মিরপুর থানা, ঢাকা
এই নিবন্ধটি কিংবা অনুচ্ছেদটি মিরপুর নিবন্ধে একত্র করা যেতে পারে। (আলোচনা করুন) প্রস্তাবের তারিখ: জুন ২০২৫। |
| মিরপুর | |
|---|---|
মিরপুর-১০ গোল চত্ত্বর | |
| বাংলাদেশে মিরপুর থানা, ঢাকার অবস্থান | |
| স্থানাঙ্ক: ২৩°৪৭′৫৯″ উত্তর ৯০°২২′৭″ পূর্ব / ২৩.৭৯৯৭২° উত্তর ৯০.৩৬৮৬১° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | ঢাকা বিভাগ |
| জেলা | ঢাকা জেলা |
| সরকার | |
| • সংসদ সদস্য | শূন্য |
| আয়তন | |
| • মোট | ৫৮.৬৬ বর্গকিমি (২২.৬৫ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০০১) | |
| • মোট | ১০,৭৪,২৩২ |
| • জনঘনত্ব | ১৮,০০০/বর্গকিমি (৪৭,০০০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৬৮.৯% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ১২১৬ |
মিরপুর বাংলাদেশের ঢাকা বিভাগের ঢাকা জেলার অন্তর্গত একটি থানা। এর উত্তরে শাহ আলী থানা ও পল্লবী থানা, দক্ষিণে শেরে বাংলা নগর থানা ও দার-উস-সালাম থানা, পূর্বে কাফরুল থানা ও পল্লবী থানার একাংশ এবং পশ্চিমে শাহ আলী থানা, দার-উস-সালাম থানা ও সাভার উপজেলা।[১]
ইতিহাস
[সম্পাদনা]১৯৬২ সালে মিরপুর মডেল থানা প্রতিষ্ঠা করা হয় । একটি ইউনিয়ন পরিষদ,৮ টি ওয়ার্ড এবং ১১টি মৌজা নিয়ে এই থানা গঠিত । ব্রিটিশ আমলে এই থানা কেরাণিগঞ্জ থানার অন্তর্ভুক্ত ছিলো । দেশ ভাগের পর পাকিস্তান আমলে একে তেজগাও থানার অধীনে নিয়ে যাওয়া হয় । তারপর বাংলাদেশ স্বাধীন হলে ১৯৭২ সালের ৩১শে জানুয়ারি মিরপুর মডেল থানাটি আলাদা একটি স্বাধীন থানার মর্যাদা লাভ করে ।
ভৌগোলিক অবস্থান
[সম্পাদনা]মিরপুরের অবস্থান ঢাকা জেলার উত্তর-পূর্বে ২৩.৮০৪২° উত্তর এবং ৯০.৩৬৬৭° পূর্ব অক্ষাংশে। এর মোট আয়তন ৫৮.৬৬ বর্গ কিলোমিটার (২২.৬৫ বর্গ মাইল)।
জনসংখ্যা
[সম্পাদনা]মিরপুর মডেল থানায় ১,০৭৪,২৩২ জন মানুষ বসবাস করেন । মোট জনসংখ্যার ৫৪.৫% পুরুষ এবং ৪৫.৮৫% নারী।[২] ১৮ বছরের বেশি মানুষের সংখ্যা ৬১০,২৭০ জন এবং সাক্ষরতার হার ৬৮.৯%, যেখানে সারা দেশে সাক্ষরতার হার মাত্র ৪৮.৬%। এই থানাটিকে সম্প্রতি শাহ আলী, পল্লবী এবং কাফরুল নামক তিনটি থানায় বিভক্ত করা হয়েছে ।[৩]
আরো দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ মো. আবু হাসান ফারুক (২০১২)। "মিরপুর মডেল থানা"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর (সম্পাদকগণ)। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন ৯৮৪৩২০৫৯০১। ওসিএলসি 883871743। ওএল 30677644M।
- ↑ 2000 Census of Bangladesh
- ↑ "Population Census Wing, BBS."। ২৭ মার্চ ২০০৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০০৬।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |