বিষয়বস্তুতে চলুন

সায়দাবাদ বাস টার্মিনাল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সায়দাবাদ বাস টার্মিনাল
সায়দাবাদ বাস টার্মিনাল
অবস্থানঢাকা
বাংলাদেশ
স্থানাঙ্ক২৩°৪২′৫৮″ উত্তর ৯০°২৫′৪৪″ পূর্ব / ২৩.৭১৬১১° উত্তর ৯০.৪২৮৮৯° পূর্ব / 23.71611; 90.42889
ইতিহাস
চালু১৯৮৪
অবস্থান
মানচিত্র

সায়দাবাদ বাস টার্মিনাল ঢাকা শহরের প্রধান কয়েকটি আন্তঃজেলা বাস টার্মিনালের অন্যতম বাস টার্মিনাল।[১] এই বাস টার্মিনালটি প্রায় ১০ একর জায়গার উপর প্রতিষ্ঠিত। এটি ডেমরা পুলিশ স্টেশনের অধীনে যাত্রাবাড়ীর পশ্চিমে অবস্থিত। সায়েদাবাদ বাস টার্মিনালে প্রায় ১৯০০ টি বাস রাখার ব্যবস্থা রয়েছে।[২] ১৯৮৪ সালে সায়েদাবাদ বাস টার্মিনাল নির্মাণ করা হয়।[৩]

সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে যায়

[সম্পাদনা]
  1. সিলেট বিভাগ
  2. চট্টগ্রাম বিভাগ
  3. খুলনা বিভাগ
  4. বরিশাল বিভাগ
  5. ফরিদপুর অঞ্চল সহ ভারতের কলকাতার বাস গুলো

অবকাঠামো

[সম্পাদনা]

সুযোগ সুবিধা

[সম্পাদনা]

বাস টার্মিনালটি প্রায় ২১ বিঘা আয়তনের সবকিছু নতুন করে সাজানো হচ্ছে এছাড়াও থাকবে ওয়াসা পয়ঃলিফট স্টেশন সংলগ্ন রাস্তা । টার্মিনালের সীমানা প্রাচীর নির্মাণ। বাস শ্রমিকদের বিশ্রাম নেওয়ার জন্য থাকবে (টার্মিনালের) অভ্যন্তরীণ ডরমেটরি বিল্ডিং। কুমিল্লা টিকিট কাউন্টার নতুন করে নির্মাণ। চট্রগ্রাম টিকিট কাউন্টার ১ ও ২ এর সংষ্কার। নোয়াখালী টিকিট কাউন্টার সংষ্কার কাজ। দক্ষিণ বঙ্গের টিকিট কাউন্টার সংষ্কার কাজ। সিলেট টিকিট কাউন্টার সংষ্কার কাজসহ টার্মিনালে টয়লেট সংষ্কার।[৪]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "সায়দাবাদ বাস টার্মিনাল মালিক সমিতির নির্বাচন স্থগিত"। দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ৭ জুন ২০২৩।
  2. ↑ "ঢাকার বাস টার্মিনাল - আমরা ঢাকা" (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ জুন ২০২৩।
  3. ↑ প্রতিবেদক, কালবেলা। "সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে | কালবেলা"। কালবেলা | বাংলা নিউজ পেপার। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০২৪।
  4. ↑ "আধুনিকায়নের ছোঁয়ায় জট খুলবে সায়েদাবাদ বাস টার্মিনালের"। dhakamail.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২৩।

বহিঃসংযোগ

[সম্পাদনা]