উৎস:[১] বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ[২]
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্মুখভাগ
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর(আইএটিএ: ZYL, আইসিএও: VGSY)বাংলাদেশের একটি অন্যতম প্রধান এবং তৃতীয় বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর। এটি দেশের উত্তর-পূর্ব কোণের বিভাগীয় শহর সিলেটে অবস্থিত। এটি মূল সিলেট শহর হতে উত্তর-পূর্ব দিকে ৫ মাইল (৮ কি.মি.) দূরে বড়শাল এলাকায় অবস্থিত। বিমানবন্দরটি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত হয় ও বাংলাদেশের জাতীয় এয়ারলাইন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর জন্যও ব্যবহৃত হয়। বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার, এয়ার অ্যাস্ট্রা এবং ইউএস-বাংলা এয়ারলাইন্স সিলেট থেকে ঢাকায় অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করে। বিমানবন্দর ব্যবহার করা যাত্রীদের অধিকাংশই প্রবাসী বাংলাদেশী এবং যুক্তরাজ্য বসবাস করা সিলেট বিভাগ-এর লোকজনের বংশধর।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশের তৃতীয় বৃহত্তম ও বাংলাদেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরের একটি। ২০০২ সালে আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে উদ্বোধনের পর এটি ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের মহানায়ক জেনারেল ওসমানীর নামানুসারে নামকরণ করা হয়। তারপূর্বে এটির নাম ছিল সিলেট বিমানবন্দর। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনযুক্তরাজ্য ও দুবাইসহ বিভিন্ন দেশের সাথে সরাসরি বিমান চলাচল করে। তাছাড়াও দেশের অভ্যন্তরে ঢাকা - সিলেট, সিলেট-চট্টগ্রাম ইত্যাদি রুটেও বিমান চলাচল করে থাকে। খুব সাম্প্রতিক সিলেট- শিলচর ও সিলেট- কক্সবাজার রুটেও বিমান চলাচলের কথা রয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আবুধাবি, দোহা, দুবাই, লন্ডনের হিথ্রো ও জেদ্দা থেকে সিলেটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে। এছাড়া অন্যান্য বেসরকারি বিমান সংস্থা অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করে।
২২ ডিসেম্বর ১৯৯৭, একটি ফকার এফ২৮-৪০০০ মডেলের বিমান নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৬০৯ ৮৫ জন যাত্রী ও ৪ জন ক্রু নিয়ে ঢাকা থেকে সিলেট যাচ্ছিল। যা অবতরণ করার সময় ঘন কুয়াশার কারণে রানওয়ে পাদদেশ থেকে ৫.৬ কিলোমিটার দূরে একটি ধানক্ষেতে বিধ্বস্ত হয়। এতে ১৭ জন যাত্রী আহত হয়।[৪]
৮ অক্টোবর ২০০৪, একটি ফকার এফ২৮-৪০০০ মডেলের বিমান নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৬০১ ৭৯ জন যাত্রী ও ৪ জন ক্রু নিয়ে ঢাকা থেকে সিলেট যাচ্ছিল। অবতরণের পর রানওয়ে ভেজা থাকার কারণে বিমানটি রানওয়ে থেকে ছিটকে খাঁদে পড়ে যায়। এতে ২ জন যাত্রী আহত হয়।