বিষয়বস্তুতে চলুন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

হযরত শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দর
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নতুন টার্মিনাল
সংক্ষিপ্ত বিবরণ
বিমানবন্দরের ধরনবেসামরিক/সামরিক
পরিচালকবাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ
পরিষেবাপ্রাপ্ত এলাকাঢাকা
অবস্থানকুর্মিটোলা
যে হাবের জন্য
এএমএসএল উচ্চতা২৭ ফুট / ৮ মিটার
স্থানাঙ্ক২৩°৫০′৩৪″ উত্তর ০৯০°২৪′০২″ পূর্ব / ২৩.৮৪২৭৮° উত্তর ৯০.৪০০৫৬° পূর্ব / 23.84278; 90.40056 (Shah Jalal International Airport)
ওয়েবসাইটhsia.gov.bd
মানচিত্র
DAC বাংলাদেশ-এ অবস্থিত
DAC
DAC
বাংলাদেশের বিমানবন্দরের অবস্থান
রানওয়ে
দিক দৈর্ঘ্য পৃষ্ঠতল
মি ফুট
১৪/৩২ ৩,৩০০ ১১,৫০০ আস্ফাল্ট
পরিসংখ্যান (২০১৯)
বাংলাদেশ বিমানবাহিনী
যাত্রী চলাচল১,৮৬,৮১,৪৭৪
মালামাল পরিচালনা (টন)৫,১৭,৯৪০
উৎস: বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ[][]

হযরত শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দর (পুরানো নাম: জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর) (আইএটিএ: DAC, আইসিএও: VGHS) রাজধানী ঢাকার কুর্মিটোলায় অবস্থিত বাংলাদেশের প্রধান এবং সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দর। এটি ১৯৮০ সালে এর কার্যক্রম শুরু করার পরে, পূর্বের বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর ছিল তেজগাঁও বিমানবন্দর থেকে এর কার্যক্রম স্থানান্তর করা হয়। এটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এয়ার অ্যাস্ট্রা, ইউএস-বাংলা এয়ারলাইন্স সহ বাংলাদেশের সকল এয়ার লাইন্সগুলোর হোম বেস।[]

১,৯৮১ একর এলাকা বিস্তৃত এই বিমানবন্দর দিয়ে দেশের প্রায় ৫২ শতাংশ আন্তর্জাতিক এবং আভ্যন্তরীন ফ্লাইট উঠা-নামা করে, যেখানে চট্টগ্রামে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর প্রায় ১৭ শতাংশ যাত্রী ব্যবহার করে। এ বিমানবন্দর দিয়ে বার্ষিক প্রায় ৪০ লক্ষ আন্তর্জাতিক ও ১০ লক্ষ অভ্যন্তরীন যাত্রী এবং ১৫০,০০০ টন ডাক ও মালামাল আসা-যাওয়া করে।[]

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশকে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরগুলোর সাথে সংযুক্ত করেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই বিমানবন্দর থেকে ইউরোপ এবং এশিয়ার ১৮টি শহরে চলাচল করে। এই বিমানবন্দরটি বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি হিসেবেও ব্যবহৃত হয়। ঘাঁটির নাম বিএএফ ঘাঁটি।[]

ইতিহাস

[সম্পাদনা]

১৯৪১ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকার তেজগাঁও থেকে কয়েক কিলোমিটার উত্তরে কুর্মিটোলায় উড়োজাহাজ নামার জন্য একটি রানওয়ে তৈরি করে।

১৯৪৭ সালে পাকিস্তান গঠনের পর তেজগাঁও বিমানবন্দরটি পূর্ব পাকিস্তানের প্রথম বিমানবন্দর হয়ে ওঠে। ১৯৬৬ সালে তৎকালীন পাকিস্তানের সরকার কুর্মিটোলার উত্তর-পূর্বাঞ্চলে  নতুন বিমানবন্দর নির্মাণের জন্য একটি প্রকল্প গ্রহণ করে এবং ফরাসি বিশেষজ্ঞদের মতে টার্মিনাল নির্মাণ এবং রানওয়ে নির্মাণের জন্য টেন্ডার চালু করা হয়। নির্মাণ সামগ্রী পরিবহন জন্য একটি রেল স্টেশন (বর্তমান এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন) নির্মিত হয়।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় বিমানবন্দরটি অর্ধেক সম্পন্ন অবস্থায় ছিল। কিন্তু যুদ্ধের সময় বিমানবন্দরে গুরুতর ক্ষতি সাধিত হয়।

স্বাধীনতার পর বাংলাদেশ সরকার পরিত্যক্ত কাজ পুনরায় চালু করে এবং এটিকে দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়। মূল রানওয়ে এবং কেন্দ্রীয় অংশটি খোলার মাধ্যমে ১৯৮০ সালে এয়ারপোর্টটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিমানবন্দরটির শুভ উদ্বোধন করেন। রাজনৈতিক কারণে আরও তিন বছর লাগে এটি সম্পন্ন হতে। অবশেষে ১৯৮৩ সালে রাষ্ট্রপতি আবদুস সাত্তার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে বিমানবন্দরের উদ্বোধন করেন।

২০১০ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার বিমানবন্দরের নাম পরিবর্তন করে, জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সুফি দরবেশ হযরত শাহজালালের নাম অনুসারে বিমানবন্দরের নাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নামকরণ করা হয়।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এর রাত্রীকালীন দৃশ্য

বিমান সংস্থা ও গন্তব্য

[সম্পাদনা]
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (টার্মিনাল-১)
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (টার্মিনাল-২)
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরভাগ

যাত্রিবাহী বিমান চলাচল

[সম্পাদনা]
বিমান সংস্থাগন্তব্যস্থলRefs
এয়ার এরাবিয়া আবু ধাবি, রাস আল খাইমাহ, শারজাহ[]
এয়ারএশিয়া কুয়ালালামপুর–আন্তর্জাতিক
এয়ার অ্যাস্ট্রা চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট[]
এয়ার চায়না বেইজিং–ক্যাপিটাল[]
এয়ার ইন্ডিয়া দিল্লি, মুম্বাই[]
এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস কলকাতা[১০]
এয়ার প্রিমিয়া চার্টার: সিওল–ইনচন[১১][১২]
বাতিক এয়ার মালয়েশিয়া কুয়ালালামপুর–আন্তর্জাতিক
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আবু ধাবি, ব্যাংকক–সুভর্ণভূমি, বরিশাল, চেন্নাই,[১৩] চট্টগ্রাম, কক্সবাজার, দাম্মাম, দিল্লি, দোহা, দুবাই–আন্তর্জাতিক, গুয়াংঝু,[১৪] জেদ্দা, যশোর, কাঠমাণ্ডু, কলকাতা, কুয়ালালামপুর–আন্তর্জাতিক, কুয়েত, লন্ডন–হিথ্রো, ম্যানচেস্টার,[] মদিনা, মাস্কাট, রাজশাহী, রিয়াদ, রোম–ফিউমিচিনো,[১৬] সৈয়দপুর, শারজাহ, সিঙ্গাপুর, সিলেট, টরন্টো–পিয়ারসন,[] ইয়াঙ্গুন[১৯]
ক্যাথে প্যাসিফিক হংকং[২০]
চায়না ইস্টার্ন এয়ারলাইন্স কুনমিং[২১]
চায়না সাউদার্ন এয়ারলাইন্স বেইজিং–দাক্সিং,[২২] গুয়াংঝু[২৩]
ড্রুক এয়ার ব্যাংকক–সুবর্ণভূমি, পারো[২৪]
ইজিপ্টএয়ার কায়রো[২৫]
এমিরেট্‌স দুবাই–আন্তর্জাতিক
ইথিওপিয়ান এয়ারলাইন্স আদ্দিস আবাবা [২৬]
ফিটসএয়ার কলম্বো–ব্যান্ডারানায়েকে[২৭]
ফ্লাইদুবাই দুবাই–আন্তর্জাতিক[২৮]
গালফ এয়ার বাহরাইন
হিমালয়া এয়ারলাইন্স কাঠমাণ্ডু[২৯]
ইন্ডিগো চেন্নাই,[৩০] দিল্লি, হায়দ্রাবাদ, কলকাতা, মুম্বাই[৩১]
জাজিরা এয়ারওয়েজ কুয়েত সিটি[৩২]
কুয়েত এয়ারওয়েজ কুয়েত সিটি
মালয়েশিয়া এয়ারলাইন্স কুয়ালালামপুর–আন্তর্জাতিক
মালদিভিয়ান মালে
মিয়ানমার এয়ারওয়েজ ইন্টারন্যাশনাল ইয়াঙ্গুন[৩৩]
নভোএয়ার চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, রাজশাহী, সৈয়দপুর, সিলেট[৩৪]
ওমান এয়ার মাস্কাট[৩৫]
কাতার এয়ারওয়েজ দোহা
সালাম এয়ার মাস্কাট
সৌদিয়া দাম্মাম, জেদ্দা, মদিনা, রিয়াদ
সিঙ্গাপুর এয়ারলাইন্স সিঙ্গাপুর
শ্রীলঙ্কান এয়ারলাইন্স কলম্বো–ব্যান্ডারানায়েকে
থাই এয়ারএশিয়া ব্যাংকক–ডন মুয়াং[৩৬]
থাই এয়ারওয়েজ ইন্টারন্যাশনাল ব্যাংকক–সুবর্ণভূমি
থাই লায়ন এয়ার ব্যাংকক–ডন মুয়াং[৩৭]
টার্কিশ এয়ারলাইন্স ইস্তানবুল
ইউএস-বাংলা এয়ারলাইন্স আবু ধাবি,[৩৮] ব্যাংকক–সুবর্ণভূমি, বরিশাল, চেন্নাই, চট্টগ্রাম, কক্সবাজার, দোহা, দুবাই–আন্তর্জাতিক, গুয়াংঝু, জেদ্দা,[৩৯] যশোর, কলকাতা, কুয়ালালামপুর–আন্তর্জাতিক, মালে, মাস্কাট, রাজশাহী, রিয়াদ,[৪০] সৈয়দপুর, শারজাহ,[৪১] সিঙ্গাপুর, সিলেট


মালবাহী বিমান চলাচল

[সম্পাদনা]
বিমান সংস্থাগন্তব্যস্থল
বিমান কার্গো[৪২] কুয়ালালামপুর, ব্যাংকক-সুবর্ণভূমি বিমানবন্দর, দুবাই, জেদ্দা, রিয়াদ, মাস্কাট, লন্ডন-হিথ্রো বিমানবন্দর
বিসমিল্লা এয়ারলাইন্‌স[৪৩] ব্যাংকক, দুবাই, হংকং, সেংঝেং
ব্রিটিশ এয়ারওয়েজ ওয়ার্ল্ড কার্গো[৪৪] লন্ডন-হিথ্রো বিমানবন্দর, চেন্নাই
ক্যাথেপ্যাসিফিক কার্গো হংকং
ইতিহাদ ক্রিষ্টাল কার্গো আবুধাবি, কলকাতা
ফেডেক্স এক্সপ্রেস[৪৫] বিশ্বব্যাপী
মিডেক্স এয়ারলাইন্‌স আল আইন
কাতার এয়ারওয়েজ কার্গো[৪৬] দোহা
সৌদি আরাবিয়ান এয়ারলাইন্‌স কার্গো[৪৭] জেদ্দা, রিয়াদ
সিঙ্গাপুর এয়ারলাইন্‌স কার্গো[৪৮] ব্রাসেলস, শারজাহ, সিঙ্গাপুর
ট্রান্স গ্লোবাল এয়ারওয়েজ ক্লার্ক, ফুজাইরাহ
ইয়াংসে রিভার এক্সপ্রেস বেইজিং

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Aerodrome Information: Hazrat Shahjalal International Airport, Dhaka"Civil Aviation Authority, Bangladesh। ১০ মার্চ ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১০
  2. "Aerodrome Information: Hazrat Shahjalal International Airport, Dhaka (continued)"Civil Aviation Authority, Bangladesh। ১০ মার্চ ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১০
  3. "Airports in Bangladesh"। ২৯ সেপ্টেম্বর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১০
  4. "Dhaka Airports: Dhaka hotels and Dhaka city guide"। ১২ অক্টোবর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১০
  5. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৭ জুলাই ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১০
  6. Liu, Jim। "Air Arabia Abu Dhabi plans Dhaka / Kabul launch in early-August 2020"Routesonline
  7. "Air Astra kicks off domestic flights today"The Business Standard (ইংরেজি ভাষায়)। ২৪ নভেম্বর ২০২২।
  8. "Air China Adds Beijing – Dhaka Service from July 2024"Aeroroutes। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২৪
  9. "AIR INDIA RESUMES DELHI – DHAKA SERVICE FROM SEP 2023"Aeroroutes। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২৩
  10. "Air India Express launches direct flights to Dhaka from Chennai and Kolkata"The Economic Times (ইংরেজি ভাষায়)। ৩১ জুলাই ২০২৪। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২৪
  11. "Air Premia Adds Bangladesh Scheduled Charters From July 2023"AeroRoutes। ১৮ মে ২০২৩। সংগ্রহের তারিখ ১৮ মে ২০২৩
  12. "AIR PREMIA MOVES DHAKA SERVICE LAUNCH TO OCT 2023"aeroroutes.com। ৮ সেপ্টেম্বর ২০২৩।
  13. "Biman to start Dhaka-Chennai direct flight from December 16"Dhaka Tribune (ইংরেজি ভাষায়)। ১৬ নভেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০২৩
  14. "Biman Bangladesh Airlines Resumes Guangzhou Service From mid-Sep 2023"Aeroroutes। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০২৩
  15. "Biman Bangladesh Airlines to return to Manchester Airport"breakingtravelnews.com। ২৩ ডিসেম্বর ২০২১। ১৪ জুন ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০২৪
  16. "Biman Bangladesh Airlines Resumes Rome Service in late-1Q24"Aeroroutes। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০২৪
  17. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; ar31Oct2022 নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  18. "Biman Bangladesh Begins Regular Toronto Service in Late July 2022"। Aeroroutes। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০২২
  19. "Flight Schedule -Biman Bangladesh"www.biman-airlines.com। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০২০
  20. "Cathay Pacific NW22 Preliminary Network Overview - 13MAY22"। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২২
  21. "Dhaka adds new routes; Tokyo, Seoul, Shanghai key route opportunities"। ১৯ মার্চ ২০২০। ১২ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০২২
  22. "China Southern Tentatively Moves Beijing - Dhaka Launch to Mid-May 2024"Aeroroutes। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২৪
  23. "China Southern Boosts Bangladesh Service in NS24"Aeroroutes। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২৪
  24. "Drukair Plans Dhaka – Bangkok Sector Resumption From March 2023"Aeroroutes। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০২২
  25. "AACO | EgyptAir launches Cairo-Dhaka service"AACO: Arab Air Carriers Organization - الإتحاد العربي للنقل الجوي
  26. "Ethiopian airlines Dhaka-Addis Ababa flight from Mar 8"। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২৩
  27. "Sri Lanka's FitsAir launches direct flights to Dhaka"The Business Standard। ২২ মার্চ ২০২৪।
  28. "flydubai resumes flights to Almaty, Dhaka, Djibouti, Kuwait and Nursultan"Flydubai (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২১
  29. "Himalaya Airlines direct flight to dhaka"The Himalayan Times। ১২ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০১৯
  30. "Indigo New Flights"goindigo.in
  31. "INDIGO PLANS BANGLADESH SERVICE EXPANSION FROM LATE-OCT 2022"Aeroroutes। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০২২
  32. "Jazeera Airways launches Kuwait - Dhaka"anna.aero। ২ অক্টোবর ২০২০। ১০ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২১
  33. "MAI to expand Chiang Mai, Vientiane, Dhaka flights in April - Global New Light of Myanmar"। ১০ মার্চ ২০২৪।
  34. চট্টগ্রাম ও বরিশালে ফ্লাইট বাড়াল নভোএয়ারProthom Alo। ২৯ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৯
  35. "Oman Air resumes Chattogram-Muscat flight after 4 months"The Business Standard (ইংরেজি ভাষায়)। ৪ সেপ্টেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২১
  36. "Thai AirAsia Adds Bangladesh Service from late-Nov 2022"
  37. "Thai Lion Air adds Dhaka service from Oct 2018"
  38. "US-Bangla Airlines to kick off flights to Abu Dhabi"Bdnews24.com। ৫ মার্চ ২০২৪। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০২৪
  39. "US-Bangla Airlines Schedules Dhaka – Jeddah August 2024 Launch"Aeroroutes। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২৪
  40. Liu, Jim (৭ মার্চ ২০২৫)। "US-Bangla Airlines Adds Dhaka – Riyadh in 2Q25"aeroroutes.com। Aeroroutes। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০২৫
  41. "US-Bangla Airlines to start flights on Dhaka-Sharjah route from Jan 30"New Age (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০২২
  42. Biman Cargo :: Biman's Official Website
  43. Bismillah Airlines
  44. "British Airways World Cargo"। ৫ জুন ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১০
  45. FedEx - Locations
  46. Qatar Airways route map
  47. "Saudi Arabian Airlines . . . A New World of Choices"। ১৬ জানুয়ারি ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১০
  48. "Welcome to SIA Cargo - Worldwide Offices (West Asia & Africa)"। ২৭ মে ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১০

বহিঃসংযোগ

[সম্পাদনা]
  1. Manchester service operates via সিলেট.[১৫]
  2. This flight makes a technical stop at ইস্তানবুল for refueling and crew change. Biman Bangladesh does not carry passengers solely from Dhaka to Istanbul, nor does the airline have fifth freedom rights to fly passengers from Istanbul to Toronto.[১৭][১৮]
উদ্ধৃতি ত্রুটি: "lower-alpha" নামক গ্রুপের জন্য <ref> ট্যাগ রয়েছে, কিন্তু এর জন্য কোন সঙ্গতিপূর্ণ <references group="lower-alpha"/> ট্যাগ পাওয়া যায়নি