বিষয়বস্তুতে চলুন

ধলা নদী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ধলা নদী
দেশসমূহ বাংলাদেশ, ভারত
রাজ্য মেঘালয়
অঞ্চল সিলেট বিভাগ
উৎস মেঘালয়ের পাহাড়
মোহনা পিয়াইন নদী
দৈর্ঘ্য ৯০ কিলোমিটার (৫৬ মাইল)

ধলা নদী বাংলাদেশ-ভারতের একটি আন্তঃসীমান্ত নদী[] নদীটি ভারতের মেঘালয় এবং বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ৯০ কিলোমিটার, প্রস্থ ৯৪৫ মিটার, এবং প্রকৃতি সর্পিলাকার।[] বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক ধলা নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর-পূর্বাঞ্চলের নদী নং ৩৫।[]

অন্যান্য তথ্য

[সম্পাদনা]

ধলা নদী অববাহিকার আয়তন ৭০ বর্গকিলোমিটার। ধলা নদীতে জোয়ারভাটার প্রভাব নেই।[]

উৎপত্তি ও প্রবাহ

[সম্পাদনা]

ধলা নদী ভারতের আসাম-মেঘালয় রাজ্য হতে আগত ডোবা চ্যানেল হতে উৎপন্ন হয়ে পিয়াইন নদীর মাধ্যমে সুরমা নদীতে মিশেছে। বাংলাদেশে সিলেট জেলার কোম্পানীগঞ্জ দিয়ে প্রবেশ করে পিয়াইন নদীতে মিলেছে।[]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "আন্তঃসীমান্ত_নদী"বাংলাপিডিয়া। ১৬ জুন ২০১৪। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৪
  2. 1 2 3 ড. অশোক বিশ্বাস, বাংলাদেশের নদীকোষ, গতিধারা, ঢাকা, ফেব্রুয়ারি ২০১১, পৃষ্ঠা ২৩২-২৩৩।
  3. মানিক মোহাম্মদ রাজ্জাক (ফেব্রুয়ারি ২০১৫)। "উত্তর-পূর্বাঞ্চলের নদী"। বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি (প্রথম সংস্করণ)। ঢাকা: কথাপ্রকাশ। পৃ. ১৯৩-১৯৪। আইএসবিএন ৯৮৪-৭০১২০-০৪৩৬-৪ {{বই উদ্ধৃতি}}: |আইএসবিন= মান: অবৈধ উপসর্গ পরীক্ষা করুন (সাহায্য); |সংগ্রহের-তারিখ= এর জন্য |ইউআরএল= প্রয়োজন (সাহায্য); অজানা প্যারামিটার |আইএসবিএন-ত্রুটি-উপেক্ষা-করুন= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)