ভাটরা ইউনিয়ন, রামগঞ্জ
| ভাটরা | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে ভাটরা ইউনিয়ন, রামগঞ্জের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২৩°৭′১৫″ উত্তর ৯০°৫৪′৩৯″ পূর্ব / ২৩.১২০৮৩° উত্তর ৯০.৯১০৮৩° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | লক্ষ্মীপুর জেলা |
| উপজেলা | রামগঞ্জ উপজেলা |
| আয়তন | |
| • মোট | ১৭.৭ বর্গকিমি (৬.৮ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০১১ সাল) | |
| • মোট | ২৫,৯৪১ |
| • জনঘনত্ব | ১,৫০০/বর্গকিমি (৩,৮০০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৬৬.২% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৩৭২৬ |

ভাটরা বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার অন্তর্গত রামগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]ভাটরা ইউনিয়নের মোট আয়তন ৪২১৮ একর বা ১৭.০৭ বর্গ কিলোমিটার।
জনসংখ্যা
[সম্পাদনা]২০১১ সাল আদমশুমারি অনুযায়ী ভাটরা ইউনিয়নের জনসংখ্যা প্রায় ২৫,৯৪১ জন।
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]রামগঞ্জ উপজেলার সর্ব-পূর্বে ভাটরা ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পশ্চিমে নোয়াগাঁও ইউনিয়ন ও ভোলাকোট ইউনিয়ন, দক্ষিণে ভোলাকোট ইউনিয়ন, পূর্বে নোয়াখালী জেলার চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়ন, উত্তর-পূর্বে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়ন এবং উত্তরে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]ভাটরা ইউনিয়ন রামগঞ্জ উপজেলার আওতাধীন ১০নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম রামগঞ্জ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৪নং নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর-১ এর অংশ।
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০১১ সাল আদমশুমারি অনুযায়ী ভাটরা ইউনিয়ন সাক্ষরতার হার ৬৬.২%। ইউনিয়ন টিতে ১টি কলেজ, ২টি দাখিল মাদ্রাসা, ২টি উচ্চ বিদ্যালয়, ও ৫টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- ভাটরা উচ্চ বিদ্যালয়।
- ভাটরা সরকারী প্রাথমিক বিদ্যালয়
- ভাটরা ইসলামিয়া দাখিল মাদ্রাসা।
- দল্টা ডিগ্রি কলেজ।
- দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয়।
- দল্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- বাউর খাঁড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- জাফর নগর ইসলামিয়া দাখিল মাদ্রাসা।
- ভাস্করপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়।
- জাফর নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়।
- পাঁচরুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]খাল ও নদী
[সম্পাদনা]হাট-বাজার
[সম্পাদনা]- দল্টা বাজার
- ভাটরা বাজার
- পানিয়লা বাজার
দর্শনীয় স্থান
[সম্পাদনা]উল্লেখযোগ্য ব্যক্তি
[সম্পাদনা]- নিশাত মজুমদার বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট বিজয়ী ।
- আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান, লক্ষ্মীপুর জেলা পরিষদ চেয়ারম্যান।
জনপ্রতিনিধি
[সম্পাদনা]- বর্তমান চেয়ারম্যান- শেখ শামসুল আলম বুলুবুল।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]• বাংলাদেশ জাতীয় জ্ঞান কোষ বাংলাপিডিয়া।
বহিঃসংযোগ
[সম্পাদনা]| বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |