বিষয়বস্তুতে চলুন

রোয়াংছড়ি উপজেলা

রোয়াংছড়ি
উপজেলা
মানচিত্রে রোয়াংছড়ি উপজেলা
মানচিত্রে রোয়াংছড়ি উপজেলা
স্থানাঙ্ক: ২২°৯′৫৩″ উত্তর ৯২°২০′৬″ পূর্ব / ২২.১৬৪৭২° উত্তর ৯২.৩৩৫০০° পূর্ব / 22.16472; 92.33500 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাবান্দরবান জেলা
প্রতিষ্ঠাকাল১৯৭৬
সংসদীয় আসন৩০০ পার্বত্য বান্দরবান
সরকার
  সংসদ সদস্যবীর বাহাদুর উশৈ সিং (বাংলাদেশ আওয়ামী লীগ)
আয়তন
  মোট৪৪২.৮৯ বর্গকিমি (১৭১.০০ বর্গমাইল)
জনসংখ্যা (২০২২)
  মোট২৭,৭১৯
  জনঘনত্ব৬৩/বর্গকিমি (১৬০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৩১%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৬১০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রশাসনিক
বিভাগের কোড
২০ ০৩ ৮৯
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

রোয়াংছড়ি বাংলাদেশের বান্দরবান জেলার অন্তর্গত একটি উপজেলা

অবস্থান ও আয়তন

[সম্পাদনা]

রোয়াংছড়ি উপজেলার আয়তন ৪৪২.৮৯ বর্গ কিলোমিটার (১,০৯,৪৪০ একর)। এটি আয়তনের দিক থেকে বান্দরবান জেলার সবচেয়ে ছোট উপজেলা।[][]বান্দরবান জেলার সর্ব-উত্তরে ২২°০৩´ থেকে ২২°২০´ উত্তর অক্ষাংশ এবং ৯২°১৪´ থেকে ৯২°৩০´ পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে রোয়াংছড়ি উপজেলার অবস্থান।[] বান্দরবান জেলা সদর থেকে এ উপজেলার দূরত্ব প্রায় ২০ কিলোমিটার।[] এ উপজেলার উত্তরে রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা, দক্ষিণে রুমা উপজেলা, পূর্বে রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলারুমা উপজেলা, পশ্চিমে বান্দরবান সদর উপজেলা

নামকরণ

[সম্পাদনা]

রখইং ছড়া যেখানে তারাছা খালে এসে মিশেছে, স্মরণাতীতকাল পূর্বে সেই রখইং ছড়ার মোহনায় মার্মা উপজাতিদের এক জনপদ গড়ে উঠে। রখইং ছড়ার তীরে এই জনপদ গড়ে উঠায় মারমা উপজাতিদের চিরাচরিত রীতি অনুযায়ী স্থানীয় অধিবাসীরা এই জনপদকে ছড়ার নামে রখইং ওয়াহ্ নামে অভিহিত করে। রখইং ওয়াহ্ অর্থ রখইং ছড়ার মোহনা। কালক্রমে ব্যবসা-বাণিজ্যের সূত্র ধরে এখানে পার্শ্ববর্তী চট্টগ্রাম জেলা হতে বাঙালীদের আগমণ ঘটে। ছোট্ট পরিসরে এখানে বাজার গড়ে উঠে। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় আরাকানকে রোয়াং বলা হয়। তাই রখইং ওয়াহ্কে স্থানীয় বাঙালীরা রোয়াংছড়ি নামে অভিহিত করায় তা কালক্রমে প্রচলিত হয়ে উঠে।[]

প্রশাসনিক এলাকা

[সম্পাদনা]

১৯৭৬ সালে রোয়াংছড়ি থানা প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৩ সালে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের ফলে রোয়াংছড়ি উপজেলায় রূপান্তরিত হয়।[] এ উপজেলায় বর্তমানে ৪টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ রোয়াংছড়ি উপজেলার প্রশাসনিক কার্যক্রম রোয়াংছড়ি থানার আওতাধীন।

ইউনিয়নসমূহ:[]

জনসংখ্যার উপাত্ত

[সম্পাদনা]

২০২২ সালের আদমশুমারি অনুযায়ী রোয়াংছড়ি উপজেলার মোট জনসংখ্যা ২৭,৭১৯ জন। এর মধ্যে পুরুষ ১৩,৯৮৯ জন এবং মহিলা ১৩,৭৩০ জন। মোট পরিবার ৬,২৯২টি।[]

ধর্মবিশ্বাস

[সম্পাদনা]

মোট জনসংখ্যার ৭.৮৭% মুসলিম, ০.৭৬% হিন্দু, ৬৭.৫৮% বৌদ্ধ, ১৭.৮৩% খ্রিস্টান এবং ৫.৯৭% অন্যান্য ধর্মাবলম্বী।

ধর্মবিশ্বাস-২০২২ []
  1. বৌদ্ধ 67.58 (৬৭.৬%)
  2. খ্রিস্টান 17.83 (১৭.৮%)
  3. মুসলিম 7.87 (৭.৮৭%)
  4. হিন্দু 0.76 (০.৭৬%)
  5. অন্যান্য 5.97 (৫.৯৭%)
ধর্মভিত্তিক জনসংখ্যা
ইউনিয়ন মুসলিম বৌদ্ধ খ্রিস্টান হিন্দু অন্যান্য
আলেক্ষ্যং ইউনিয়ন ৩৭১ ৪,৫৫৮ ১,০০৬ ৭৫
নোয়াপতং ইউনিয়ন ৮৩ ৩,৬৮৭ ৭৭৪ ১০
রোয়াংছড়ি সদর ইউনিয়ন ৪২৬ ৫,৮৫৯ ২,৩০৫ ৯৪
তারাছা ইউনিয়ন ১,৩০১ ৪,৬২৯ ৮৫৭ ৩১ ১,৬৫৩

জাতিগোষ্ঠী

[সম্পাদনা]

এ উপজেলায় ১৩,৭১৬জন মারমা, ২,১৪৩জন ত্রিপুরা, ৩,৯৯০জন তঞ্চঙ্গ্যা, ১,৬৮৫জন ম্রো, ১,৮৮২জন বম সহ মোট ২৪,৮০৮জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস রয়েছে।[]

নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী (২০২২) []
  1. মারমা (৪৯.৪৮%)
  2. তঞ্চঙ্গ্যা (১৪.৩৯%)
  3. বাঙালী (১০.৫১%)
  4. ত্রিপুরা (৭.৭৩%)
  5. বম (৬.৭৯%)
  6. ম্রো (৬.০৮%)
  7. খিয়াং (২.৩৫%)
  8. খুমি (১.৫৭%)
  9. অন্যান্য (১.১%)
ইউনিয়ন ভিত্তিক জাতিসত্তা
ইউনিয়ন বাঙালি মারমা ম্রো ত্রিপুরী অন্যান্য
আলেক্ষ্যং ইউনিয়ন ৬০৮ ২,৩৮৭ ৭৬৪ ২,২৫২
নোয়াপতং ইউনিয়ন ১০৬ ২,৬৪৫ ৫২০ ১,২৮৩
রোয়াংছড়ি সদর ইউনিয়ন ৮১০ ৪,১৯৫ ৪০২ ৩,২৭৬
তারাছা ইউনিয়ন ১,৩৮৯ ৪,৪৮৯ ১,৬৮৩ ৪৫৭ ৪৫৩

শিক্ষা ব্যবস্থা

[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী রোয়াংছড়ি উপজেলার সাক্ষরতার হার ৩১%।[] এ উপজেলায় ১টি মাধ্যমিক বিদ্যালয়, ৪টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ৪৪টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[]

শিক্ষা প্রতিষ্ঠান

যোগাযোগ ব্যবস্থা

[সম্পাদনা]

রোয়াংছড়ি উপজেলায় যোগাযোগের প্রধান সড়ক হল বান্দরবান-রোয়াংছড়ি সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম চাঁদের গাড়ি।

ধর্মীয় উপাসনালয়

[সম্পাদনা]

রোয়াংছড়ি উপজেলায় ৪টি মসজিদ, ২টি মন্দির, ২৪টি বিহার এবং ৮টি গীর্জা রয়েছে।[]

নদ-নদী

[সম্পাদনা]

রোয়াংছড়ি উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে সাঙ্গু নদী। এছাড়া রয়েছে তারাছা খাল।[]

হাট-বাজার

[সম্পাদনা]

রোয়াংছড়ি উপজেলার প্রধান হাট-বাজার ৫টি, রোয়াংছড়ি বাজার, কচ্ছপতলী বাজার, বাঘমারা বাজার, বেতছড়া বাজার এবং মুরুংগো বাজার।[]

দর্শনীয় স্থান

[সম্পাদনা]

রোয়াংছড়ি উপজেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:[]

জনপ্রতিনিধি

[সম্পাদনা]
সংসদীয় আসন
সংসদীয় আসন জাতীয় নির্বাচনী এলাকা[] সংসদ সদস্য[১০][১১][১২][১৩][১৪] রাজনৈতিক দল
৩০০ পার্বত্য বান্দরবান বান্দরবান জেলা বীর বাহাদুর উশৈ সিং বাংলাদেশ আওয়ামী লীগ
উপজেলা পরিষদ ও প্রশাসন
ক্রম নং পদবী নাম
০১ উপজেলা চেয়ারম্যান[১৫] ক্যবামং মার্মা
০২ ভাইস চেয়ারম্যান[১৬] ক্যসাইনু মার্মা
০৩ মহিলা ভাইস চেয়ারম্যান[১৭] মাউসাং মার্মা
০৪ উপজেলা নির্বাহী কর্মকর্তা[১৮] মোহাম্মদ দিদারুল আলম

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০১৯{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
  2. 1 2 "রোয়াংছড়ি উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org
  3. 1 2 3 4 5 6 7 "এক নজরে রোয়াংছড়ি - রোয়াংছড়ি উপজেলা - রোয়াংছড়ি উপজেলা"rowangchhari.bandarban.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১৮
  4. "রোয়াংছড়ি উপজেলার পটভূমি - রোয়াংছড়ি উপজেলা - রোয়াংছড়ি উপজেলা"rowangchhari.bandarban.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১৮
  5. https://en.parbattanews.com/population-census-2022-a-cht-demographic-analysis/
  6. https://bbs.gov.bd/site/page/2888a55d-d686-4736-bad0-54b70462afda/-
  7. "হাট বাজার - রোয়াংছড়ি উপজেলা - রোয়াংছড়ি উপজেলা"rowangchhari.bandarban.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১৮
  8. "দর্শনীয় স্থান - রোয়াংছড়ি উপজেলা - রোয়াংছড়ি উপজেলা"rowangchhari.bandarban.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১৮
  9. "Election Commission Bangladesh - Home page"www.ecs.org.bd
  10. "বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জানুয়ারি ১, ২০১৯" (পিডিএফ)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ১ জানুয়ারি ২০১৯। ২ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯
  11. "সংসদ নির্বাচন ২০১৮ ফলাফল"বিবিসি বাংলা। ২৭ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮
  12. "একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল"প্রথম আলো। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮
  13. "জয় পেলেন যারা"দৈনিক আমাদের সময়। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮
  14. "আওয়ামী লীগের হ্যাটট্রিক জয়"সমকাল। ২৭ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮
  15. "শ্রী ক্যবামং মারমা - রোয়াংছড়ি উপজেলা - রোয়াংছড়ি উপজেলা"rowangchhari.bandarban.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১৮
  16. "ক্যসাইনু মারমা - রোয়াংছড়ি উপজেলা - রোয়াংছড়ি উপজেলা"rowangchhari.bandarban.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১৮
  17. "মাউসাং মারমা - রোয়াংছড়ি উপজেলা - রোয়াংছড়ি উপজেলা"rowangchhari.bandarban.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১৮
  18. "জনাব মোঃ দিদারুল আলম - রোয়াংছড়ি উপজেলা - রোয়াংছড়ি উপজেলা"rowangchhari.bandarban.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১৮

বহিঃসংযোগ

[সম্পাদনা]