বিষয়বস্তুতে চলুন

কাটাখালী নদী (গাইবান্ধা)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কাটাখালী নদী
দেশ বাংলাদেশ
অঞ্চল রাজশাহী বিভাগ
জেলা গাইবান্ধা জেলা
উৎস করতোয়া নদী (নীলফামারী)
মোহনা বাঙালি নদী
দৈর্ঘ্য ২৮ কিলোমিটার (১৭ মাইল)

কাটাখালী নদী বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের গাইবান্ধা জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ২৮ কিলোমিটার, গড় প্রস্থ ১৭৫ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক কাটাখালী নদীর (গাইবান্ধা) প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর-পশ্চিমাঞ্চলের নদী নং ১৬।[]

প্রবাহ

[সম্পাদনা]

কাটাখালী নদীটি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার পৌরসভা এলাকায় প্রবহমান করতোয়া নদী (নীলফামারী) হতে উৎপত্তি লাভ করেছে। অতঃপর এই নদীর জলধারা একই জেলার একই উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়ন পর্যন্ত প্রবাহিত হয়ে বাঙালি নদীতে নিপতিত হয়েছে। বর্ষাকালে নদীটিতে স্বাভাবিকের চেয়ে পানির প্রবাহ বৃদ্ধি পায়। সেসময় নদীর তীরবর্তী এলাকায় বন্যা দেখা যায়। কিন্তু শুকনো মৌসুমে নদীটির পানির প্রবাহ হ্রাস পায়।[]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 মানিক মোহাম্মদ রাজ্জাক (ফেব্রুয়ারি ২০১৫)। বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি। ঢাকা: কথাপ্রকাশ। পৃ. ৯৭। আইএসবিএন ৯৮৪-৭০১২০-০৪৩৬-৪ {{বই উদ্ধৃতি}}: |আইএসবিন= মান: অবৈধ উপসর্গ পরীক্ষা করুন (সাহায্য); অজানা প্যারামিটার |আইএসবিএন-ত্রুটি-উপেক্ষা-করুন= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)