বিষয়বস্তুতে চলুন

লালবাগের কেল্লা

লালবাগ কেল্লা
স্থানাঙ্ক২৩°৪৩′০৮″ উত্তর ৯০°২৩′১৭″ পূর্ব / ২৩.৭১৯০° উত্তর ৯০.৩৮৮১° পূর্ব / 23.7190; 90.3881
স্থপতিমুহাম্মদ আজম শাহ্
মালিকপ্রত্নতত্ত্ব অধিদপ্তর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

লালবাগ কেল্লা বাংলাদেশের রাজধানী ঢাকার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত মুঘল স্থাপত্যের একটি নিদর্শন, যেটি কেল্লা আওরঙ্গবাদ নামেও পরিচিত। এই কেল্লা বা দূর্গের নির্মাণ কাজ শুরু হয় সম্রাট আওরঙ্গজেবের রাজত্বকালে তথা ১৬৭৮ সালে, যখন তাঁর পুত্র শাহজাদা মুহাম্মদ আজম শাহ বাংলার সুবাদার নিযুক্ত হন এবং এটি নির্মাণের পরিকল্পনা করেন। কিন্তু নির্মাণের কাজ শেষ হওয়ার আগে তাঁকে দিল্লিতে ডেকে পাঠানো হয় এবং তখন এটির নির্মাণ কাজ থেমে যায়। এরপর ১৬৮০ সালে পরবর্তী সুবাদার শায়েস্তা খাঁ পুনরায় এটির নির্মাণ কাজ শুরু করেন, কিন্তু সমাপ্ত করেননি। কারণ সেই সময় তাঁর কন্যা পরী বিবি ইন্তেকাল করেন।

ইতিহাস

[সম্পাদনা]
লালবাগ কেল্লার দরবার হলের মধ্যকার জাদুঘরের প্রদর্শিত শিলালিপি।

{{multiple image |direction = horizontal |caption_align = center |image1 = Zoffany-Lalbagh Fort.jpg |caption1 = ১৭৮৭ সালে দক্ষিণ গেট। জোহান যোফ্ফানির আঁকা |width1 = |image2 = Lalbagh Fort, south entrance, south view Dhaka 1875.jpg |caption2 = ১৮৭৫ সালে দক্ষিণ গেট |width2 = |total_width =3

মুঘল সম্রাট আওরঙ্গজেবের রাজত্বকালে তথা ১৬৭৮ সালে তৎকালীন বাংলার সুবাদার মুহাম্মদ আজম শাহ যখন মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মুহাম্মদ আজম শাহ ১৬৭৮ সালে বাংলার সুবাদার নিযুক্ত হন তাঁর তৃতীয় পুত্র শাহজাদা মুহাম্মদ আজম শাহ, যাঁর বাংলার সুবাদার নিযুক্ত হন এবং এই কেল্লা নির্মাণ করেন। কিন্তু এটির নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার আগে মারাঠা বিদ্রোহ দমনের জন্য তাঁর পিতা তাঁকে দিল্লি ডেকে পাঠান। সেই সময় এখানে একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পর দূর্গের নির্মাণ কাজ থেমে যায়। এরপর ১৬৮০ সালে বাংলার তৎকালীন সুবাদার শায়েস্তা খাঁ পুনরায় এই দুর্গের নির্মাণ কাজ শুরু করেন। সেই সময় ১৬৮৪ সালে তাঁর কন্যা ইরান দুখত রাহমাত বানুর (পরী বিবির) অকাল মৃত্যু ঘটে। কন্যার মৃত্যুর পর শায়েস্তা খাঁ এই অপয়া মনে করেন এবং এটির নির্মাণ কাজ অসমাপ্ত অবস্থায় রেখে দেন।[] লালবাগের কেল্লার তিনটি প্রধান স্থাপনার একটি হল পরী বিবির সমাধি। শায়েস্তা খাঁর শাসনামলের পর দূর্গটি এটির জনপ্রিয়তা হারায়, যার মূল কারণ ছিল বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর। রাজকীয় মুঘল আমল সমাপ্ত হওয়ার পর দুর্গটি পরিত্যক্ত অবস্থায় রয়ে যায়। ১৮৪৪ সালে এলাকাটি "আওরঙ্গবাদ" নাম বদলে "লালবাগ" নাম পায় এবং দুর্গটি পরিণত হয় লালবাগ দুর্গে।[] সেই থেকে এখনো পর্যন্ত এটি লালবাগ কেল্লা নামে পরিচিত।

অবকাঠামো

[সম্পাদনা]

দীর্ঘ সময় যাবত এটি ধারণা করা হত যে, দুর্গটি হচ্ছে তিনটি ভবন স্থাপনার সমন্বয় (মসজিদ, পরী বিবির সমাধি ও দেওয়ান-ই-আম), সাথে দুটি বিশাল তোরণ ও আংশিক ধ্বংসপ্রাপ্ত মজবুত দুর্গ প্রাচীর। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাম্প্রতিক উৎখননে অন্যান্য অবকাঠামোর অস্তিত্ব প্রকাশ পেয়েছে।

দক্ষিণস্থ দুর্গ প্রাচীরের দক্ষিণ-পশ্চিম কোণে একটি বিরাট বুরূজ ছিল। দক্ষিণস্থ দুর্গ প্রাচীরের উত্তরে ছিল কয়েকটি ভবন, আস্তাবল, প্রশাসনিক ভবন, এবং পশ্চিম অংশে জলাধার ও ফোয়ারা সহ একটি সুন্দর ছাদ-বাগানের ব্যবস্থা ছিল।

আবাসিক অংশটি ছিল দুর্গ প্রাচীরের পশ্চিম-পূর্বে, প্রধানত মসজিদটির দক্ষিণ-পশ্চিমে।

দক্ষিণের দুর্গ প্রাচীরে নির্দিষ্ট ব্যবধানে ৫ টি বুরুজ ছিল উচ্চতায় দুই তালার সমান, এবং পশ্চিমের দুর্গ প্রাচীরে ছিল ২ টি বুরুজ যার সবচেয়ে বড়টি ছিল দক্ষিণস্থ প্রধান প্রবেশদ্বারে।

বুরুজ গুলোর ছিল একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গ। কেল্লাটির কেন্দ্রীয় এলাকা দখল করে ছিল তিনটি প্রধান ভবন। পূর্বে দেওয়ান-ই-আম ও হাম্মাম খানা, পশ্চিমে মসজিদটি এবং পরী বিবির সমাধি দুটোর মাঝখানে এক লাইনে, কিন্তু সমান দূরত্বে নয়। নির্দিষ্ট ব্যবধানে কয়েকটি ফোয়ারা সহ একটি পানির নালা তিনটি ভবনকে পূর্ব থেকে পশ্চিমে ও উত্তর থেকে দক্ষিণে সংযুক্ত করেছে।

দেওয়ান-ই-আম

[সম্পাদনা]
দেওয়ান-ই-আম এবং এর সাথে সংযুক্ত হাম্মামের পেছনের অংশ । দেওয়ান-ই-আম বাংলার মুঘল গভর্নরদের দরবার ও বাসভবন হিসেবে ব্যবহৃত হতো।

হাম্মাম খানা মূলত সুবেদারদের বাস ভবন হিসেবে ব্যবহার হত । লালবাগ কেল্লার এই দালান কে দুটি কাজে ব্যবহার করা হতঃ হাম্মাম খানা (বাস ভবন হিসেবে), দেওয়ানে আম (বিচারালয় হিসেবে)। এই দালানের নিচ তালা ছিল বাস ভবন তথা হাম্মাম খানা আর উপরের তলা ছিল আদালত বা দেওয়ানে আম। শায়েস্তা খাঁ এই ভবনে বাস করতেন এবং এটাই ছিল তার আদালত। এখান থেকে তিনি সমস্ত বিচারকার্য পরিচালনা করতেন ।

পরী বিবির সমাধি

[সম্পাদনা]

লালবাগ কেল্লার তিনটি স্থাপনার মধ্যে অন্যতম এটি। এখানে পরী বিবি সমাহিত আছেন। শায়েস্তা খান তার কন্যার স্মরণে এই মনমুগ্ধকর মাজারটি নির্মাণ করেন। লালবাগ কেল্লার তিনটি বিশাল দরজার মধ্যে বর্তমানে জনসাধারণের জন্যে উন্মুক্ত । এই দরজা দিয়ে ঢুকলে বরাবর সোজা চোখে পড়ে পরী বিবির সমাধি। আসলে "লালবাগ কেল্লা" বলতে যেই ছবিটি বেশি পরিচিত সেটি মূলত পরী বিবির সমাধির ছবি। পরী বিবি যার অন্য নাম ইরান দুখত রহমত বানু ছিলেন সুবাহ বাংলার মুঘল সুবেদারশায়েস্তা খানের কন্যা। মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মুহাম্মদ আজমের সাথে ১৬৬৮ সালের ৩ মে পরী বিবির বিয়ে হয়। ১৬৮৪ সালে পরী বিবির অকালমৃত্যুর পর তাকে নির্মাণাধীন লালবাগ কেল্লার অভ্যন্তরে সমাহিত করা হয়। তার সমাধীস্থলকে চিহ্নিত করে পরী বিবির মাজার নির্মিত হয়। পরী বিবির মাজারের স্থাপনাটি চতুষ্কোণ। মার্বেল পাথর, কষ্টি পাথর ও বিভিন্ন রং এর ফুল-পাতা সুশোভিত চাকচিক্যময় টালির সাহায্যে অভ্যন্তরীণ নয়টি কক্ষ অলংকৃত করা হয়েছিল। মাঝের একটি ঘরে পরী বিবির সমাধিস্থল এবং এই ঘরটি ঘিরে আটটি ঘর আছে। স্থাপনাটির ছাদ করবেল পদ্ধতিতে কষ্টি পাথরে তৈরি এবং চারকোণে চারটি অষ্টকোণ মিনার ও মাঝে একটি অষ্টকোণ গম্বুজ আছে। মূল সমাধিসৌধের কেন্দ্রীয় কক্ষের উপরের এই গম্বুজটি একসময়ে স্বর্ণখচিত ছিল, পরবর্তীতে পিতলের/তামার পাত দিয়ে পুরো গম্বুজটিকে মুড়িয়ে দেওয়া হয়েছে। স্থাপনাটির অভ্যন্তর ভাগ সাদা মার্বেল পাথর দিয়ে আচ্ছাদিত ছিল।[][] ২০.২ মিটার বর্গাকৃতির এই সমাধিটি ১৬৮৮ খ্রিষ্টাব্দের পূর্বে নির্মিত। তবে বিশেষজ্ঞদের অভিমত বর্তমানে এখানে পরি বিবির মরদেহ নেই বলে।

শাহী মসজিদ

[সম্পাদনা]
তিন গম্বুজওয়ালা মসজিদ

সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র শাহজাদা আজম বাংলার সুবাদার থাকাকালীন তিন গম্বুজওয়ালা দুর্গ মসজিদ এই মসজিদ নির্মাণ করেছিলেন ১৬৭৮-৭৯ খ্রিষ্টাব্দে। আয়তাকারে (১৯.১৯ মি: × ৯.৮৪ মি) নির্মিত তিন গম্বুজ বিশিষ্ট মসজিদটি এদেশের প্রচলিত মুঘল মসজিদের একটি আদর্শ উদাহরণ। বর্তমানেও মসজিদটি মুসল্লিদের নামাজের জন্য ব্যবহৃত হয়ে আসছে।

পানির ট্যাংক

[সম্পাদনা]

একটি বর্গাকৃতির পানির ট্যাংক (প্রতি পাশে ৪৫ মি) দেওয়ান-ই-আমের পূর্বদিকে স্থাপন করা হয়। সেখানে ট্যাংকে নামার জন্য চার কোণার সিঁড়ি আছে।

দুর্গের কিছু দৃশ্য

[সম্পাদনা]

কেল্লা জাদুঘর

[সম্পাদনা]

শায়েস্তা খাঁর বাসভবন ও দরবার হল বর্তমানে লালবাগ কেল্লা জাদুঘর হিসেবে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত।

বর্তমান অবস্থা

[সম্পাদনা]

বর্তমানে এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। বিভিন্ন সময় পর্যটক এখানে ঘুরতে আসেন। জনপ্রতি ৩০ টাকা মূল্যের টিকিট কেটে প্রবেশ করতে হয়। বিদেশিদের জন্যে টিকিট মূল্য ৪০০ টকা।

চিত্রশালা

[সম্পাদনা]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. সৈয়দ আওলাদ হাসান (১৯০৩)। Extracts from the Notes on the Antiquities of Dacca। পৃ. ৫।
  2. দ্য আর্কেওলজিক্যাল হেরিটেজ অফ বাংলাদেশ [বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য]। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। নভেম্বর ২০১১। পৃ. ৫৮৬।
  3. এ.কে.এম ইয়াকুব হোসাইন এবং আবদুল মমিন চৌধুরী (২০১২)। "বিবি পরী"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর (সম্পাদকগণ)। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন ৯৮৪৩২০৫৯০১ওসিএলসি 883871743ওএল 30677644M
  4. "The Daily Sun"। ২ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০১৬

বহিঃসংযোগ

[সম্পাদনা]