ঈদগাঁও উপজেলা
| ঈদগাঁও | |
|---|---|
| উপজেলা | |
মানচিত্রে ঈদগাঁও উপজেলা | |
| স্থানাঙ্ক: ২১°৩৩′১০.৪″ উত্তর ৯২°৪′১৯.৬″ পূর্ব / ২১.৫৫২৮৮৯° উত্তর ৯২.০৭২১১১° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | কক্সবাজার জেলা |
| প্রতিষ্ঠাকাল | ২৬ জুলাই ২০২১ |
| আয়তন | |
| • মোট | ১১৯.৬৬ বর্গকিমি (৪৬.২০ বর্গমাইল) |
| জনসংখ্যা | |
| • মোট | ১,২৪,৭৯৪ |
| • জনঘনত্ব | ১,০০০/বর্গকিমি (২,৭০০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৩৪.২৬% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ঈদগাঁও বাংলাদেশের কক্সবাজার জেলার একটি উপজেলা।[১] এটি বাংলাদেশের সর্বশেষ গঠিত ৪৯৫তম উপজেলা।
অবস্থান ও আয়তন
[সম্পাদনা]ঈদগাঁও উপজেলা কক্সবাজার জেলায় অবস্থিত। এটির আয়তন ১১৯.৬৬ বর্গকিলোমিটার বা ৪৬.২০ বর্গমাইল। এ উপজেলার উত্তরে চকরিয়া উপজেলা, দক্ষিণে কক্সবাজার সদর উপজেলা, পূর্বে রামু উপজেলা, পশ্চিমে মহেশখালী উপজেলা।
নামকরণ ও ইতিহাস
[সম্পাদনা]২২ জুলাই ২০১৯ ঈদগাঁওকে উপজেলা ঘোষণার জন্য কক্সবাজার জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রেরণ করা হয়। পরবর্তীতে, ২৬ জুলাই ২০২১ প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় ঈদগাঁওকে স্বতন্ত্র উপজেলা হিসেবে অনুমোদন দেওয়া হয়।[১][২] ঈদগাঁও দেশের ৪৯৫তম উপজেলা। পূর্বে এটি কক্সবাজার সদর উপজেলার আওতাধীন ছিলো। ঈদগাঁও থানা ও ইউনিয়নের সাথে মিল রেখে উপজেলার নামকরণ করা হয়। ঈদগাঁও বা ঈদগাহ মানে হলো ঈদের জামায়াত আদায় করার স্থান বা মাঠ।ঈদগাঁও গৌড়যুগে "নয়াবাদ" নামে পরিচিত ছিল। জানা যায়, উত্তরাধিকারের ভ্রাত্বঘাতীযুদ্ধে পরাজিত হয়ে মোগল সম্রাট শাহজাহানের পুত্র শাহসুজা সৈন্য নিয়ে ভারতবর্ষ থেকে আরাকান পালিয়ে যাওয়ার সময় তৎকালীন নয়াবাদ এলাকায় পৌঁছালে পবিত্র ঈদুল ফিতরের সময় নিকটে হওয়ায় এখানে সৈন্যবাহিনী, আমিরসহ ঈদের নামাজ আদায় করেন। তখন থেকে ঈদগাঁও নামে পরিচিতি লাভ করে এবং পরবতীতে ব্রিটিশ আমলে বিভিন্ন সরকারি নথিপত্রে ঈদগাঁও নামে লিপিবদ্ধ ও পরিচিত হয়।[৩]
প্রশাসনিক এলাকা
[সম্পাদনা]কক্সবাজার জেলার ৫টি ইউনিয়ন নিয়ে উপজেলাটি গঠিত হয়।[২] অত্র উপজেলা ঈদগাঁও থানার আওতাধীন।
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী ঈদগাঁও উপজেলার জনসংখ্যা ১,৪৯,৫৬৬ জন। মোট জনসংখ্যার ৯৫.৭৪% মুসলিম, ৪.২১% হিন্দু, ০.০৫% অন্যান্য ধর্মাবলম্বী রয়েছে।
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]ঈদগাঁও উপজেলার সাক্ষরতার হার ৩৪.২৬%। এ ইউনিয়নে ১টি ডিগ্রি কলেজ, ১টি ফাজিল মাদ্রাসা, ১২টি উচ্চ বিদ্যালয়, ১০টি দাখিল মাদ্রাসা ও ২৬টি সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
- শিক্ষা প্রতিষ্ঠান
- ঈদগাহ রশিদ আহমদ কলেজ
- আলমাছিয়া ফাজিল ডিগ্রি মাদরাসা।
- মমতাজুল উলুম ফরিদিয়া আলিম মাদ্রাসা।
- ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয়
- ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন
- ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]এই উপজেলায় যোগাযোগের প্রধান সড়ক হলো চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক। এখানে বাস, সিএনজিচালিত গাড়ী, অটোরিকশাসহ প্রায় সব ধরনের যানবাহনে যাতায়াত করা যায়।
নদ-নদী ও খাল
[সম্পাদনা]- ঈদগাঁও নদী[৪]
- নাপিতখালী খাল
দর্শনীয় স্থান
[সম্পাদনা]উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
[সম্পাদনা]- মুহম্মদ নূরুল হুদা; জাতিস্বত্বার কবি ও বাংলা একাডেমীর সাবেক মহাপরিচালক
- হামিদুল হক; বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ও ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক।
- শহীদ সাবের
- শিরীণ আখতার
- হেলালুদ্দীন আহমদ
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "দেশে আরও তিনটি উপজেলা"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৭ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০২১।
- 1 2 "আজ ঈদগাঁওকে উপজেলা ঘোষণা করা হচ্ছে"। coxbazarnews। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০২১।
- ↑ "ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ইতিহাস"। eidgaonup.coxsbazar.gov.bd। ১২ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২১।
- ↑ মানিক মোহাম্মদ রাজ্জাক (ফেব্রুয়ারি ২০১৫)। "পূর্ব-পাহাড়ি অঞ্চলের নদী"। বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি (প্রথম সংস্করণ)। ঢাকা: কথাপ্রকাশ। পৃ. ২৮২। আইএসবিএন ৯৮৪-৭০১২০-০৪৩৬-৪।
{{বই উদ্ধৃতি}}:|আইএসবিন=মান: অবৈধ উপসর্গ পরীক্ষা করুন (সাহায্য);|সংগ্রহের-তারিখ=এর জন্য|ইউআরএল=প্রয়োজন (সাহায্য); অজানা প্যারামিটার|আইএসবিএন-ত্রুটি-উপেক্ষা-করুন=উপেক্ষা করা হয়েছে (সাহায্য) - ↑ "দর্শনীয় স্থান - ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়ন"। eidgaonup.coxsbazar.gov.bd। ১২ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২১।
- ↑ "দর্শনীয় স্থান - ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়ন"। jalalabadup.coxsbazar.gov.bd। ১৯ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২১।