মাটিরাঙ্গা উপজেলা
| মাটিরাঙ্গা | |
|---|---|
| উপজেলা | |
মানচিত্রে মাটিরাঙ্গা উপজেলা | |
| স্থানাঙ্ক: ২৩°২′১৮″ উত্তর ৯১°৫২′৪৬″ পূর্ব / ২৩.০৩৮৩৩° উত্তর ৯১.৮৭৯৪৪° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | খাগড়াছড়ি জেলা |
| সরকার | |
| • উপজেলা চেয়ারম্যান | মোহাম্মদ রফিকুল ইসলাম |
| আয়তন | |
| • মোট | ৪৪১.৪০ বর্গকিমি (১৭০.৪৩ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০২২)[১] | |
| • মোট | ১,২৬,৬০৪ |
| • জনঘনত্ব | ২৯০/বর্গকিমি (৭৪০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৪৪.২০% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৪৪৫০ |
| প্রশাসনিক বিভাগের কোড | ২০ ৪৬ ৭০ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
মাটিরাঙ্গা বাংলাদেশের খাগড়াছড়ি জেলার অন্তর্গত একটি উপজেলা। এটি মাটিরাঙ্গা উপজেলা হিসেবে ঘোষিত হয় ১৯৮৩ সালে।[২]
অবস্থান ও আয়তন
[সম্পাদনা]মাটিরাঙ্গা উপজেলার উত্তরে ও পশ্চিমে ভারতের ত্রিপুরা, দক্ষিণে গুইমারা উপজেলা ও রামগড় উপজেলা, পূর্বে পানছড়ি উপজেলা, খাগড়াছড়ি সদর উপজেলা ও মহালছড়ি উপজেলা।[২]
প্রশাসনিক এলাকা
[সম্পাদনা]
মাটিরাঙ্গা উপজেলায় বর্তমানে ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম মাটিরাঙ্গা থানার আওতাধীন।
নামকরণের ইতিহাস
[সম্পাদনা]জনশ্রুতি আছে যে, মাটিরাঙ্গা উপজেলা'র প্রাণকেন্দ্রে জনবসতি গড়ে উঠার সময়কালে অতিমাত্রায় বৃষ্টি হওয়ার ফলে ধ্বসে পড়া একটি পাহাড়ের মাটির রং তামাটে লাল দেখে জায়গার নাম “মাটিরাঙ্গা” নামকরণ করা হয়।[২]
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী মাটিরাঙ্গা উপজেলা উপজেলার জনসংখ্যা ১,২৬,৬০৪ জন। এর মধ্যে পুরুষ ৬২,৩১০ জন এবং মহিলা ৬৪,২৯৪ জন।
ধর্মবিশ্বাস
[সম্পাদনা]মোট জনসংখ্যার ৭৩.৯৪% মুসলিম, ১৯.৭৩% হিন্দু, ৫.৫৮% বৌদ্ধ, ০.৪২% খ্রিস্টান ও ০.৩২% অন্যান্য ধর্মাবলম্বী রয়েছে।
| ইউনিয়ন /পৌরসভা | মুসলিম | বৌদ্ধ | হিন্দু | অন্যান্য |
|---|---|---|---|---|
| মাটিরাঙ্গা পৌরসভা | ২৫,৩২৬ | ১,৫০৯ | ২,৩৫১ | ১৩৬ |
| আমতলী ইউনিয়ন, মাটিরাঙ্গা | ৬,৯৫৭ | ১৫ | ২,৫৫৯ | ৯৫ |
| বড়নাল ইউনিয়ন | ৮,৫৯১ | ১,১৯৭ | ১,৩০২ | ১৫ |
| বেলছড়ি ইউনিয়ন | ১১,৬৭০ | ৪৯৪ | ২,২২৪ | ২১৩ |
| গোমতি ইউনিয়ন | ১০,৮৯৪ | ৭ | ২,৮০৯ | ২০৬ |
| মাটিরাঙ্গা ইউনিয়ন | ১,১৬৬ | ১,০২০ | ১১,৫৪৭ | ১৭৭ |
| তবলছড়ি ইউনিয়ন | ১৭,৫১৮ | ১,১২০ | ১,৩১১ | ১৪ |
| তাইন্দং ইউনিয়ন | ১১,৪৯২ | ১,৭০৫ | ৮৭৫ | ৮৯ |
জাতিগোষ্ঠী
[সম্পাদনা]এ উপজেলায় ৭৬.১০% বাঙালি, ১৮.৬৮% ত্রিপুরা, ৩.১২% চাকমা, ২.০৭% মারমা এবং ০.০৩% অন্যান্য জনগোষ্ঠীর লোকজন বসববাস করে।
| ইউনিয়ন/পৌরসভা | বাঙালি | চাকমা | ত্রিপুরী | মারমা | অন্যান্য |
|---|---|---|---|---|---|
| মাটিরাঙ্গা পৌরসভা | ২৬,৮৬৩ | ৯২২ | ১,২৩২ | ২৯৭ | ৮ |
| আমতলী ইউনিয়ন, মাটিরাঙ্গা | ৭,১০২ | ৩ | ২,৫০৮ | ১২ | ১ |
| বড়নাল ইউনিয়ন | ৮,৮৫৫ | ২৬৮ | ১ | ৮২৫ | ৬ |
| বেলছড়ি ইউনিয়ন | ১১,৮৪৪ | ২৪৬ | ২,৩২১ | ১৭১ | ১৯ |
| গোমতি ইউনিয়ন | ১১,০০৭ | ৬ | ২,৯০১ | ০ | ২ |
| মাটিরাঙ্গা ইউনিয়ন | ১,৫৫৫ | ৩৭৩ | ১১,৩৩৫ | ৬৪৪ | ৩ |
| তবলছড়ি ইউনিয়ন | ১৭,৫৯৭ | ৭০৭ | ১,২৫৬ | ৪০৩ | ০ |
| তাইন্দং ইউনিয়ন | ১১,৫২৪ | ১,৪২৫ | ৯৪৩ | ২৬৯ | ০ |
শিক্ষা
[সম্পাদনা]- উচ্চ বিদ্যালয়ের সংখ্যা - ৯ টি
- সরকারী প্রাথমিক বিদ্যালয় - ৮২ টি
- বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১৮ টি
- কিন্ডার গার্টেন- ৩ টি
- শিক্ষার হার- ৪৪.২%।
উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]নদ-নদী
[সম্পাদনা]- ফেনী নদী
- গোমতি নদী
- তৈলাফাং নদী
- তৈকাতাং নদী
- ধলিয়া নদী।[৫]
অর্থনীতি
[সম্পাদনা]কৃষি সংক্রান্ত তথ্য
[সম্পাদনা]- মোট জমির পরিমাণ - ২২,৫৩০ হেক্টর
- নীট ফসলি জমি - ১৭,৩৫০ হেক্টর
- মোট ফসলী জমি - ৩৫,১৪০ হেক্টর
- এক ফসলী জমি - ৬৯৩৫.০০ একর
- দুই ফসলী জমি - ৭৮৯০.০০ একর
- তিন ফসলী জমি - ৩৯০৪.০০ একর
- গভীর নলকূপ- ১২২৬ টি
- অ-গভীর নলকূপ- ২৮৫২ টি
- শক্তি চালিত পাম্প- ৪৪১ টি
- ব্লক সংখ্যা- ৪২ টি
- বাৎসরিক খাদ্য চাহিদা- ৭৬,৩৩৪.০০০ মেট্রিক টন
- মোট নলকূপ - ৪১৭০ টি
জনপ্রতিনিধি
[সম্পাদনা]| সংসদীয় আসন | জাতীয় নির্বাচনী এলাকা[৬] | সংসদ সদস্য[৭][৮][৯][১০][১১] | রাজনৈতিক দল |
|---|---|---|---|
| ২৯৯ পার্বত্য খাগড়াছড়ি | খাগড়াছড়ি জেলা | কুজেন্দ্র লাল ত্রিপুরা | বাংলাদেশ আওয়ামী লীগ |
উপজেলা পরিষদ ও প্রশাসন
[সম্পাদনা]| ক্রম নং. | পদবী | নাম |
|---|---|---|
| ০১ | উপজেলা চেয়ারম্যান | মোহাম্মদ রফিকুল ইসলাম |
| ০২ | ভাইস চেয়ারম্যান | মোঃ আনিসুজ্জামান ডালিম |
| ০৩ | মহিলা ভাইস চেয়ারম্যান | হাসিনা বেগম |
| ০৪ | উপজেলা নির্বাহী কর্মকর্তা | ডেজী চক্রবর্তী।[১২] |
বিবিধ
[সম্পাদনা]- ইউনিয়ন ৭টি,
- গ্রাম ৩২৫টি,
- মৌজা ২৫টি,
- পোস্ট অফিস ১টি ও সাবপোস্ট অফিস ৫টি,
- পৌরসভা ১টি। (মাটিরাঙ্গা পৌরসভা)
১৯৬ নং মাটিরাঙ্গা মৌজাসমূহের উল্লেখযোগ্য গ্রামের নামসমূহঃ ১/বাবু পাড়া
২/মংতু চৌধুরীপাড়া ৩/চরপাড়া
৪/মিস্ত্রি পাড়া
৫/হাসপাতাল পাড়া
৬/কাঁঠাল বাগান
৭/চৌধুরী পাড়া
৮/বরজালা
৯/ভূইয়া পাড়া
১০/আর্দশগ্রাম
১১/ওয়াছো মৌজা
১২/মুসলিম পাড়া
১৩/নতুন পাড়া
১৪/নবীনগর
১৫/মাতব্বর পাড়া
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে মাটিরাঙ্গা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- 1 2 3 [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ https://en.parbattanews.com/population-census-2022-a-cht-demographic-analysis/
- ↑ https://bbs.gov.bd/site/page/2888a55d-d686-4736-bad0-54b70462afda/-
- ↑ "মাটিরাঙ্গা উপজেলার নদ-নদী"। matriranga.khagrachhari.gov.bd। ৫ নভেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০২৩।
- ↑ "Election Commission Bangladesh - Home page"। www.ecs.org.bd।
- ↑ "বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জানুয়ারি ১, ২০১৯" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১ জানুয়ারি ২০১৯। ২ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯।
- ↑ "সংসদ নির্বাচন ২০১৮ ফলাফল"। বিবিসি বাংলা। ২৭ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল"। প্রথম আলো। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "জয় পেলেন যারা"। দৈনিক আমাদের সময়। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "আওয়ামী লীগের হ্যাটট্রিক জয়"। সমকাল। ২৭ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "উপজেলা নির্বাহী অফিসারগণের কার্যকাল"। matriranga.khagrachhari.gov.bd। ৫ নভেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০২৩।
বহিঃসংযোগ
[সম্পাদনা]| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |