বিষয়বস্তুতে চলুন

বনলতা এক্সপ্রেস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বনলতা এক্সপ্রেসে
চিত্র:Fast furious luxurious new 6610 leads bonolota express.img.jpg
Fast furious bonolota express
সিল্কসিটি/পদ্মা/ধূমকেতু/বনলতা এক্সপ্রেস এর পুরাতন LHB রেক
সংক্ষিপ্ত বিবরণ
পরিষেবা ধরনআন্তঃনগর ট্রেন (বিরতিহীন)
অবস্থাচলমান
স্থান বাংলাদেশ
প্রথম পরিষেবা২৫ এপ্রিল ২০১৯ (25 April 2019) ৬ বছর আগে
বর্তমান পরিচালকপশ্চিমাঞ্চল []
যাত্রাপথ
শুরুঢাকা রেলওয়ে স্টেশন
বিরতিঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনরাজশাহী রেলওয়ে স্টেশন, (২টি)
শেষচাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন
ভ্রমণ দূরত্বরাজশাহী থেকে ২৬০ কিলোমিটার
যাত্রার গড় সময়রাজশাহী থেকে ৪ ঘণ্টা ৩০ মিনিট চাঁপাইনবাবগঞ্জ থেকে ৫ ঘন্টা ৩০ মিনিট
পরিষেবার হারসপ্তাহে ৬ দিন (শুক্রবার সাপ্তাহিক বন্ধ)
রেল নং৭৯১/৭৯২
যাত্রাপথের সেবা
শ্রেণীএসি চেয়ার,এসি স্লীপার ও নন এসি চেয়ার
অক্ষমদের প্রবেশাধিকারআছে
আসন বিন্যাসআছে
ঘুমানোর ব্যবস্থানেই
অটোরেক ব্যবস্থাআছে
খাদ্য সুবিধাআছে
পর্যবেক্ষণ সুবিধাআছে
বিনোদন সুবিধাআছে
মালপত্রের সুবিধাআছে
অন্যান্য সুবিধাআছে
কারিগরি
গাড়িসম্ভার
  • এসি স্লীপার কোচ ২টি
  • এসি চেয়ার কোচ ৪টি
  • নন এসি চেয়ার কোচ ৫টি
  • ডাইনিং কোচ ২টি
  • একটি পাওয়ার কার কোচ
  • গাড়ির মোট লোড ১৪/২৮
ট্র্যাক গেজব্রডগেজ
বৈদ্যুতীকরণনেই
পরিচালন গতি১০০ কিঃমিঃ/ঘন্টা
ট্র্যাকের মালিকবাংলাদেশ রেলওয়ে
রক্ষণাবেক্ষণরাজশাহী।
রেক ভাগকরণপদ্মা এক্সপ্রেস,

সিল্কসিটি এক্সপ্রেস,

ধূমকেতু এক্সপ্রেস
পথের মানচিত্র
ঢাকা→জয়দেবপুর→যমুনা সেতু→জামতৈল→ঈশ্বরদী বাইপাস→আব্দুলপুর→রাজশাহী→আমনুরা বাইপাস→চাঁপাইনবাবগঞ্জ

বনলতা এক্সপ্রেস (ট্রেন নং-৭৯১/৭৯২) বাংলাদেশ রেলওয়ে পরিচালিত ঢাকা-রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বিরতিহীন আন্তঃনগর ট্রেন। এটাই ব্রডগেজের প্রথম এবং একমাত্র বিরতিহীন ট্রেন।[][]এ ছাড়া ঢাকা রাজশাহী রুটে আরো চারটি ট্রেন আন্তঃনগর সিল্কসিটি, পদ্মা, ধুমকেতু এক্সপ্রেস যমুনা সেতু হয়ে এবং মধুমতি এক্সপ্রেস পদ্মা সেতু হয়ে চলে।

ইতিহাস

[সম্পাদনা]

২০১৯ সালের ২৫ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সবুজ পতাকা নেড়ে ও বাঁশি বাজিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজশাহী-ঢাকা রুটে বিরতিহীন আন্তঃনগর এক্সপ্রেস বনলতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন রাজশাহী থেকে ভিডিও কনফারেন্সে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনরাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। তবে কিছুদিন চলার পর ১৭ই জুলাই ২০১৯ তারিখে ট্রেনটির রুট চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বর্ধিত করা হয়। এর কিছু দিন পর ২০২০ সালের জানুয়ারির প্রথম দিকে এর ট্রেনটির অত্যাধুনিক প্রযুক্তির পিটি ইনকার রেকটি চিলাহাটী ঢাকা রুটের আন্তনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনটিকে দিয়ে ভারত থেকে আমদানিকৃত অত্যাধুনিক বিলাসবহুল এলএইচবি রেক বনলতা এক্সপ্রেস ট্রেনে যুক্ত করা হয়।[]

নামকরণ

[সম্পাদনা]

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবি জীবনানন্দ দাশ এর বিখ্যাত কবিতা এর চরিত্র বনলতা সেন থেকে এর নামকরণ করছেন। যেহেতু বনলতা সেন নাটোরের তাই অঞ্চল বিবেচনায় এর নাম বনলতা এক্সপ্রেস হয়।

রোলিং স্টক

[সম্পাদনা]

পূর্বে ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন পিটি ইনকার তৈরি অত্যাধুনিক প্রযুক্তির ব্রডগেজ কোচ দ্বারা বনলতা এক্সপ্রেস চলাচল করতো। তারপর কিছুদিন এলএইচবি কোচ দারা পরিচালিত হতো।

২০২৩ সালের ৭ই নভেম্বর তারিখ থেকে বর্তমান পর্যন্ত, পদ্মা রেল সংযোগ প্রকল্পের আওতায় চীনের সিআরআরসি তাংশান কোম্পানি লিমিটেড এর কাছ থেকে কেনা অত্যাধুনিক প্রযুক্তির ব্রডগেজ কোচ দিয়ে ট্রেনটি পরিচালনা করা হচ্ছে।

ট্রেনটির বর্তমান লোড ১৪/২৮। ট্রেনটিতে ২টি ডাইনিং কোচ, ৪টি এসি চেয়ার কোচ, ২টি এসি স্লিপার কোচ, একটি পাওয়ার কার কোচ, ৫টি শোভন চেয়ার কোচ (নন এসি)।

বর্তমানে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ যাত্রী ধারণ ক্ষমতার ট্রেন বনলতা এক্সপ্রেস

২০২৩ সালের ঈদুল আজহার সময় যাত্রীচাপ কমাতে ট্রেনটিতে অতিরিক্ত ৪টি কোচ সংযুক্ত করা হয়। তার মধ্যে রয়েছে ২টি এসি স্লিপার/কেবিন, ১টি এসি চেয়ার/স্নিগ্ধা এবং ১টি নন এসি চেয়ার/শোভন চেয়ার। যার ফলে ট্রেনটি তখন ১৭/৩৪ লোডে চলেছিলো।

সময়সূচী

[সম্পাদনা]

(বাংলাদেশ রেলওয়ের সময়সূচী পরিবর্তনশীল। বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৫ এপ্রিল ২০২০ তারিখে গিয়ে সর্বশেষ সময়সূচী যাচাই করার জন্য অনুরোধ করা হলো। নিম্নোক্ত সময়সূচীটি বাংলাদেশ রেলওয়ের 54তম সময়সূচী অনুযায়ী, যা 2025 সাল হতে কার্যকর।)

  • 791 নং বনলতা এক্সপ্রেস = কমলাপুর থেকে ছাড়ে দুপুর 1টা 30 মিনিটে, চাঁপাইনবাবগঞ্জ পৌঁছায় সন্ধ্যা 7টা 15 মিনিটে,।
  • 792 নং বনলতা এক্সপ্রেস = চাঁপাইনবাবগঞ্জ থেকে সকাল 6টা 00 মিনিটে , কমলাপুর পৌঁছায় সকাল 11টা 35 মিনিটে

যাত্রাবিরতি

[সম্পাদনা]

(অনেকসময় বাংলাদেশ রেলওয়ে কর্তৃক কোনো ট্রেনের যাত্রাবিরতি পরিবর্তিত হতে পারে। নিম্নোক্ত তালিকাটি ২০২৫ সাল অব্দি কার্যকর)। ট্রেনটি ননস্টপ হ‌ওয়ায় মাত্র দুটি স্টেশনে যাত্রাবিরতি করে, তা হলো-

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "বনলতা এক্সপ্রেস নিয়ে অপপ্রচার"বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১৯
  2. "ঢাকা-রাজশাহী রুটে বিরতিহীন ট্রেনের সময়সূচি"যুগান্তর। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০১৯
  3. "ঢাকা-রাজশাহী নতুন ট্রেন ‌'বনলতা এক্সপ্রেস'"সমকাল। ৩০ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০১৯
  4. "বনলতা এক্সপ্রেস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী"যুগান্তর। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০১৯[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ

[সম্পাদনা]