বরকল উপজেলা
| বরকল | |
|---|---|
| উপজেলা | |
কাপ্তাই হ্রদ থেকে বরকল উপজেলা | |
মানচিত্রে বরকল উপজেলা | |
| স্থানাঙ্ক: ২২°৪৩′৫৮″ উত্তর ৯২°২১′৪৫″ পূর্ব / ২২.৭৩২৭৮° উত্তর ৯২.৩৬২৫০° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | রাঙ্গামাটি জেলা |
| প্রতিষ্ঠাকাল | ১৯২৩ |
| সংসদীয় আসন | ২৯৯ পার্বত্য রাঙ্গামাটি |
| • সংসদ সদস্য | (স্বতন্ত্র) |
| আয়তন | |
| • মোট | ৭৬০.৮৮ বর্গকিমি (২৯৩.৭৮ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০২২) | |
| • মোট | ৪৯,৭০৭ |
| • জনঘনত্ব | ৬৫/বর্গকিমি (১৭০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৩৬.১০% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৪৫৭০ |
| প্রশাসনিক বিভাগের কোড | ২০ ৮৪ ২১ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
বরকল বাংলাদেশের রাঙ্গামাটি জেলার অন্তর্গত একটি উপজেলা।
অবস্থান ও আয়তন
[সম্পাদনা]বরকল উপজেলার মোট আয়তন ৭৬০.৮৮ বর্গ কিলোমিটার।[১] রাঙ্গামাটি জেলার পূর্বাংশে ২২°৩৯´ থেকে ২৩°১৪´ উত্তর অক্ষাংশ এবং ৯২°১১´ থেকে ৯২°২৯´ পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে বরকল উপজেলার অবস্থান।[১] রাঙ্গামাটি জেলা সদর থেকে এ উপজেলার দূরত্ব প্রায় ৫০ কিলোমিটার। এ উপজেলার উত্তরে বাঘাইছড়ি উপজেলা ও লংগদু উপজেলা, দক্ষিণে জুরাছড়ি উপজেলা, পূর্বে ভারতের মিজোরাম, পশ্চিমে লংগদু উপজেলা ও রাঙ্গামাটি সদর উপজেলা।
নামকরণ
[সম্পাদনা]বরকল নামকরণের পেছনে জনশ্রুতি আছে যে, কর্ণফুলী নদীর এই স্থানে একটি খুবই বড় প্রবহমান ঝর্ণা ছিল। পানি পড়ার শব্দ অনেক দূর হতে শোনা যেত। আর এই পানি পড়ার শব্দ শুনে মনে হত কোন বড় যন্ত্র বা কলের শব্দ হচ্ছে। যার ফলে এই স্থানে বসবাসকারী পাহাড়ী লোকেরা এই স্থানের নাম দেয় বরকল।[২]
ইতিহাস
[সম্পাদনা]ব্রিটিশ শাসনের প্রথমদিকে এ অঞ্চলে কুকিদের দৌরাত্ম্য বৃদ্ধি পায়। এদের নিয়ন্ত্রণের জন্য ১৮৬০ সালে ব্রিটিশ সরকার পৃথক জেলা প্রশাসন গঠন করে। ১৮৭২ সালে ত্রিপুরা, কাছাড় ও পার্বত্য চট্টগ্রাম থেকে লুসাই বা মিজোরাম অঞ্চলে অভিযান চালিয়ে কুকিদের আস্তানা ধ্বংস করা হয়। ১৮৯১ ও ১৮৯৩ সালে কুকিদের নির্মূল অভিযান পরিচালিত হয়।[১]
প্রশাসনিক এলাকা
[সম্পাদনা]
১৯২৩ সালে বরকল থানা প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৩ সালে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের ফলে উপজেলায় রূপান্তরিত হয়।[১] এ উপজেলায় ৫টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম বরকল থানার আওতাধীন।
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী বরকল উপজেলার জনসংখ্যা ৪৯,৭০৭ জন। এর মধ্যে পুরুষ ২৬,০৭৭ জন এবং মহিলা ২৩,৬৩০ জন।

ধর্মবিশ্বাস
[সম্পাদনা]মোট জনসংখ্যার ২২.৭৪% ইসলাম, ০.৮৭% হিন্দুধর্ম, ৭৫.৮১% বৌদ্ধধর্ম ০.৫৫% খ্রিস্টধর্ম ও ০.০২% অন্যান্য ধর্মাবলম্বী রয়েছে।
| ইউনিয়ন | মুসলিম | বৌদ্ধ | অন্যান্য |
|---|---|---|---|
| আইমাছড়া ইউনিয়ন | ১,০৯৫ | ৬,৩৮৬ | ৫৮ |
| বড় হরিণা ইউনিয়ন | ১২০ | ৫,৫৬০ | ১৯০ |
| বরকল ইউনিয়ন | ১,৮৯০ | ৫,১৮১ | ১৯৫ |
| ভূষণছড়া ইউনিয়ন | ৫,৭১৬ | ১১,২১৩ | ১১৭ |
| সুবলং ইউনিয়ন | ২,৪৮৪ | ৯,৩৪৫ | ১৫৭ |
জাতিগোষ্ঠী
[সম্পাদনা]এ উপজেলায় ২৮.৯৬% বাঙালি, ৬৯.৩৩% চাকমা, ০.৮৮% মারমা এবং ০.৮৩% অন্যান্য জাতিগোষ্ঠী বসবাস করে।
| ইউনিয়ন | বাঙালি | চাকমা | মারমা | অন্যান্য |
|---|---|---|---|---|
| আইমাছড়া ইউনিয়ন | ১,৩৭৬ | ৬,১৩৭ | ৬ | ২০ |
| বড় হরিণা ইউনিয়ন | ৩৬২ | ৫,৪২৬ | ৪ | ১৭৮ |
| বরকল ইউনিয়ন | ২,৪৯৭ | ৪,৪২৮ | ২২১ | ১২০ |
| ভূষণছড়া ইউনিয়ন | ৬,৮২৯ | ৯,৯৮৫ | ১৮৬ | ৪৬ |
| সুবলং ইউনিয়ন | ৩,৪২৮ | ৮,৪৮৬ | ১৯ | ৫৩ |
শিক্ষা
[সম্পাদনা]বরকল উপজেলার সাক্ষরতার হার ৩৬.১০%।[১] এ উপজেলায় ২টি কলেজ, ৫টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা, ১টি কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র, ১০টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ৮১টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
