বিষয়বস্তুতে চলুন

ঈশ্বরদী বিমানবন্দর

(ঈশ্বরদী স্টলপোর্ট থেকে পুনর্নির্দেশিত)
ঈশ্বরদী বিমানবন্দর
বিমানবন্দরের প্রশাসনিক ভবন
সংক্ষিপ্ত বিবরণ
পরিষেবাপ্রাপ্ত এলাকাঈশ্বরদী & পাবনা
অবস্থানঈশ্বরদী উপজেলা, পাবনা জেলা, ও লালপুর উপজেলা, নাটোর জেলা বাংলাদেশ
স্থানাঙ্ক২৪°০৯′১১.৫১″ উত্তর ০৮৯°০২′৫৫.০৪″ পূর্ব / ২৪.১৫৩১৯৭২° উত্তর ৮৯.০৪৮৬২২২° পূর্ব / 24.1531972; 89.0486222
মানচিত্র
VGIS বাংলাদেশ-এ অবস্থিত
VGIS
VGIS
ঈশ্বরদী বিমানবন্দর
রানওয়ে
দিক দৈর্ঘ্য পৃষ্ঠতল
ফুট মি
৪,৭০০ ১,৪৩৩ Asphalt

ঈশ্বরদী বিমানবন্দর (আইএটিএ: IRD, আইসিএও: VGIS) বাংলাদেশের একটি বিমানবন্দর। বিমানবন্দরটি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলানাটোরের লালপুর উপজেলার সংযোগস্থলে অবস্থিত।[][][] বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৯৯৬ সাল পর্যন্ত নিয়মিত এই বিমানবন্দরে নিয়মিত ফ্লাইট পরিচালনা করতো।[] ১৮ নভেম্বর ২০১৩ তারিখে ইউনাইটেড এয়ারওয়েজ এই বিমানবন্দর থেকে বিমান পরিচালনা শুরু করে। প্রায় ১৭ বছর পরে বাণিজ্যিক বিমান চলাচল শুরু হলেও তা ২০১৪ সালের মাঝামাঝি সময় পরে বন্ধ করে দেয়া হয়।[][]

ইতিহাস

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই বিমান বন্দরটি "হিজলি বেজ এলাকা" নামে পরিচিত ছিল। ১৯৪৫ সালের ফেব্রুয়ারির ৮-২৪ তারিখ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সামরিক বিমান বাহিনীর বিশতম বোমারু বাহিনী এই বিমানবন্দরটি ব্যবহার করেছিল। পরে তারা এখান থেকে মারিয়ানা দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে ছোট ছোট দলে বিভক্ত হয়ে চলে যায়।

নির্ধারিত গন্তব্যসূচী

বর্তমানে কোনো যাত্রীবাহী বিমান চলাচল করে না। সর্বশেষ ইউনাইটেড এয়ারওয়েজ বাণিজ্যিক বিমান পরিচালনা করেছিল; ২০১৪ সালের মাঝামাঝি সময়ে তারা পরিষেবা বন্ধ করে দেয়।

অবস্থান বিতর্ক

ঈশ্বরদী বিমানবন্দরের অবস্থান একটি বিবাদমান বিষয়। এই বিমানবন্দরের প্রশাসনিক ভবন ভৌগলিকভাবে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় অবস্থিত। তবে এর রানওয়ের কিছু অংশ নাটোর জেলার লালপুর উপজেলায় পড়েছে। তবে ঐতিহাসিক ও আর্থসামাজিক কারণে সম্পূর্ণ বিমানবন্দর এলাকাটিকে পাবনা জেলার একটি বিশেষায়িত প্রশাসনিক এলাকা হিসেবে গণ্য করা হয়। তাই বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দাপ্তরিক নথিতে বিমানবন্দরটিকে ঈশ্বরদী বিমানবন্দর, পাবনা বলে আখ্যায়িত করা হয়।[][][] বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের প্রশাসনিক ভবনের প্রধান ফটকেও একে পাবনা জেলার বলে উল্লেখ করে।

তথ্যসূত্র

  1. 1 2 বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বাংলাদেশ (৩০ জুন ২০২০)। "ঈশ্বরদী বিমানবন্দর, পাবনার কর্মসম্পাদনের চিত্র" (পিডিএফ)caab.gov.bd। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২৩{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  2. 1 2 বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, প্রশাসন বিভাগ (১৪ সেপ্টেম্বর ২০২২)। "অফিস আদেশ 30.31.0000.211.16.003.22.1291" (পিডিএফ)www.caab.gov.bd। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২৩{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  3. 1 2 বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বাংলাদেশ (৬ জুন ২০২৩)। "ঈশ্বরদী বিমানবন্দর, পাবনার হালনাগাদকৃত সিটিজেন চার্টার" (পিডিএফ)caab.gov.bd। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২৩{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  4. "Ishwardi Airport reopens today after 17 years"The Daily Star। ৩০ অক্টোবর ২০১৩। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৩ {{ওয়েব উদ্ধৃতি}}: |প্রকাশক=-এ ইটালিক বা গাঢ় লেখা অনুমোদিত নয় (সাহায্য)
  5. "United Airways launches Dhaka-Ishwardi flight"। Dhaka Mirror। ৩১ অক্টোবর ২০১৩। ৩ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৩ {{ওয়েব উদ্ধৃতি}}: |প্রকাশক=-এ ইটালিক বা গাঢ় লেখা অনুমোদিত নয় (সাহায্য)
  6. "Welcome to United Airways (BD) Ltd."www.uabdl.com। ২৪ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ জুন ২০২০