বিষয়বস্তুতে চলুন

মিরগী নদী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মিরগী নদী
শেরপুর-ঝিনাইগাতি সড়ক থেকে তোলা মিরগী নদী।
শেরপুর-ঝিনাইগাতি সড়ক থেকে তোলা মিরগী নদী।
শেরপুর-ঝিনাইগাতি সড়ক থেকে তোলা মিরগী নদী।
দেশ বাংলাদেশ
অঞ্চল ময়মনসিংহ বিভাগ
জেলা শেরপুর জেলা
উৎস মিরগী বিল
মোহনা পুরাতন ব্রহ্মপুত্র নদী
দৈর্ঘ্য ৬২ কিলোমিটার (৩৯ মাইল)

মিরগী নদী বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের শেরপুর জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ৬২ কিলোমিটার, গড় প্রস্থ ৩৯ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক মিরগী নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর-পূর্বাঞ্চলের নদী নং ৭১।[]

প্রবাহ

[সম্পাদনা]

মিরগী নদীটি শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার টানাটিহাটি ইউনিয়ন এলাকার মিরগী বিল হতে উৎপত্তি লাভ করেছে। অতঃপর এই নদীর জলধারা শেরপুর সদর উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে একই জেলার নকলা উপজেলার চর অষ্টাধর ইউনিয়ন পর্যন্ত প্রবাহিত হয়ে পুরাতন ব্রহ্মপুত্র নদীতে নিপতিত হয়েছে। নদীটি স্থানীয়ভাবে উজানে মিরগী, এরপর খড়িকাটা খাল, তেনাছেঁড়া খাল এবং ভাটিতে আবার মিরগী নামে পরিচিত। উজানের তুলনায় ভাটির দিক অধিক প্রশস্ত। নদীতে সারাবছর পানিপ্রবাহনা থাকলেও ভাটিতে সারাবছরই পানিপ্রবাহ পরিদৃষ্ট হয়।[]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 মানিক মোহাম্মদ রাজ্জাক (ফেব্রুয়ারি ২০১৫)। "উত্তর-পূর্বাঞ্চলের নদী"। বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি (প্রথম সংস্করণ)। ঢাকা: কথাপ্রকাশ। পৃ. ২১৯-২২০। আইএসবিএন ৯৮৪-৭০১২০-০৪৩৬-৪ {{বই উদ্ধৃতি}}: |আইএসবিন= মান: অবৈধ উপসর্গ পরীক্ষা করুন (সাহায্য); |সংগ্রহের-তারিখ= এর জন্য |ইউআরএল= প্রয়োজন (সাহায্য); অজানা প্যারামিটার |আইএসবিএন-ত্রুটি-উপেক্ষা-করুন= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)