- শিক্ষা প্রতিষ্ঠান
- বিখ্যাত ব্যক্তিত্ব: অতুল শান্তি চাকমা(বিসিএস শিক্ষা)
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]বরকল উপজেলায় যোগাযোগের প্রধান মাধ্যম নৌপথ। লঞ্চ, ইঞ্জিন চালিত বোট প্রধান যোগাযোগ মাধ্যম।[৫]
নদ-নদী
[সম্পাদনা]বরকল উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে কর্ণফুলী নদী। এছাড়া এ উপজেলার পশ্চিমাংশ জুড়ে রয়েছে কাপ্তাই হ্রদ।[৬]
হাট-বাজার
[সম্পাদনা]বরকল উপজেলায় ৬টি হাট-বাজার রয়েছে। এগুলো হল সুবলং বাজার, বরকল সদর বাজার,এরাবুনিয়া বাজার, হরিণা বাজার, কলাবুনিয়া বাজার এবং ভূষণছড়া বাজার,ঠেগামুখ বাজার।[৭]
দর্শনীয় স্থান
[সম্পাদনা]- কাপ্তাই হ্রদ
- সুবলং ঝর্ণা
- সুবলং আর্মি ক্যাম্প
- সুবলং বাজার
- ভুষনছড়া বাজার
- ফালিটাঙ্যে চুগ বা পাকিস্তান টিলা
- হরিণা বিজিবি জোন
- পাহাড়ী গ্রাম
- কলাবুনিয়া বাজার
- সাকড়া ছড়ি ঝর্ণা
- মিতিঙ্গাছড়ি ঝর্ণা
- হরিনা সোয়াম্প ফরেস্ট
- পাংখোয়া পড়া
- তারুম রিসোর্ট
- হরিনা বাজার
- ঠেকামুখ
- তাগলকবাগ
- এরাবুনিয়া সমন্বিত খামার
- সিকদার ভিলা
জনপ্রতিনিধি
[সম্পাদনা]- সংসদীয় আসন
| সংসদীয় আসন | জাতীয় নির্বাচনী এলাকা[১০] | সংসদ সদস্য[১১][১২][১৩][১৪][১৫] | রাজনৈতিক দল |
|---|---|---|---|
| ২৯৯ পার্বত্য রাঙ্গামাটি | রাঙ্গামাটি জেলা | দীপংকর তালুকদার | বাংলাদেশ আওয়ামী লীগ |
- উপজেলা পরিষদ ও প্রশাসন
| ক্রম নং | পদবী | নাম |
|---|---|---|
| ০১ | উপজেলা চেয়ারম্যান[১৬] | বিধান চাকমা |
| ০২ | ভাইস চেয়ারম্যান[১৭] | জ্ঞান জ্যোতি চাকমা |
| ০৩ | মহিলা ভাইস চেয়ারম্যান[১৮] | সুচরিতা চাকমা |
| ০৪ | উপজেলা নির্বাহী কর্মকর্তা[১৯] | ভারপ্রাপ্ত |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 4 5 "বরকল উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- ↑ "এক নজরে বরকল - বরকল উপজেলা-"। barkal.rangamati.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ https://en.parbattanews.com/population-census-2022-a-cht-demographic-analysis/
- ↑ https://bbs.gov.bd/site/page/2888a55d-d686-4736-bad0-54b70462afda/-
- ↑ "কীভাবে বরকল যাবেন - বরকল উপজেলা-"। barkal.rangamati.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "নদনদী - বরকল উপজেলা-"। barkal.rangamati.gov.bd। ৩০ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৮।
- ↑ "হাটবাজার - বরকল উপজেলা-"। barkal.rangamati.gov.bd। ৩০ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৮।
- ↑ "যাওয়ার পথে যা যা চোখে পড়বে"। barkal.rangamati.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "দর্শনীয় স্থান - বরকল উপজেলা-"। barkal.rangamati.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Election Commission Bangladesh - Home page"। www.ecs.org.bd।
- ↑ "বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জানুয়ারি ১, ২০১৯" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১ জানুয়ারি ২০১৯। ২ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯।
- ↑ "সংসদ নির্বাচন ২০১৮ ফলাফল"। বিবিসি বাংলা। ২৭ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল"। প্রথম আলো। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "জয় পেলেন যারা"। দৈনিক আমাদের সময়। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "আওয়ামী লীগের হ্যাটট্রিক জয়"। সমকাল। ২৭ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "উপজেলা চেয়ারম্যান - বরকল উপজেলা-"। barkal.rangamati.gov.bd। ২০ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৮।
- ↑ "ভাইস চেয়ারম্যান - বরকল উপজেলা-"। barkal.rangamati.gov.bd। ৩০ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৮।
- ↑ "বরকল উপজেলা-"। barkal.rangamati.gov.bd। ৩০ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৮।
- ↑ "বরকল উপজেলা-"। barkal.rangamati.gov.bd। ৩০ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৮।