শাতলা-হারতা-নাথারকান্দা নদী
| সাতলা-হারতা-নাথারকান্দী নদী | |
| দেশ | বাংলাদেশ |
|---|---|
| অঞ্চল | বরিশাল বিভাগ |
| জেলাসমূহ | বরিশাল জেলা, পিরোজপুর জেলা |
| উৎস | বিশারকান্দী-বাগধা নদী |
| মোহনা | সন্ধ্যা নদী |
| দৈর্ঘ্য | ২২ কিলোমিটার (১৪ মাইল) |
সাতলা-হারতা-নাথারকান্দী নদী বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বরিশাল ও পিরোজপুর জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ২২ কিলোমিটার, গড় প্রস্থ ১৪১ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক শাতলা-হারতা-নাথারকান্দা নদীর প্রদত্ত পরিচিতি নম্বর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী নং ৮৫।[১]
প্রবাহ
[সম্পাদনা]সাতলা-হারতা-নাথারকান্দী নদীটি বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়ন এলাকায় প্রবহমান বিশারকন্দী-বাগধা নদী হতে উৎপত্তি লাভ করেছে। অতঃপর এই নদীর জলধারা উজিরপুর উপজেলায় সাতলা-হারতা নামে এবং বানারীপাড়া উপজেলায় নাথারকান্দা নামে প্রবাহিত হয়েছে। এই নদীর নাথারকান্দা অংশটি পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়ন অবধি এবং হারতা অংশটি বরিশাল বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়ন অবধি প্রবাহিত হয়ে সন্ধ্যা নদীতে নিপতিত হয়েছে। নদীতে সারাবছর পানিপ্রবাহ পরিদৃষ্ট হয়। তবে বর্ষাকালে নদীটিতে স্বাভাবিকের চেয়ে পানির প্রবাহ অধিক মাত্রায় বৃদ্ধি পায়। এ সময় নদীর তীরবর্তী অঞ্চল বন্যার পানিতে প্লাবিত হয়। নদীটি জোয়ার ভাটার প্রভাবে প্রভাবিত।[১]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 মানিক মোহাম্মদ রাজ্জাক (ফেব্রুয়ারি ২০১৫)। বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি। ঢাকা: কথাপ্রকাশ। পৃ. ৭৩। আইএসবিএন ৯৮৪-৭০১২০-০৪৩৬-৪।
{{বই উদ্ধৃতি}}:|আইএসবিন=মান: অবৈধ উপসর্গ পরীক্ষা করুন (সাহায্য); অজানা প্যারামিটার|আইএসবিএন-ত্রুটি-উপেক্ষা-করুন=উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |