকিমি (৪.৬৯ বর্গমাইল) |
| জনসংখ্যা | |
| • মোট | ২২,০১৭ |
| • জনঘনত্ব | ১,৮০০/বর্গকিমি (৪,৭০০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৬৫.০% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৩৮৭২ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
রামনারায়ণপুর বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত চাটখিল উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]রামনারায়ণপুর ইউনিয়নের আয়তন ১২.১৪ বর্গ কিলোমিটার।
জনসংখ্যা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী রামনারায়ণপুর ইউনিয়নের জনসংখ্যা ২২,০১৭ জন।
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]চাটখিল উপজেলার দক্ষিণাংশে রামনারায়ণপুর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পূর্বে খিলপাড়া ইউনিয়ন; উত্তরে নোয়াখলা ইউনিয়ন ও হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়ন; পশ্চিমে সাহাপুর ইউনিয়ন, লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়ন ও দত্তপাড়া ইউনিয়ন এবং দক্ষিণে লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]রামনারায়ণপুর ইউনিয়ন চাটখিল উপজেলার আওতাধীন ২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম চাটখিল থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬৮নং নির্বাচনী এলাকা নোয়াখালী-১ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- বৈকুণ্ঠপুর
- পূর্ব বৈকুণ্ঠপুর
- পশ্চিম বৈকুণ্ঠপুর
- ধর্মপুর
- গোমাতলী
- কালিকাপুর
- মাধবপুর
- উত্তর রাজারামঘোষ
- পাঁচঘরিয়া
- রুহিতখালী
- রামনারায়ণপুর
- কল্যাণ নগর
- কুন্দিস পাড়া
- উত্তর রামনারায়ণপুর
- ছোবহানপুর
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী রামনারায়ণপুর ইউনিয়নের স্বাক্ষরতার হার ৬৫.০%।[১] এ ইউনিয়নে ২টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি মাদরাসা এবং ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]প্রাথমিক বিদ্যালয়[২]
- চন্ডির দিঘীর পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রামনারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বৈকুণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রুহিতখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রামনারায়ণপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কল্যাণ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ছোবহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ গোমাতলী রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- গোমাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মাধবপুর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
মাধ্যমিক বিদ্যালয়
- গোমাতলী শামসুল হুদা জুনিয়র উচ্চ বিদ্যালয়
- রামনারায়নপুর উচ্চ বিদ্যালয়
- মল্লিকার দিঘীরপাড় উচ্চ বিদ্যালয়
আলিয়া মাদরাসা
- মল্লিকার দিঘীরপাড় ফাযিল মাদরাসা
কওমি মাদরাসা
- জামিয়া আশরাফিয়া গোমাতলী
উল্লেখযোগ্য ব্যক্তি
[সম্পাদনা]- মাওলানা আরিফুর রহমান সুধারামী
সাবেক চেয়ারম্যান, ন্যাশনাল আওয়ামী পার্টি।
চেয়ারম্যান, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন।
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]চাটখিল উপজেলা হতে সিএনজি অথবা রিক্সা যোগে সহজেই ইউপি কমপ্লেক্সে আসা যায়।
খাল ও নদী
[সম্পাদনা]খাল ও নদীর তালিকা[৩]
- কচুয়া বালিয়াধর খাল
হাট-বাজার
[সম্পাদনা]হাট-বাজারের তালিকা[৪]
- পাটোয়ারী বাজার
- মল্লিকার দিঘীর পাড় বাজার
- ছোবহানপুর বাজার
দর্শনীয় স্থান
[সম্পাদনা]- দেওয়ানজি জমিদার বাড়ি
- মল্লিকা দিঘী
জনপ্রতিনিধি
[সম্পাদনা]বর্তমান পরিষদ[৫]
| নাম | পদবি | নির্বাচিত এলাকা |
|---|---|---|
| মোঃ হারুন অর রশিদ | চেয়ারম্যান | |
| নুর নবী | সাধারণ সদস্য | ০১নং ওয়ার্ড |
| শাহ জামাল | সাধারণ সদস্য | ০২নং ওয়ার্ড |
| মনজুর হোসেন | সাধারণ সদস্য | ০৩নং ওয়ার্ড |
| আবু তাহের | সাধারণ সদস্য | ০৪নং ওয়ার্ড |
| মোঃ দেলোয়ার হোসেন | সাধারণ সদস্য | ০৫নং ওয়ার্ড |
| আলমগীর হোসেন | সাধারণ সদস্য | ০৬নং ওয়ার্ড |
| মিজানুর রহমান | সাধারণ সদস্য | ০৭নং ওয়ার্ড |
| নাসির আহম্মদ | সাধারণ সদস্য | ০৮নং ওয়ার্ড |
| মোবারক উল্যা | সাধারণ সদস্য | ০৯নং ওয়ার্ড |
| মনোয়ারা বেগম | সংরক্ষিত মহিলা সদস্য | ০১, ০২ ও ০৩নং ওয়ার্ড |
| বকুল আক্তার | সংরক্ষিত মহিলা সদস্য | ০৪, ০৫ ও ০৬নং ওয়ার্ড |
| খোদেজা বেগম | সংরক্ষিত মহিলা সদস্য | ০৬, ০৭ ও ০৯নং ওয়ার্ড |
প্রাক্তন চেয়ারম্যানগণের তালিকা[৬]
| ক্রম নং | চেয়ারম্যানের নাম | সময়কাল |
|---|---|---|
| ০১ | আরিফুর রহমান সুধারামী | |
| ০২ | সফিকুল ইসলাম পাটওয়ারী | |
| ০৩ | আহম্মদ উল্যাহ | |
| ০৪ | আবুল কাশেম | |
| ০৫ | শাহ আলম চৌধুরী | |
| ০৬ | মোঃ লিয়াকত আলী ভুট্টু | |
| ০৭ | শাহ আলম চৌধুরী |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "কমিউনিটি সিরিজ (নোয়াখালী), বিবিএস" (পিডিএফ)। bbs.gov.bd। ২৯ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "প্রাথমিক বিদ্যালয়সমূহ, রামনারায়ণপুর ইউনিয়ন"। dpe.gov.bd। ২৭ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "খাল ও নদী, রামনারায়ণপুর ইউনিয়ন"। ramnarayanpurup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "হাট-বাজারের তালিকা, রামনারায়ণপুর ইউনিয়ন"। ramnarayanpurup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "বর্তমান পরিষদ, রামনারায়ণপুর ইউনিয়ন"। ramnarayanpurup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "প্রাক্তন চেয়ারম্যানবৃন্দ, রামনারায়ণপুর ইউনিয়ন"। ramnarayanpurup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২২।
