বিষয়বস্তুতে চলুন

খিলগাঁও উড়ালসেতু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
খিলগাঁও উড়ালসেতু
বহন করেবাস, ট্যাক্সি, মোটরবাইক, ছোট গাড়ি,
ইতিহাস
চালু২০০৫ সালের মার্চ মাসে
পরিসংখ্যান
টোলনা

খিলগাঁও উড়ালসেতু ঢাকা রাজধানীর খিলগাঁও থানার অন্যতম গুরুত্বপূর্ণ এবং ব্যস্ত একটি উড়ালসেতু[]

ইতিহাস

[সম্পাদনা]

খিলগাঁও উড়ালসড়ক নির্মাণের পরিকল্পনা আওয়ামী লীগ সরকারের (১৯৯৬-২০০১) মেয়াদে হলেও বিএনপি সরকারের আমলে এর কার্যক্রম শুরু হয়। মূল নকশা থেকে মতিঝিলে যাওয়ার একটি লুপ বাদ দেওয়া হয়। রাজনৈতিক ও বিভিন্ন কারণে ১৩ দফায় বড় ধরনের এবং শতাধিকবার ছোট ধরনের নকশা পরিবর্তন করে দুই বছরের পরিবর্তন প্রায় চার বছরে এই ফ্লাইওভার নির্মাণকাজ বিএনপি সরকারের আমলে শেষ হয়। প্রথম ৫০ কোটির জায়গায় পরবর্তী ৮২ কোটি টাকা খরচ করে ২০০৫ সালের ২৩ মার্চ খিলগাঁও উড়ালসড়ক বেগম খালেদা জিয়া উদ্ভোধন করেন।[]

বিবরণ

[সম্পাদনা]

মালিবাগ, রাজারবাগ এবং সায়েদাবাদকে সংযুক্ত করে সেতুটি। ১.৯ কিলোমিটার দৈর্ঘ্যের এই উড়ালসেতুর নির্মাণকাজ শুরু হয় ২০০১ সালে। ২০০৫ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) উড়ালসেতুটি নির্মাণ করে এবং ২০০৬ সাল থেকে ঢাকা সিটি কর্পোরেশন এর রক্ষণাবেক্ষণ করে আসছে।[][] ১৪ মিটার চওড়া খিলগাঁও উড়ালসেতু নির্মাণে ব্যয় হয় প্রায় ৮১.৭৫ কোটি টাকা।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. জনকণ্ঠ, দৈনিক। "খিলগাঁও ফ্লাইওভারের নিচের সড়কও অবৈধ দখলে"দৈনিক জনকণ্ঠ || Daily Janakantha (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২৪
  2. প্রতিবেদক, নিজস্ব (১০ জুলাই ২০১৫)। "খিলগাঁও উড়ালসড়কেও যানজট"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২৪
  3. "খিলগাঁও উড়ালসেতুর ৩টি ফ্ল্যাপ দেবে গেছে"banglanews24.com। ৯ সেপ্টেম্বর ২০১১। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০২৪
  4. "খিলগাঁও ফ্লাইওভার: নিচে পুলিশ, ওপরে ছিনতাই"আজকের পত্রিকা। ৯ ডিসেম্বর ২০২১।
  5. নিউজ, সময়। "Somoy Tv News"Somoy News। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২৩

বহিঃসংযোগ

[সম্পাদনা]

উইকিমিডিয়া কমন্সে খিলগাঁও উড়ালসেতু সম্পর্কিত মিডিয়া দেখুন।