তেজগাঁও রেলওয়ে স্টেশন
অবয়ব
তেজগাঁও রেলওয়ে স্টেশন | |
|---|---|
| অবস্থান | তেজগাঁও, ঢাকা জেলা ঢাকা বিভাগ |
| উচ্চতা | ১৪ মিটার[১] |
| মালিকানাধীন | বাংলাদেশ রেলওয়ে |
| পরিচালিত | বাংলাদেশ রেলওয়ে |
| লাইন | নারায়ণগঞ্জ-বাহাদুরাবাদ ঘাট[তথ্যসূত্র প্রয়োজন] |
| দূরত্ব | বনানী থেকে ৪ কিমি[১] কমলাপুর থেকে ৫ কিমি[১] |
| অন্য তথ্য | |
| অবস্থা | সচল |
| স্টেশন কোড | TJN[১] |
| অবস্থান | |
![]() | |
| ঢাকার পরিবহন |
|---|
| রাস্তা |
| সড়ক |
| সেতু ও উড়ালসেতু |
| রেল পরিবহন |
| গণপরিবহন |
| গুরুত্বপূর্ণ অবকাঠামো |
|
| অন্যান্য |
তেজগাঁও রেলওয়ে স্টেশন হচ্ছে বাংলাদেশের একটি রেলওয়ে স্টেশন যা ঢাকা জেলার তেজগাঁওতে অবস্থিত।[১][২]
অবকাঠামো
[সম্পাদনা]স্টেশনটিতে একটি প্ল্যাটফর্ম আছে। প্ল্যাটফর্মটি প্রায় চারদিক থেকেই খোলা।[৩] যাত্রীদের জন্য ১৫ আসনের একটি বিশ্রামাগার (দ্বিতীয় শ্রেণি) আছে।[৩] টিকিট কাটার জন্য মোট তিনটি কাউন্টার রয়েছে, যার মধ্যে দুটি পুরুষ এবং একটি মহিলা ও বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের জন্য।[৪]
সমালোচনা
[সম্পাদনা]দুর্বল অবকাঠামো, পর্যাপ্ত লোকবলের অভাব, দূষিত পরিবেশ এবং নিরাপত্তাহীনতার কারণে তেজগাঁও রেলওয়ে স্টেশন প্রায়ই সমালোচিত।[২][৫] গণমাধ্যমগুলোতে প্রকাশিত সংবাদ অনুযায়ী, চলন্ত ট্রেনে অধিকাংশ ছিনতাইয়ের ঘটনা তেজগাঁও রেলওয়ে স্টেশন এলাকায় ঘটছে।[৫]
দুর্ঘটনা
[সম্পাদনা]- ০৬/১০/২০১৯: বিকেল ৪টা ৪০ মিনিটে ঢাকা থেকে নোয়াখালীগামী একটি ট্রেন তেজগাঁও রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় লাইনচ্যুত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।[৬]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 4 5 "Tejgaon Railway Station Map/Atlas BR/Bangladesh Zone - Railway Enquiry"। indiarailinfo.com। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০২০।
- 1 2 "হাজারো সমস্যা আর জোড়াতালির নাম তেজগাঁও রেল স্টেশন!"। বাংলানিউজ২৪.কম। ১৮ ডিসেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০২০।
- 1 2 "তেজগাঁও রেলস্টেশনে দুর্ভোগ"। প্রথম আলো। ৩১ অক্টোবর ২০১৫। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "People endure sufferings at Tejgaon station to collect train tickets" [ট্রেনের টিকিট সংগ্রহ করতে তেজগাঁও স্টেশনে মানুষের ভোগান্তি পোহাতে হচ্ছে]। বিডিনিউজ২৪.কম (ইংরেজি ভাষায়)। ২৬ মে ২০১৯। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০২০।
- 1 2 "বাড়ছে চলন্ত ট্রেনে ছিনতাই, উদ্বেগ"। দেশ রুপান্তর। ১৮ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০২০।
- ↑ "Train derails at Dhaka's Tejgaon" [ঢাকার তেজগাঁওতে ট্রেন লাইনচ্যুত]। বাংলা ট্রিবিউন (ইংরেজি ভাষায়)। ৬ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০২০।
বহিঃসংযোগ
[সম্পাদনা]
উইকিমিডিয়া কমন্সে Tejgaon Railway Station সম্পর্কিত মিডিয়া দেখুন।
