বিষয়বস্তুতে চলুন

মহালছড়ি উপজেলা

মহালছড়ি
উপজেলা
মানচিত্রে মহালছড়ি উপজেলা
মানচিত্রে মহালছড়ি উপজেলা
স্থানাঙ্ক: ২২°৫৫′১২.০০০″ উত্তর ৯২°১′৩০.০০০″ পূর্ব / ২২.৯২০০০০০০° উত্তর ৯২.০২৫০০০০০° পূর্ব / 22.92000000; 92.02500000 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাখাগড়াছড়ি জেলা
আয়তন
  মোট২৫১ বর্গকিমি (৯৭ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)[]
  মোট৫৪,৩৯০
  জনঘনত্ব২২০/বর্গকিমি (৫৬০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৪০%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৪৩০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রশাসনিক
বিভাগের কোড
২০ ৪৬ ৬৫
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

মহালছড়ি বাংলাদেশের খাগড়াছড়ি জেলার অন্তর্গত একটি উপজেলা

অবস্থান ও আয়তন

[সম্পাদনা]

মহালছড়ি উপজেলার উত্তরে খাগড়াছড়ি সদর উপজেলা, দক্ষিণে রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলালক্ষ্মীছড়ি উপজেলা, পূর্বে রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলানানিয়ারচর উপজেলা, পশ্চিমে মাটিরাঙ্গা উপজেলাগুইমারা উপজেলা

প্রশাসনিক এলাকা

[সম্পাদনা]

মহালছড়ি উপজেলায় বর্তমানে ৪টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম মহালছড়ি থানার আওতাধীন।

ইউনিয়নসমূহ:

ইতিহাস

[সম্পাদনা]

খাগড়ছড়ি পার্বত্য জেলার প্রাচীন থানা মহালছড়ি।১৯০৬ খ্রিঃ থানা হিসাবে মহালছড়ির কার্যক্রম শুরু।মহালছড়ি থানার নামকরণ সম্পর্কে স্থানীয়ভাবে দুটি অভিমত রয়েছে।

প্রথমটি হলো:অতীতে ত্রিপুরা রাজন্যবর্গের রাজত্বকালে এ অঞ্চলের রাজস্ব আদায়ের জন্য একটি মহাল স্থাপিত হয়েছিল।ত্রিপুরা ভাষায় রাজস্ব আদায়ের অফিসকে মহাল বলা হয়। এ মহাল থেকে মহালছড়ি নামের উৎপত্তি।

দ্বিতীয়টি হলোঃ এ অঞ্চলের ছড়া ও ঝর্ণাগুলোতে এক সময় প্রচুর "মাল" মাছ পাওয়া যেতো।এ মাল মাছের প্রাচুর্য থেকে মহালছড়ি নামের উৎপত্তি।৫টি ইউনিয়ন,১৩টি মৌজা এবং ১১০টি গ্রাম(প্রায়)নিয়ে বর্তমানে মহালছড়ি একটি উপজেলা।মহালছড়ি বাজার এ উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র।

২২°৫২' ও ২৩°০৩' উত্তর অক্ষাংশে এবং ৯১°৫৬' ও ৯২°০০' পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে মহালছড়ি উপজেলার অবস্থান ।উত্তরে খাগড়াছড়ি সদর,দক্ষিণে লক্ষিছড়ি ও নানিয়ারচর থানা,পূর্বে লংগদু থানা,পশ্চিমে রামগড় ও মাটিরাঙ্গা থানা।

জনসংখ্যার উপাত্ত

[সম্পাদনা]

২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী মহালছড়ি উপজেলা উপজেলার জনসংখ্যা ৪৯,০৭৬ জন। এর মধ্যে পুরুষ ২৪,৭০৪ জন এবং মহিলা ২৪,৩৭২ জন।

ধর্মবিশ্বাস

[সম্পাদনা]

মোট জনসংখ্যার ৩০.৯৪% মুসলিম, ৬.৯৩% হিন্দু, ৬১.৬৭% বৌদ্ধ, ০.৪১% খ্রিস্টান ও ০.০৫% অন্যান্য ধর্মাবলম্বী রয়েছে।

ধর্মবিশ্বাস-২০২২ []
  1. বৌদ্ধ (৬১.৬৭%)
  2. মুসলিম (৩০.৯৪%)
  3. হিন্দু (৬.৯৩%)
  4. খ্রিস্টান (০.৪১%)
  5. অন্যান্য (০.০৫%)
ধর্মভিত্তিক জনসংখ্যা
ইউনিয়ন মুসলিম বৌদ্ধ হিন্দু অন্যান্য
ক্যায়াংঘাট ইউনিয়ন ১,৩৪৮ ৭,৪৫২ ১৪৫
মহালছড়ি ইউনিয়ন ৭,২৯৯ ৯,১৭১ ২,০৯৫ ৩৪
মাইসছড়ি ইউনিয়ন ৬,৫৩৭ ৫,৯৬১ ১,২৮৯ ৪১
মুবাছড়ি ইউনিয়ন ৭,৬৮২ ১১

জাতিগোষ্ঠী

[সম্পাদনা]

এ উপজেলায় ৩৬.৯৫% বাঙালি, ৪৩.৫২% চাকমা, ১৫.২৬% মারমা, ৩.৯৭% ত্রিপুরী এবং ০.৩০% অন্যান্য জনগোষ্ঠীর লোকজন বসববাস করে।

নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী (২০২২) []
  1. চাকমা (৪৩.৫২%)
  2. বাঙালী (৩৬.৯৫%)
  3. মারমা (১৫.২৬%)
  4. ত্রিপুরা (৩.৯৭%)
  5. অন্যান্য (০.৩%)
ইউনিয়ন ভিত্তিক জাতিসত্তা
ইউনিয়ন বাঙালি চাকমা ত্রিপুরী মারমা অন্যান্য
মহালছড়ি ইউনিয়ন ৯,৪১১ ৫,৪৮৩ ৭৫৯ ২,৮৫৩ ৯২
ক্যায়াংঘাট ইউনিয়ন ১,৭০৮ ৭,২২৫ ১২
মাইসছড়ি ইউনিয়ন ৬,৯৪৬ ৩,২৬৭ ১,১৭২ ২,৪০০ ৪৩
মুবাছড়ি ইউনিয়ন ৬৭ ৫,৩৮২ ১৪ ২,২২২ ১৩

শিক্ষা

[সম্পাদনা]
  • মহালছড়ি সরকারী কলেজ
  • মহালছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়
  • সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয়
  • মহালছড়ি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়
  • মহালছড়ি শিশু মঞ্চ এনজি স্কুল

অর্থনীতি

[সম্পাদনা]
  • কৃষি চাষ, ফলজ বাগান, মৎস্য, কাঠ, ব্যাবসায়ীক দোকান

জনপ্রতিনিধি

[সম্পাদনা]
সংসদীয় আসন জাতীয় নির্বাচনী এলাকা[] সাবেক সংসদ সদস্য[][][][][] রাজনৈতিক দল
২৯৯ পার্বত্য খাগড়াছড়ি খাগড়াছড়ি জেলা কুজেন্দ্র লাল ত্রিপুরা বাংলাদেশ আওয়ামী লীগ

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে মহালছড়ি"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৫[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. https://en.parbattanews.com/population-census-2022-a-cht-demographic-analysis/
  3. https://bbs.gov.bd/site/page/2888a55d-d686-4736-bad0-54b70462afda/-
  4. "Election Commission Bangladesh - Home page"www.ecs.org.bd
  5. "বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জানুয়ারি ১, ২০১৯" (পিডিএফ)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ১ জানুয়ারি ২০১৯। ২ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯
  6. "সংসদ নির্বাচন ২০১৮ ফলাফল"বিবিসি বাংলা। ২৭ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮
  7. "একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল"প্রথম আলো। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮
  8. "জয় পেলেন যারা"দৈনিক আমাদের সময়। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮
  9. "আওয়ামী লীগের হ্যাটট্রিক জয়"সমকাল। ২৭ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮

আরও দেখুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]