বিষয়বস্তুতে চলুন

চিরি নদী

চিরি নদী
Chiri River
দেশসমূহ বাংলাদেশ, ভারত
রাজ্য পশ্চিমবঙ্গ
অঞ্চলসমূহ রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ
জেলাসমূহ পঞ্চগড় জেলা, দক্ষিণ দিনাজপুর জেলা
উৎস কাতলা ইউনিয়নের বিলাঞ্চল
মোহনা ছোট যমুনা নদী
 - স্থানাঙ্ক ২৫°০৬′৪৩″ উত্তর ৮৮°৫৯′৩৮″ পূর্ব / ২৫.১১১৮৭৫° উত্তর ৮৮.৯৯৩৯৯৭° পূর্ব / 25.111875; 88.993997
দৈর্ঘ্য ৩৮ কিলোমিটার (২৪ মাইল)

চিরি নদী বাংলাদেশভারতের একটি আন্তঃসীমান্ত নদী। এটি বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগের দিনাজপুর, জয়পুরহাটরাজশাহী বিভাগের নওগাঁ এবং ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ৩৮ কিলোমিটার, প্রস্থ ৫০ মিটার, গভীরতা ২ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক চিরি নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর-পশ্চিমাঞ্চলের নদী নং ৪১। এই নদী অববাহিকার আয়তন ১৫৪ বর্গকিলোমিটার।[][]

উৎপত্তি

[সম্পাদনা]

চিরি নদী দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার জোতমাধব বিল থেকে উৎপত্তি লাভ করে মাত্র ৯ কিলোমিটার বাংলাদেশে প্রবাহিত হয়ে বিরামপুরে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছে।[]

অন্যান্য তথ্য

[সম্পাদনা]

নদীটির পানিপ্রবাহ মৌসুমি প্রকৃতির। এই নদীতে জোয়ার- ভাটার প্রভাব নেই। সাধারণত বন্যাও হয় না।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. মানিক মোহাম্মদ রাজ্জাক (ফেব্রুয়ারি ২০১৫)। "উত্তর-পশ্চিমাঞ্চলের নদী"। বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি (প্রথম সংস্করণ)। ঢাকা: কথাপ্রকাশ। পৃ. ১১৪। আইএসবিএন ৯৮৪-৭০১২০-০৪৩৬-৪ {{বই উদ্ধৃতি}}: |আইএসবিন= মান: অবৈধ উপসর্গ পরীক্ষা করুন (সাহায্য); |সংগ্রহের-তারিখ= এর জন্য |ইউআরএল= প্রয়োজন (সাহায্য); অজানা প্যারামিটার |আইএসবিএন-ত্রুটি-উপেক্ষা-করুন= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  2. 1 2 3 ড. অশোক বিশ্বাস, বাংলাদেশের নদীকোষ, গতিধারা, ঢাকা, ফেব্রুয়ারি ২০১১, পৃষ্ঠা ২০১।