রূপসা দক্ষিণ ইউনিয়ন
| রূপসা দক্ষিণ | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে রূপসা দক্ষিণ ইউনিয়নের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২৩°৫′৬″ উত্তর ৯০°৪৫′২৯″ পূর্ব / ২৩.০৮৫০০° উত্তর ৯০.৭৫৮০৬° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | চাঁদপুর জেলা |
| উপজেলা | ফরিদগঞ্জ উপজেলা |
| আয়তন | |
| • মোট | ১১.৫৭ বর্গকিমি (৪.৪৭ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০১১ সাল) | |
| • মোট | ২২,৫২৩ |
| • জনঘনত্ব | ১,৯০০/বর্গকিমি (৫,০০০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৬০.৭% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৩৬৫২ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |

রূপসা দক্ষিণ বাংলাদেশের চাঁদপুর জেলার অন্তর্গত ফরিদগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]রূপসা দক্ষিণ ইউনিয়নের মোট আয়তন ২,৮৫৮ একর বা ১১.৫৭ বর্গ কিলোমিটার। [১]
জনসংখ্যা
[সম্পাদনা]২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী রূপসা দক্ষিণ ইউনিয়নের জনসংখ্যা প্রায় ২২,৫২৩ জন। এর মধ্যে পুরুষ ১০,৩৪০ জন এবং মহিলা ১২,১৮৩ জন। মোট পরিবার ৪,৯৬৮টি।[১]
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ-পূর্বাংশে রূপসা দক্ষিণ ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে রূপসা উত্তর ইউনিয়ন, পশ্চিমে ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন ও চর দুঃখিয়া পূর্ব ইউনিয়ন, দক্ষিণে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চর পাতা ইউনিয়ন ও কেরোয়া ইউনিয়ন এবং পূর্বে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার চণ্ডিপুর ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]রূপসা দক্ষিণ ইউনিয়ন ফরিদগঞ্জ উপজেলার আওতাধীন ১৬নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম ফরিদগঞ্জ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬৩নং নির্বাচনী এলাকা চাঁদপুর-৪ এর অংশ।
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী রূপসা দক্ষিণ ইউনিয়নের সাক্ষরতার হার ৬০.৭%।[১]
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- গৃদকালিন্দিয়া উচ্চ বিদ্যালয় (১৯২৬),
- গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত অনার্স কলেজ,
- গৃদকালিন্দিয়া বালিকা উচ্চ বিদ্যালয়,
- গৃদকালিন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,
- পূর্ব কাউনিয়া ওয়াই এম উচ্চ বিদ্যালয়,
- পূর্ব কাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]- ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে সিএনজি বা অটোরিক্সা যোগে গৃদকালিন্দিয়া যাওয়া যায়।
খাল ও নদী
[সম্পাদনা]হাট-বাজার
[সম্পাদনা]- গৃদকালিন্দিয়া বাজার (এটি এই ইউনিয়নের প্রধান বাজার বা ইউনিয়ন সদর)
- সাহেবগঞ্জ কুঠির বাজার।
দর্শনীয় স্থান
[সম্পাদনা]- সাহেবগঞ্জ পর্তুগিজ দুর্গ বা নীলকুঠি
উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ
[সম্পাদনা]আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২০।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
বহিঃসংযোগ
[সম্পাদনা]| বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |