বিষয়বস্তুতে চলুন

মতলব দক্ষিণ উপজেলা

মতলব দক্ষিণ
উপজেলা
মানচিত্রে মতলব দক্ষিণ উপজেলা
মানচিত্রে মতলব দক্ষিণ উপজেলা
স্থানাঙ্ক: ২৩°২০′৪৫″ উত্তর ৯০°৪২′৪৩″ পূর্ব / ২৩.৩৪৫৮৩° উত্তর ৯০.৭১১৯৪° পূর্ব / 23.34583; 90.71194 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচাঁদপুর জেলা
আয়তন
  মোট১৩১.৬৯ বর্গকিমি (৫০.৮৫ বর্গমাইল)
জনসংখ্যা
  মোট৪,৪৫,৬০৭
  জনঘনত্ব৩,৪০০/বর্গকিমি (৮,৮০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৫৬.৭%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৬৪০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রশাসনিক
বিভাগের কোড
২০ ১৩ ৭৬
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

মতলব দক্ষিণ বাংলাদেশের চাঁদপুর জেলার অন্তর্গত একটি উপজেলা

অবস্থান ও আয়তন

[সম্পাদনা]

মতলব দক্ষিণ উপজেলার আয়তন ১৩১.৬৯ বর্গ কিলোমিটার (৩২,৫৪১ একর)। এটি আয়তনের দিক থেকে চাঁদপুর জেলার সবচেয়ে ছোট উপজেলা।[] এ উপজেলার উত্তরে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলামতলব উত্তর উপজেলা, দক্ষিণে চাঁদপুর সদর উপজেলাহাজীগঞ্জ উপজেলা, পূর্বে কচুয়া উপজেলা, পশ্চিমে মতলব উত্তর উপজেলা

প্রশাসনিক এলাকা

[সম্পাদনা]

মতলব দক্ষিণ উপজেলায় বর্তমানে ২টি পৌরসভা ও ৫টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম মতলব দক্ষিণ থানার আওতাধীন।

পৌরসভা:
ইউনিয়নসমূহ:

ইতিহাস

[সম্পাদনা]

মতলব চাঁদপুরের কিছু অংশ নিয়ে গঠন হয় মীর মহববত উল্যাহ এর নাম অনুসারে মহববতপুর পরগনা, বরদিয়া, বোয়ালিয়া, ও সিংহেরগাঁও পরগনার কিছু আংশ নিয়ে মহববতপুর পরগনা গঠিত হয়েছিল। ১৭২৮ খ্রীস্টাব্দে প্রস্তুতকৃত রাজস্ব তালিকায় এর রাজস্ব নির্ধারিত হয় ৬৪৫৬ টাকা। ঢাকা নিবাসী সেম সাহেব নামক জনৈক ব্যক্তি সেই পরগনার জমিদারী লাভ করেন। জমিদারীর কাজকর্ম পরিচালনার জন্য তাহার পক্ষ থেকে মতলেব খাঁ নামক একজন জ্ঞানী ও বিজ্ঞ ব্যক্তিকে অত্র এলাকায় নায়েব হিসেবে প্রেরণ করেন। মতলেবখাঁ দীঘলদী নামক গ্রামে জমিদারী কার্যালয় স্থাপন করেন। সেই স্থানটিকে জমিদারের বের হিসেবে আখ্যায়িত করা হয়।

বর্তমান মতলবের নাম ছিল জগনাতগঞ্জ। ১৬২৬ খ্রীস্টাব্দে ১২৫জন বৈরাগী এই বাজারটি প্রতিষ্ঠা করেন। সেই সময় মতলব বাজারের পূর্ব অংশে অসংখ্য বট বৃক্ষ ছিল। এই স্থানে বৈরাগীদের আড্ডায় অনেক লোক আসা যাওয়া করত। চারদিকে দোকানপাট গড়ে উঠে একটি বাজারে রূপান্তরিত হয়। পরবর্তী পর্যায়ে বাজারটি বৈরাগী হাট নামে পরিচিতি লাভ করে। মতলবে খাঁর আগমনে বাজারটি আরও পশ্চিম দক্ষিণে প্রসারিত হয়। যার প্রেক্ষিতে বাজারটি পরে লোকমুখে মতলবে খাঁর হাট নামে পরিচিতি লাভ করে। পরবর্তী পর্যায়ে ১৮৫৮ খ্রীস্টাব্দে মতলবে খাঁর হাট মতলবগঞ্জ থানা হিসেবে আত্মপ্রকাশ করে। মতলেব খাঁর মতলবগঞ্জ থানা আস্তে আস্তে বাংলাদেশের থানাগুলির মধ্যে অন্যতম থানা হিসেবে রূপ নেয়।

জনসংখ্যার উপাত্ত

[সম্পাদনা]

২০২২ সালের আদমশুমারি অনুযায়ী মতলব দক্ষিণ উপজেলার মোট জনসংখ্যা ৩,১০,০৫০ জন। এর মধ্যে পুরুষ ১,৪০,৭২৮ জন এবং মহিলা ১,৬৯,৩২২ জন। মোট পরিবার ৫০,৫৬৯টি।[] জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১,৬২৪ জন। বাৎসরিক জনসংখ্যা বৃদ্ধির হার ১.২৫%।

শিক্ষা

[সম্পাদনা]

২০২২ সালের আদমশুমারি অনুযায়ী মতলব দক্ষিণ উপজেলার সাক্ষরতার হার ৬১.৯%।[] এখানে রয়েছে:

  • সরকারী প্রাথমিক বিদ্যালয় - ৬৬ টি।
  • বেসরকারী প্রাথমিক বিদ্যালয় - ৪৩ টি।
  • কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় - ৩০ টি
  • জুনিয়র উচ্চ বিদ্যালয় - ১৬ টি। 
  • মাদ্রাসা - ১৭টি (দাখিল - ১০ টি, আলিম - ০১ টি, ফাজিল - ০৬ টি)।
  • কলেজ - ০৫ টি (সহপাঠ - ৪ টি, বালিকা - ১ টি)।

কৃষি ভূমির মালিকানা ভূমিমালিক ৬৭.৮৬%, ভূমিহীন ৩২.১৪%। শহরে ৫৩.২৮% এবং গ্রামে ৭৩.৬৫% পরিবারের কৃষিজমি রয়েছে। প্রধান কৃষি ফসল ধান, আলু, পাট, ভুট্টা, আখ, সরিষা, ধনিয়া ও পিঁয়াজ। বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় ফসলাদি তিসি,গম,কাউন ও তিল। প্রধান ফল-ফলাদিব আম, জাম, কাঁঠাল, পেয়ারা, নারিকেল, পেঁপে, জামরুল, আমড়া, কামরাঙ্গা।

অর্থনীতি

[সম্পাদনা]

জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি ৪৮.০৭%, অকৃষি শ্রমিক ২.০২%, শিল্প ০.৮৪%, ব্যবসা ১৫.৮৫%, পরিবহন ও যোগাযোগ ২.১৯%, চাকরি ১১.২৩%, নির্মাণ ১.৯১%, ধর্মীয় সেবা ০.৩২%, রেন্ট অ্যান্ড রেমিটেন্স ৩.৭৮% এবং অন্যান্য ১৩.৭৯%।

বিবিধ

[সম্পাদনা]
  • এতিমখানা :০৭ টি (সরকারিঃ০১ টি বে-সরকারিঃ০৬ টি)।
  • মসজিদ :২৯১ টি।
  • মন্দির ৪৭ টি।
  • নদ-নদী : ১টি (ধনাগোদা)

খেলাধুলা ও বিনোদন

[সম্পাদনা]

মতলব দ: এর মতলব কলেজ মাঠ ও নিউহোষ্টেল মাঠ -শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত।

প্রতি বছর এ মাঠসমূহে নিম্নলিখিত প্রতিযোগিতাসমূহ অনুষ্ঠিত হয়ঃ

(ক) ইউ এন ও গোল্ডকাপ ফুটবল।

(খ) স্কুল ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা।

(গ) ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগিতা।

(ঘ) ক্রিকেট লীগ।

(ঙ) বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট।

(চ) বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।

(ছ) প্রতি বৎসর ভলিবল লীগ অনুষ্ঠিত হয়।

(জ) প্রতি বৎসর যুব এবং সিনিয়র ক্রিকেট লীগ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

(ঝ) প্রতি বছর ক্লেমন সুপার কাপ অনুষ্ঠিত হয়(ক্রিকেট)

প্রাকৃতিক সম্পদ

[সম্পাদনা]

বাংলাদেশের প্রশস্ততম নদী মেঘনায় ধনাগোদা নদীর উৎপত্তি। বিপুল জলরাশি, মৎস্য ও প্রাণিকূলের বিশাল সম্ভারে সমৃদ্ধ এ নদী।

ব্যবসা বাণিজ্য

[সম্পাদনা]

পত্র পত্রিকা

[সম্পাদনা]
  1. সাপ্তাহিক দিবা কন্ঠ
  2. সাপ্তাহিক মতলবের জনপদ
  3. সাপ্তাহিক মতলব কন্ঠ
  4. আজকের মতলব
  5. দৈনিক আজাদীর মিশন

জনপ্রতিনিধি

[সম্পাদনা]
সংসদীয় আসন
ক্রমিক নংহাট বাজারের অবস্থানহাট বাজারের নাম
মতলব পৌরসভামতলবগঞ্জ বাজার
মতলব পৌরসভামুন্সিরহাট
মতলব পৌরসভাকাজির বাজার
মতলব পৌরসভাবরদিয়া আড়ং বাজার
মতলব পৌরসভাবোয়ালিয়া বাজার
নায়েরগাও উত্তর ইউনিয়নপিতাম্বদী বাজার
নায়ের গাঁও দক্ষিণ ইউনিয়ননায়েরগাঁও বাজার
নায়ের গাঁও দক্ষিণ ইউনিয়নশাহপুর বাজার
খাদেরগাঁও ইউনিয়নমাছুয়াখাল আড়ং বাজার
১০খাদেরগাঁও ইউনিয়নমাছুয়া খাল নৌকা বাজার
১১খাদেরগাঁও ইউনিয়নখাদের গাঁও আড়ং বাজার
১২খাদেরগাঁও ইউনিয়ননারায়নপুর গরূর বাজার
১৩খাদেরগাঁও ইউনিয়নখাদের গাঁও বাশ বাজার
১৪নারায়ণপুর পৌরসভানারায়ণপুর পৌর বাজার
১৫নারায়ণপুর পৌরসভাচারট ভাঙ্গা বাজার
১৬৫নং উপাদী উত্তর ইউনিয়নবহরী আড়ং বাজার
১৭৬নং উপাদী দক্ষিণ ইউনিয়নমাষ্টার বাজার
১৮৬নং উপাদী দক্ষিণ ইউনিয়নপিংড়া বাজার
১৯৫নং উপাদী উত্তর ইউনিয়ন

জিয়ার বাজার

২০৫নং উপাদী উত্তর ইউনিয়ন

বাংলা বাজার

২১৫নং উপাদী উত্তর ইউনিয়ন

ন‌ওগাও আড়ং বাজার

২২৫নং উপাদী উত্তর ইউনিয়ন

ডিঙ্গা ভাঙ্গা ঈদগাহ মার্কেট

২৩

মাছুয়াখাল বাজার

২৪২ নং নায়েরগাও দক্ষিণ ইউনিয়নআশ্বিনপুর বাজার
২৫১ নং নায়েরগাও উওর ইউনিয়নলাকশিবপুর বাজার
সংসদীয় আসন জাতীয় নির্বাচনী এলাকা[] সংসদ সদস্য[][][][][] রাজনৈতিক দল
২৬১ চাঁদপুর-২ মতলব দক্ষিণ উপজেলা এবং মতলব উত্তর উপজেলা নূরুল আমীন বাংলাদেশ আওয়ামী লীগ
উপজেলা পরিষদ
নামপদবি
বি এইচ এম কবির অহমেদউপজেলা চেয়ারম্যান
মমিন সুজনউপজেলা ভাইস চেয়ারম্যান
ফেরদৌসী বেগম রুনুউপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

[সম্পাদনা]

দর্শনীয় স্থান

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২০{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
  2. "Election Commission Bangladesh - Home page"www.ecs.org.bd
  3. "বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জানুয়ারি ১, ২০১৯" (পিডিএফ)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ১ জানুয়ারি ২০১৯। ২ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯
  4. "সংসদ নির্বাচন ২০১৮ ফলাফল"বিবিসি বাংলা। ২৭ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮
  5. "একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল"প্রথম আলো। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮
  6. "জয় পেলেন যারা"দৈনিক আমাদের সময়। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮
  7. "আওয়ামী লীগের হ্যাটট্রিক জয়"সমকাল। ২৭ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮

বহিঃসংযোগ

[সম্পাদনা]

বাংলাপিডিয়ায় মতলব দক্ষিণ উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন